# আমরা প্রতি সালাতেই এই দুআ পড়ি (কিন্তু এর অর্থ কী জানি?) | প্রোডাক্টিভ সালাত - পর্ব ৩

- Language: bn
- Published: 2026-08-26
- Canonical: https://blog.towardseternity.com/bn/blog/the-secret-we-missed-in-opening-dua-for-salah-transform-your-salah-ep-3
- Source video: https://www.youtube.com/watch?v=h62l_cUVke0
- Channel: Towards Eternity

This is the cleaned transcript of the source video. The speech is unaltered.

---

আমরা আমাদের দৈনন্দিন নামাযে অনেকবার “সুবহানাল্লাহ” বলি; দাঁড়িয়ে, রুকুতে (নত হয়ে), সিজদায় (সিজদা অবস্থায়), সালাত শেষে তাসবিহ (আল্লাহর তাসবিহ পাঠ) পড়ার সময়ও। আমরা একই কথা বারবার পুনরাবৃত্তি করি। কিন্তু এই শব্দের সত্যিকারের অর্থ কী?

চলুন হিসাবটা করি। পাঁচ ওয়াক্ত ফরজ সালাতের পর, আমরা “সুবহানাল্লাহ” ৩৩ বার বলি। যদি কেউ ৪০ বছর ধরে এই অভ্যাস বজায় রাখে, তাহলে সে বলেছে ২৪ লক্ষেরও বেশি বার। আর এটা শুধু তাসবিহে বলা “সুবহানাল্লাহ”-এর হিসাব। যদি আমরা এর সাথে আরও ধরি— সালাতে “সুবহানাকাল্লাহুম্মা” (হে আল্লাহ, তুমি পবিত্র), রুকুতে “সুবহানা রব্বিয়াল আজীম” (অতিশয় মহান আমার রব পবিত্র), সিজদায় “সুবহানা রব্বিয়াল আ‘লা” (সর্বোচ্চ আমার রব পবিত্র), তাহলে সংখ্যাটা গিয়ে দাঁড়ায় ৭ মিলিয়নে। এতবার বলার কথাটা বলার কারণটাই, আপনাকে আবার “সুবহানাল্লাহ” বলতে বাধ্য করবে। কিন্তু কেউ যদি লক্ষ লক্ষ বার কোনো শব্দ বলে, তার প্রকৃত অর্থ না জেনে— তা কি অদ্ভুত লাগে না? ভাবতে পারেন!

সত্যিই চমকে ওঠার মতো। তাই আজ আমরা দেখব সালাতের শুরুতে পড়া দোয়া, “সুবহানাকাল্লাহুম্মা”, একটা একটা করে বাক্য ধরে ধরে। যখন আমরা “আল্লাহু আকবার” বলে সালাত শুরু করি, এবং দাঁড়িয়ে যাই, তখন আমরা দুনিয়াটাকে পেছনে ফেলে দিই। সবকিছু হাতের পিঠ দিয়ে সরিয়ে দিই। তাহলে প্রথমে কী বলি? “সুবহানাকাল্লাহুম্মা।” এই দোয়া আমাদের কী শেখায়? কোন্‌ সত্যগুলো মনে করিয়ে দেয়? আর কেন আমরা এসব শব্দ দিয়ে শুরু করি?

এমনকি “বিসমিল্লাহ” বলার আগেই, আমরা বলি “সুবহানাকাল্লাহুম্মা।” চলুন একসাথে এর ভেতর ঢুকি, এই অনন্য দোয়াটা বাক্য ধরে ধরে দেখি। ভিডিওর শেষে আপনি পাবেন একটা একেবারেই নতুন দৃষ্টিভঙ্গি, ইনশা আল্লাহ। আপনি এমন মানুষ হবেন যিনি শুধু কেবল মুখে বলেন না, বরং অর্থকে জীবনে ধারণ করেন। আমাদের প্রথম বাক্য— “সুবহানাকাল্লাহুম্মা।” এর মৌলিক অর্থ, “হে আল্লাহ, আপনি সম্পূর্ণ পবিত্র।” কিন্তু এর গভীর মানে কী? হে আল্লাহ, আপনি সব দোষ-ত্রুটি থেকে সম্পূর্ণ মুক্ত। আপনার কোনো অপূর্ণতা নেই। আপনি পরিপূর্ণ। এটাই প্রথম যে অর্থটা মাথায় আসে। দ্বিতীয় অর্থ হলো— “বিস্ময়”, যা ভিডিওর পরের অংশে ইনশা আল্লাহ আলোচনা করব। প্রথম অর্থটার দিকেই যদি তাকাই, প্রথম শুনতেই কী মনে পড়ে?

বিশেষ করে অমুসলিমরা আল্লাহ সম্পর্কে যে কুৎসিত ও সীমা-লঙ্ঘনকারী কথা বলে, আল্লাহ সেসব থেকে অনেক ঊর্ধ্বে। কিন্তু শুধুমাত্র, “আমি আল্লাহকে বিশ্বাস করি”— বলাটা যথেষ্ট না। আপনি কোন আল্লাহকে বিশ্বাস করেন? আপনার বিশ্বাসের আল্লাহ কুরআনের বর্ণনার সাথে মিলতে হবে। শুধু “আমি আল্লাহকে মানি” বলা যথেষ্ট নয়। যেমন, আপনার মতে আল্লাহ কি ঘুমান? না। তিনি কি ক্লান্ত হন? কখনোই না। মানুষের মনে কী চলছে, তিনি কি জানেন? হ্যাঁ, সবকিছু। তার ক্ষমতা কি সব কিছুর জন্য যথেষ্ট? নিশ্চয়ই। সঠিকভাবে আল্লাহকে চিনতে হবে, তবেই ঈমান সত্যি হবে। এটা ঈমানের সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপগুলোর একটি। আমি একবার কাউকে বলতে শুনেছি, “আমি আল্লাহকে মানি, কিন্তু আমার আল্লাহ তাঁর সৃষ্টি জ্বালিয়ে দেন না।” এখন প্রশ্ন— সে কি সত্যি আল্লাহকে মানে?

সে তার নিজের কল্পনার আল্লাহকে মানে, কুরআনে বর্ণিত আল্লাহকে নয়। আপনি জানেন, কেউ কেউ বলে— “আল্লাহর পুত্র আছে।” কারা বলে? খ্রিস্টানরা, তাই তো? তারা ঈসা (আ.)-কে আল্লাহর পুত্র বলে। তাহলে আমরা যখন বলি “সুবহানাকাল্লাহুম্মা”— তখন কী বলছি?

আল্লাহ এসব কথা থেকে সম্পূর্ণ পবিত্র। অর্থাৎ আপনি বলছেন— এটা সত্য নয়। আল্লাহর কোনো সন্তানের দরকার নেই, কিছুরই দরকার নেই। পুরাতন বাইবেলের একটি জায়গায় আছে, বিশেষ করে আদিপুস্তকে, সেখানে লেখা, “ঈশ্বর ভীষণ ক্লান্ত তাই বিশ্রাম নিলেন।” মানে তিনি ক্লান্ত হয়েছিলেন, আর বিশ্রাম দরকার হয়েছিল। মা‘আযাল্লাহ, আল্লাহ এসব থেকে অনেক ঊর্ধ্বে। ইসলাম ছাড়া প্রত্যেকটি ধর্মীয় বিশ্বাসে আল্লাহ সম্পর্কে ভুল ধারণা আছে। হিন্দুধর্মে তো কিছু দেবতা একে অপরকেই শাস্তি দেয়, একে অপরের সাথেই লড়াই করে। যরথুস্ত্রবাদে এমন এক দেবতার কথা আছে যে নিজেই মন্দ সৃষ্টি করে। পুরাতন বাইবেলে এমন ঈশ্বর আছে যিনি কীনা ইয়াকুব (আ.)-এর সাথে কুস্তি ধরেন— ইত্যাদি ইত্যাদি। শুনতেই তো কেমনজানি অস্বস্তি লাগে, তাইনা?

এসবই হচ্ছে আল্লাহর বিরুদ্ধে অপবাদ। আর আপনি যখন এই দোয়া পড়েন, “সুবহানাকাল্লাহুম্মা”— তখন কিন্ত আপনি এসব মিথ্যা বিশ্বাসের বিরুদ্ধেও দাঁড়িয়ে গেলেন। আপনি এমন এক সত্যের পক্ষে থাকলেন যা হয়তো কোটি কোটি মানুষ দেখতেই পায় না। তাই “সুবহানাকাল্লাহুম্মা” বললে আপনার মনে থাকা উচিত— হে আল্লাহ, আপনি সর্বপ্রকারের দোষ-ত্রুটি থেকে সম্পূর্ণ মুক্ত। আপনার কোনো অপূর্ণতা নেই, আপনি পরিপূর্ণ। সৃষ্টিজগতই বলে দেয় আল্লাহ কতটা পরিপূর্ণ। একটা তুষার কণার কথাই ভাবুন। প্রতিটি আলাদা নকশায় তৈরি। পৃথিবীর কোটি কোটি তুষার কণা একটার সাথে আরেকটা মেলে না। মাইক্রোস্কোপে তার স্ফটিক কাঠামো দেখুন, বা দূরবীনে গ্যালাক্সির বিশাল ঘূর্ণি দেখুন— দুটোই একই বার্তা দেয়: আল্লাহ পবিত্র ও মহান। আপনি যখন “সুবহানাকাল্লাহুম্মা” বলেন, তখন আপনি পুরো মহাবিশ্বের সাথে একই কথা বলে উঠেন। এবার আসি দ্বিতীয় অর্থে। কোনো কিছু দেখে বিস্মিত হলে আমরা বলি “সুবহানাল্লাহ।” পবিত্র কুরআনের একটা আয়াতে আল্লাহ বলেন, এমন কিছু নেই যা তাঁর প্রশংসায় তাসবিহ করে না। গাছপালা, ফুল, প্রাণী— সবাই আল্লাহর তাসবিহ করে। আমরা যখন “সুবহানাল্লাহ” বলি, তাদের তাসবিহ দেখে বিস্ময়ে একই প্রশংসায় শরিক হই। আকাশের তারাদের দেখুন, আর দেখুন সমুদ্রতীর বা মরুভূমির বালুকণা। কোন্‌টাকে আপনার বেশী মনে হয়?

বালুকণা, নাকি তারা? উত্তরটা আপনাকে অবাক করবে— তারা পরিমাণে অনেক... সুবহানাল্লাহ। বৃহৎ জগত আর ক্ষুদ্র জগত— দুটোই আলাদা। কিন্তু দুটোতেই আমরা আল্লাহর পরিপূর্ণ সৃষ্টি দেখি। একটি বাক্য আছে, “সুবহানা মান তাহায়্যারা ফি সুন‘ইহিল ‘উকূল।” অর্থ, “যিনি তাঁর সৃষ্টি দ্বারা বুদ্ধিকে বিস্ময়ে ফেলেন, তিনি সব অপূর্ণতা থেকে মুক্ত।” এখন এক শিশুর কথা ভাবুন। মায়ের গর্ভে সে প্রথমে জীবনহীন এক মাংসপিণ্ড মাত্র, তারপর সময়ের সাথে তার আকৃতি গড়ে ওঠে, আর তাতে প্রাণ দেওয়া হয়। পাখির উড়ার বায়ুগতিবিদ্যা দেখুন। প্রকৃতির ডকুমেন্টারি দিকে লক্ষ্য করুন, গাছের চূড়ার পাতাগুলো পানি পায় কীভাবে?

মাধ্যাকর্ষণ তো পানি নিচে টানে, কিন্তু আল্লাহর নির্ধারিত নিয়মে পানি উপরেও ওঠে। আল্লাহ এই আইনগুলো সৃষ্টি করেছেন, আর আমরা তা নিয়ে বিস্ময়ে ভাবতে থাকি। এবার একটি তরমুজের কথা চিন্তা করে দেখেন, গরমের দিনে থাকে ঠান্ডা, রসালো, সুস্বাদু। আল্লাহ এর ভেতরে রেখেছেন একধরনের প্রাকৃতিক সংরক্ষণ ব্যবস্থা, যাতে এটা দ্রুত পঁচে না যায়। একটা খোলসের মতো ব্যবস্থা। এটা না থাকলে তরমুজ খুব অল্প সময়েই নষ্ট হয়ে যেত। আর আল্লাহ এর ভেতর বীজও রেখেছেন, যাতে বংশবিস্তার টিকে থাকে। ভেতরে বীজ না থাকলে আদম (আ.)-এর যুগেই একবার খাওয়া হতো, তারপর আর দেখা মিলতো না। কিন্তু আল্লাহ রেখেছেন শত শত বীজ। আপনি সেগুলো বপন করেন, নতুন তরমুজ হয়। আবার তা খেতে পাওয়া যায়। পুরো মহাবিশ্ব যেন এক শিল্পগ্যালারি। প্রতিটি শিল্পকর্মের কোণে একই স্বাক্ষর দেখা যায়: “সুবহানাল্লাহ।” সবাই একসাথে বলছে, “আমরা এক নিখুঁত শক্তির সৃষ্টি।” তাই যেকোনো বিস্ময়কর সৃষ্টির সামনে “সুবহানাল্লাহ” বলা অভ্যাস করতে হবে। এখন পরিষ্কার— “সুবহানাকাল্লাহুম্মা” বললে দুইটা অর্থ মনে থাকবে। প্রথমত, আল্লাহ সব দোষ-ত্রুটি থেকে পবিত্র— সব অপূর্ণতা,আর সকল মিথ্যা ধারণার ঊর্ধ্বে। দ্বিতীয়ত, বিস্ময়ের মুহূর্তে বলা “সুবহানাল্লাহ।” আমরা বলি, “হে আল্লাহ, আপনি কতোইনা নিখুঁতভাবে সবকিছু সৃষ্টি করেছেন। আপনি সর্বপ্রকারের অপূর্ণতা থেকে মুক্ত।” এরপরের বাক্য “ওয়া বিহামদিক।” মানে, “আপনারই প্রশংসা,” “আমি প্রশংসাভরে আপনার তাসবিহ করি।” প্রশংসা কী?

এটা বিস্ময় আর কৃতজ্ঞতার এক মিলিত রূপ। আজ কি কাউকে আপনি ধন্যবাদ দিয়েছেন? হয়তো কোনো বন্ধুকে, “থ্যাঙ্ক ইউ” বলেছেন। কিন্তু কখনো ভেবেছেন আসল নিয়ামতের উৎস কে? হ্যাঁ, আমাদের একে অপরকে ধন্যবাদ দিতে হয়, কিন্তু প্রকৃত প্রশংসার যোগ্য আল্লাহই, নিয়ামতের আসল মালিক তিনিই। একবার ভাবুন, আপনি যে জিনিসটা খুব চাইছিলেন, সেটা উপহার পেলেন। আপনি ডেলিভারি-ভাইকে ধন্যবাদ দিলেন, কিন্তু যিনি দিয়েছেন তাঁকে জিজ্ঞেসও করলেন না। এটা কতটা ন্যায্য? অযৌক্তিক লাগে, তাই না?

মানুষ অনেক সময় ঠিক এভাবেই আল্লাহর নিয়ামত নিয়ে আচরণ করে। তাই “ওয়া বিহামদিকা” বললে এসব ঠিকঠাক ভাবা উচিত। “হে আল্লাহ, আজ লক্ষ লোক একে অপরকে ধন্যবাদ দেয়, কিন্তু আমি জানি, সেই ধন্যবাদের প্রকৃত মালিক আপনি। তারা না জেনেই মূলত আপনাকেই ধন্যবাদ দিয়েছে। তারা তা বোঝে না, কিন্তু আসলে আপনারই প্রশংসা করেছে।” সূর্যাস্ত দেখুন— আকাশে গোলাপি, হলুদ, লাল রঙ ছড়িয়ে পড়ে। সেই সৌন্দর্যের আসল প্রশংসার যোগ্য আল্লাহই। আপনি যখন শিশু কোলে নেন, অথবা বাতাসহীন জায়গা থেকে বেরিয়ে গভীরভাবে শ্বাস নেন— “আহ্”— এই স্বস্তির স্রষ্টাও কেবলই আল্লাহ। বৃষ্টির শব্দ শুনে মন শান্ত হয়, বা আপনি বন্ধুর কাঁধে কাঁধ মিলিয়ে বসে নিজের কষ্ট শেয়ার করেন। মনের বোঝা নামিয়ে হালকা হন। আপনি জীবনসঙ্গী বা সন্তানকে জড়িয়ে ধরলে মনে শান্তি আসে। ভাই, ও বোনেরা— হয়তো আপনি খেয়ালই করেন না, কিন্তু আপনি কারণগুলোকেই দ্রুত ধন্যবাদ দিতে চান। কিন্তু যখন বলেন “ওয়া বিহামদিকা”— আপনি খুঁজে পান এই সুখের প্রকৃত দাতাকে, যিনি সত্যিকারের প্রশংসার যোগ্য— আল্লাহ। এসবের মাধ্যমে তিনি আপনাকে তাঁর ভালোবাসা দেখান। রাসুল (সা.) আমাদের এই দোয়া শিখিয়েছেন, কারণ আমাদের সত্যিই এটা দরকার। দুনিয়া আপনাকে কারণগুলোর দিকেই টানে। মানুষের বড় বাধা হলো চোখের সামনে পর্দা পড়ে থাকা। আপনি কি সেই পর্দা তুলবেন না এবং সত্যটা দেখবেন না?

এই উপলব্ধি আপনাকে আল্লাহর আরও কাছে টানবে। এখন আসি এখন আসি পরবর্তী ধাপে...

“ওয়া তাবারকাসমুক”-এ। মানে, “আপনার নামে বরকত আছে। আপনার নাম বরকতে ভরা।” বরকত শব্দটা একটু বুঝে নেই। বরকত হলো আল্লাহর পক্ষ থেকে আসা বিশেষ কল্যাণ, যা যতসামান্যকেও প্রত্যাশার চেয়ে বেশি করে দেয়। আমাদের জীবনে বরকত খুব দরকার। বরকত থাকলে এক কদমে হাজার কদমের ফল হয়, আর বরকত না থাকলে হাজার কদমেও এক কদমই এগোনো হয়। টাকা আয়েও আপনি এটা টের পান— বরকত থাকলে টাকা টিকে, না থাকলে দ্রুত শেষ হয়ে যায়। কিন্তু বরকত শুধু কেবল টাকায় নয়, বরং সময়েও বরকত থাকে। যেমন, সময়ের বরকত থাকলে, এক ঘণ্টা কাজও পাঁচ ঘণ্টার ফল দিয়ে দেয়। স্বাস্থ্যে বরকত না থাকলে, বারবার অসুস্থ হতে হয়। সম্পর্কে বরকত না থাকলে, প্রিয় মানুষের সাথেও অশান্তি আর দুঃখে ভরা থাকে জীবন । তাহলে বরকত পাওয়ার উপায় কী? আমাদের তো এটা খুব দরকার, তাই না?

এই দোয়া আমাদের বলে— বরকতের আসল পথ হলো আল্লাহর নামে কাজ শুরু করা। মানে, কাজ শুরুর আগে “বিসমিল্লাহ” বলা। শুধু মুখে নয়, হৃদয়ে তার অর্থটাও অনুভব করা। তাই “বিসমিল্লাহ” বলায়ই বরকত আছে। সব সৃষ্টি— পশু, গাছপালা— আল্লাহর নামে চলে, যেন তারা বলছে “বিসমিল্লাহ।” একটা গরুর কথাই ধরুন, ঘাস খায়, আর দেয় লিটার লিটার দুধ। এটা কীভাবে সম্ভব? ঘাস— আর দুধ! একদিন বয়সী মৌমাছি মাইলের পর মাইল উড়ে যায় কিন্ত পথ হারায় না। কিন্তু তিন বছরের শিশুকে বাজারে পাঠালে সে কিন্ত ফিরতে পারবে না। তবু মৌমাছি পারে— কীভাবে?

এসবই বড় এক সত্যের দিকে ইঙ্গিত করে। তাদের সকল কাজই যেন বলে উঠে, “বিসমিল্লাহ।” এ বিশ্বব্রহ্মাণ্ডের সকল প্রাণী, সব গাছপালা— সকল সৃষ্টি আল্লাহর নামে চলে এবং বরকত পায়। আমরাও বরকত পেতে হলে তাই আমরা মানুষও, আমাদের কাজ “বিসমিল্লাহ” দিয়ে শুরু করব। তখন আমরা সেই বিশাল ধারার অংশ হয়ে যাব। জীবন ভরে উঠবে বরকতে। খাবারে বসে বলুন “বিসমিল্লাহ”— খাবার বরকতময় হবে। পানি পান করার আগে বলুন “বিসমিল্লাহ”— পানি হবে শিফা। গাড়িতে উঠেই বলুন “বিসমিল্লাহ”— সফর নিরাপদ হবে। বই খুলেই বলুন “বিসমিল্লাহ”— বুদ্ধি হবে পরিষ্কার— এভাবেই চলতে থাক জীবন। এরপর “ওয়া তা‘আলা জাদ্দুক।” মানে, “আপনার মহিমা ও গৌরব সব কিছুর ঊর্ধ্বে।” আমরা কিছু জিনিসকে খুব বড় মনে করি, কিছু জিনিসকে সবচেয়ে ভয়ংকর ভাবি, কিন্তু আল্লাহ সবার চেয়েও সর্বশ্রেষ্ঠ। ভাবুন তো— পৃথিবী তার নিজ অক্ষের ওপর ঘুরে ঘণ্টায় ১৬৭০ কিলোমিটার গতিতে, আর একই সাথে সূর্যকে প্রদক্ষিণ করে ঘণ্টায় ১,০৮,০০০ কিলোমিটার গতিতে। কিন্ত এত গতির মাঝেও আপনি টেবিলে বসে কফি খেতে পারেন এক ফোঁটাও না ছড়িয়ে। কি অসাধারণ শক্তি এটা?

কী অসাধারণ ভারসাম্য আর মহিমা! ভাই ও বোনেরা, সূর্যের ভেতর প্রতি সেকেন্ডে ৬০০ মিলিয়ন টন হাইড্রোজেন হিলিয়ামে রূপান্তরিত হয়। অর্থাৎ বিশাল এক শক্তি-রূপান্তর এক মুহূর্তও থামে না। আর মনে রাখবেন— সূর্য তো অসংখ্য তারার মধ্যে ছোটদের একটি। এর চেয়েও বড় বড় তারা আছে। আর আল্লাহ এই সব গ্যালাক্সি সামলানোর পাশাপাশি জানেন আমাদের এই ছোট্ট মনের সবচেয়ে গোপন ভাবনাটাও। “হে আল্লাহ, আপনি আমাদের বিস্মিত করেন, আর এই বিস্ময় প্রকাশের শব্দটাও আপনি আমাদের শিখিয়েছেন— ‘সুবহানাল্লাহ।’ ‘ওয়া তা‘আলা জাদ্দুকা’— আপনার মহিমা সব কিছুর উপরে।” কিন্তু আমরা যদি আল্লাহর সত্যিকারের শক্তি ভুলে যাই তাহলে কী হয়?

আমাদের নিরাপত্তাবোধ কমে যায়। “আল্লাহ আমাকে রক্ষা করবেন”— এই ভাবনাটা ঝাপসা হয়। হঠাৎ ছোট সমস্যা পাহাড় সমান হয়ে যায়, হৃদয় ভরে থাকে ভয় আর দুশ্চিন্তায়— “যদি এমনটা হয়ে যায়? আমি কী করব?

যদি অসুস্থ হয়ে পড়ি?” এসব ভাবনা মাথায় আসে। আমাদের রব কখনোই তাঁর বান্দাকে ছেড়ে যান না। শুধু তাঁর আদেশ “কুন”— “হও”, আর সব হয়ে যায়। তাই আল্লাহর মহিমা-বোধ আঁকড়ে ধরা খুব জরুরি। এই জ্ঞান আপনাকে বদলে দেয়, মনে গেঁথে দেয় এই বোধ— “আমি কেবল একা যুদ্ধ করছি না। আমার পাশে আছেন আল্লাহ নিজেই। তাঁর একটা আদেশেই পরিস্থিতি পাল্টে যেতে পারে। যা অসম্ভব মনে হয়— তা সম্ভব হয়ে যায়।” আমি যখনই এই দোয়া নিয়ে ভাবি, “সুবহানাকাল্লাহুম্মা” রাসুল (সা.) আমাদের কী অসাধারণ জ্ঞান দিয়েছেন, ভেবে আমি বিস্মিত হই। তিনি শুধু কেবল শব্দ শেখাননি; আল্লাহর সাথে কথা শুরু করার সেরা চাবিটাই দিয়েছেন। আরো একটি বাক্য আছে, যা শুধু জানাযার সালাতে পড়া হয়— “ওয়া জাল্লা থানাআ’উক।” মানে, “আপনার প্রশংসা সর্বোচ্চ ও মর্যাদাবান।” মৃত্যুর সামনে দাঁড়িয়ে, জানাযায় এটা মনে করিয়ে দেয়— প্রকৃত প্রশংসার যোগ্য একমাত্র আল্লাহই। কেউ যদি কোটি টাকার মালিকও হয়, তবু তার সে সম্পদ জান্নাতে এসবের কোন দাম নেই। প্রশংসার হকদার একমাত্র আল্লাহ। আমরা সম্প্রতি এক কবরস্থানে গিয়েছিলাম, সেখানে কবরগুলোর পাশে কথা হচ্ছিল। আমি ভাইদের বললাম, “এই পেছনের কবরগুলোতে শুয়ে আছেন এমন সব লোকজন, যাদের একসময় কোটি কোটি ধন সম্পদ ছিল। ওখানে শুয়ে আছেন এক সময়ের বিখ্যাত তারকা, কিন্তু আজ তারা সবাই নীরব— মাটির নিচে পড়ে আছেন।” জানাযার সালাতে আমরা পড়ি, “ওয়া জাল্লা চানাআ’উক”— “যাঁর প্রশংসা সর্বোচ্চ, তিনি এক আল্লাহ।” পদমর্যাদা, সম্পদ, বুদ্ধি, শক্তি, পেশী— কিছুই থাকে না। সাফল্য, সোশ্যাল মিডিয়ার ফলোয়ার— কিছুই স্থায়ী নয়। সবই একসময় মুছে যায়। আর মৃত্যুর মুখোমুখি হলে সত্য তখন প্রবলভাবে স্পষ্ট হয়ে যায়— প্রশংসার যোগ্য একমাত্র আল্লাহই। একদিন আপনার জানাযাতেও মানুষ বলবে “ওয়া জাল্লা চানাআ’উক।” মৃত্যু আপনাকেও খুঁজে নেবে। তখন কোন্‌ ক্ষমতা, কোন্‌ সম্পদ, কোন্‌ সৌন্দর্য আপনাকে বাঁচাবে?

তাই এখনই তাঁকে চিনে নেওয়া দরকার। আর অন্য দিক থেকে দেখলে, এটাই মানুষকে সর্বোচ্চ মুক্তি দেয়। যদি দুনিয়ার সবকিছু একদিন ধ্বংস হয়েও যায়, তবু আপনি যুক্ত থেকে যাবেন এমন এক অসীম শক্তির সাথে, যার কোন শেষ নেই। এবার শেষ বাক্য— “ওয়া লা ইলাহা গাইরুক।” মানে, “আপনি ছাড়া আর কোনো উপাস্য নেই।” এটা “লা ইলাহা ইল্লাল্লাহ”-এর মতোই। আসলে “লা ইলাহা ইল্লাল্লাহ” এত গভীর সত্য যে, পুরো জীবনে ভাবলেও সবটুকু ধরা যায় না। রাসুলুল্লাহ (সা.) বলেছেন, “তিনি ও তাঁর আগের নবীগন সবচেয়ে শ্রেষ্ঠ যে বাক্য বলেছেন, তা হলো “লা ইলাহা ইল্লাল্লাহ।” যেমন, এই বাক্যে “ইলাহ” শব্দটাকে আল্লাহর অন্যান্য নাম দিয়ে বদলানো যায়। যেমন, “লা রায্যাক্বা ইল্লাল্লাহ”— আল্লাহই তায়ালা ছাড়া আর কোন রিজিকপ্রদানকারী নেই। “লা শাফিয়া ইল্লাল্লাহ”— আরোগ্যদাতা কেবল আল্লাহই। “লা ক্বাদিরা ইল্লাল্লাহ”— সকল ক্ষমতার অধিকারী কেবল আল্লাহই। “লা মুহখইয়া ইল্লাল্লাহ”— জীবনদাতা কেবল আল্লাহই। এভাবে “লা ইলাহা ইল্লাল্লাহ” বিভিন্ন স্তরে বহুবিধ ভিন্ন ভিন্ন অর্থ প্রকাশ করে। হৃদয় একমাত্র সত্যের আশ্রয় খোঁজে, আর “ওয়া লা ইলাহা গাইরুক” সেই প্রয়োজন পূরণ করে। এখন চলুন এক ঝটকায় প্রথম থেকে যা বলেছি তার সারাংশ করি। “সুবহানাকাল্লাহুম্মা”— হে আল্লাহ, আপনি সব দোষ-ত্রুটির ঊর্ধ্বে। আপনার এমন সব বিস্ময়কর সৃষ্টি রয়েছে, যা মনকে হতবাক করে দেয়। “ওয়া বিহামদিক”— আপনিই প্রকৃত প্রশংসার যোগ্য, যে কাউকে প্রশংসা করলে আসলেই আপনারই প্রশংসা হয়। “ওয়া তাবারাকাসমুক”— আপনার নামেই রয়েছে বরকত; আপনার নামে শুরু করলে কাজ বরকতময় হয়। “ওয়া তা‘আলা জাদ্দুক”— আপনার মহিমা, শক্তি, অস্তিত্ব, সব কিছুর ঊর্ধ্বে। “ওয়া লা ইলাহা গাইরুক”— আপনি ছাড়া আর কোনো উপাস্য নেই। ভাই ও বোনেরা, আমরা এতক্ষণ যা বললাম সবকিছুর সারকথা এসে দাঁড়ায়— শুধু সালাত আদায় না কেবল, বরং সালাতকে হৃদয়ে ধারণ করে বাঁচা। আল্লাহর সামনে দাঁড়িয়ে, জিহ্বায় যা বলি, হৃদয়ে তা অনুভব করা, আর মন দিয়ে তা বুঝলেই তখন সালাত কেবল দায়িত্ব থাকে না, এটা হয়ে যায় এক সত্যিকারের সাক্ষাৎ। অবশ্য আমরা যখন গভীর অর্থটা না ভাবি, তবুও ফরজ সালাততো আদায় হয়েই যায়। এ নিয়ে কোনো সন্দেহ নেই। এই সিরিজ শেষ হলে, আপনি যদি সত্যিই বুঝে এগুলো সালাতে আনতে পারেন, ইনশা আল্লাহ তা একেবারেই অন্যরকম হবে। এই অংশে আমরা আলোচনা করেছি সবচেয়ে মৌলিক এক দোয়া নিয়ে। এর অন্য আরেকটি পার্টে আমরা দেখেছি সূরা ফাতিহা, আর আরেক ভিডিওতে দেখেছি সূরা ফালাক ও সূরা নাসের অর্থ। এই অর্থগুলো নিয়ে ভাবলে সালাত একধরনের থেরাপিতে বদলে যায়, কারণ প্রতিটিতেই আছে শক্তিশালী ইঙ্গিত— আমরা কোন আল্লাহকে বিশ্বাস করি। জীবনে আপনি এই দোয়া বহুবার পড়বেন, কিন্তু একইভাবে আর আগের মতো করে নয়— প্রতিবার পড়ার সাথে সাথে আল্লাহর আরও সান্নিধ্যে এগিয়ে যাওয়া। ভাই ও বোনেরা, একদিন আমাদের জিহ্বা থেমে যাবে। হৃদয়ে গেঁথে থাকা সত্যগুলোই কেবল আমাদের সাথে কবরে যাবে। সেদিন সফলদের দলে থাকতে চাইলে আজই এই শব্দগুলোর অর্থ বুঝতে হবে। আর যারা নিয়মিত পাঁচ ওয়াক্ত সালাত আদায় করতে সমস্যায় পড়েন, তাদের জন্য আমাদের টিম বানিয়েছে একটা খুব জনপ্রিয় অ্যাপ। এটা একদম ফ্রি, এবং বিজ্ঞাপন-মুক্ত। আমি জোর দিয়ে বলব, একবার দেখে নিন— ইনশাআল্লাহ্‌।
