Towards Eternity
ব্লগে ফিরে যান

“আমার অপরাধের সঙ্গী আমাকে ইসলামের সাথে পরিচয় করিয়ে দেয়!" ~ টোয়ার্ডস ইটার্নিটি

প্রকাশের তারিখ

YouTube-এ দেখুন

আমি তৎক্ষণাৎ আমার বেল্ট খুলে, আমার হাতে জড়িয়ে নিলাম, এবং ছেলেটিকে মারতে গেলাম। যখন আমি তাকে মারতে যাচ্ছিলাম, আমি পিছন থেকে পুলিশের গাড়িটি আসতে দেখলাম। ঘটনাটা ছিল একটি গাড়ির দুর্ঘটনা। তখন অবশ্য আমরা গাড়িতে ধূমপান করছিলাম। গাঁজা এবং এরকম কিছু। তো আমরা একটি গাড়ির দুর্ঘটনায় শিকার হলাম। অর্থাৎ পুলিশ চলে আসবে, আমি জেলে যাব। পুলিশ আসেনি। তারা দেরি করছিল, আমি জানি না কেন। তাই আমি ভাবলাম, কেন না পালিয়ে যাই, বুঝলেন? এবং গাড়িটি ছেড়ে চলে যাই। এবং পরে আরেকটি গাড়ি কিনে নেব, তাই না? এটাই আমি করলাম। আমি গাড়িটি ছেড়ে পালালাম। এবং আমি ছোট্ট একটি বনাঞ্চল দিয়ে দৌড়াচ্ছিলাম আমার বন্ধুর বাড়িতে গিয়ে সেখানে লুকানোর জন্য। এটি যেন আমি একটি হলিউডের সিনেমায় আছি। আমি দৌড়াচ্ছি, গাছপালা, এবং এইসবকিছু...

পরে কুকুরগুলো আসে, এবং হেলিকপ্টার, এবং এইসব আসল। কিন্তু আলহামদুলিল্লাহ, আমি ধরা পড়িনি। সে আমার অপরাধের সঙ্গী, বুঝছেন তো? তিনি সেই লোক, আমি তার ছেলের সাথে মাদক বিক্রি করছি, তাই না? তার বাবা বললেন "তুমি নিচে বেসমেন্টে অপেক্ষা করো।" সেখানে আমরা তার বেসমেন্টে আড্ডা দিতাম। এবং যখন আমি ভিতরে গেলাম, আমি লক্ষ্য করলাম তার বাবা কুরআন শুনছিলেন। আমি জিজ্ঞাসা করলাম, "একজন শ্বেতাঙ্গ ব্যক্তি হিসেবে, আমি কি মুসলিম হতে পারি?" তিনি হাসলেন, এবং বললেন, "অবশ্যই।" তিনি বললেন, " তুমি কালো, সাদা, বাদামী হলেও...

এমনকি তুমি যদি বেগুনি বা গোলাপীও হও তাও। তোমার গায়ের রঙের কোনো গুরুত্ব নেই। বুঝলে?" তিনি বলেছিলেন, " তুমি একজন মুসলিম হতে পারবে ।" আসসালামু আলাইকুম শেখ আবদুর রহীম ম্যাকার্থি। আমাদের আমন্ত্রণ গ্রহণ করার জন্য ধন্যবাদ। আপনাকে আমাদের সাথে পেয়ে আমরা অত্যন্ত আনন্দিত। আবদুর রহীম ম্যাকার্থি কে; এই প্রশ্ন দিয়ে শুরু করতে চাই। এবং আপনার জীবন সম্পর্কে জানতে চাই। যাযাকাল্লাহ খাইর। প্রথমত, আমাকে আমন্ত্রণ জানানোর জন্য ধন্যবাদ। আমি আপনাদের ভাই, আমেরিকার আবদুর রহীম ম্যাকার্থি। আমি ১৯৯৪ সালে ১৮ বছর বয়সে অ্যামেরিকাতে ইসলাম গ্রহণ করি। আমি মুসলিম হওয়ার কয়েক মাস পরে, প্রায় ছয় মাস পরে, আমি সুদান ভ্রমণ করি এবং পরে সৌদি আরবে ইসলাম অধ্যয়ন করতে যাই। আমি আলহামদুলিল্লাহ মদিনায় দশ বছর পড়াশোনা করেছি। মদিনা থেকে স্নাতকপ্রাপ্ত হওয়ার পর, আমি দাওয়াহর কাজের সাথে যুক্ত হই এবং আপনারা জানেন, স্যাটেলাইট চ্যানেল এবং মিডিয়াতে যুক্ত হই যেমন, পিস টিভি, হুদা টিভি এবং অন্যান্যদের সাথে। এবং জানেন, বিশ্বজুড়ে ভ্রমণ করে...

এখন আমরা আলহামদুলিল্লাহ আপনার সাথে তুরস্কে আছি। আপনার বিশ্বাসের দিক থেকে আপনার জীবন কেমন ছিল? আপনি কী বিশ্বাস করতেন? আমি একজন খ্রিস্টান, ক্যাথলিক হিসেবে জন্মগ্রহণ করেছি। এবং আমি ক্যাথলিক হিসেবে বড় হয়েছি। আমরা ক্যাথলিক গির্জায় যেতাম। আমি দ্বিতীয় শ্রেণী পর্যন্ত ক্যাথলিক স্কুলে পড়েছি। তারপর তারা আমাকে বের করে দেয়। তারা আমাকে স্কুল থেকে বের করে দিয়েছিল। তারা তো ক্ষমাশীল হওয়ার কথা, কিন্তু আমি একটু বেশি সমস্যা সৃষ্টি করতাম। আমি স্কুলে অনেক সমস্যায় পড়েছিলাম। ছোটবেলা থেকেই আমি সমস্যা সৃষ্টি করে বেড়াতাম। কিন্তু আমরা ক্যাথলিক খ্রিস্টান হিসেবে বড় হয়েছি, হ্যাঁ। আমি বলতে পারি যে...

সাপ্তাহিক গির্জায় যেতাম, বিশেষ করে আমার দাদি এবং আমার খালা, তারা সবসময় যেতেন। আমরা কখনও কখনও যেতাম। জানেনই তো, বড় বড় অনুষ্ঠানে আমরা যেতাম। কখনও কখনও সাপ্তাহিক ভিত্তিতে যেতাম। আপনি জানেন, খ্রিস্টান হিসেবে পরিচিত হওয়া, ক্রসের চিহ্ন রাখা, বাড়িতে বাইবেল থাকা, বুঝছেনই তো, ক্রস পড়া, রোজারি পড়া। বুঝলেন, এগুলোর সবকিছুই পালন করতাম। তাহলে আমি মনে করি আপনি আমাদের কিছুটা ধার্মিক হিসেবে বিবেচনা করতে পারেন। আপনি জানেন, খুব ধার্মিক নয়, কিন্তু একই সময়ে এটি আমাদের পরিচয়ের একটি অংশ ছিল এবং আমাদের দৈনন্দিন জীবনের একটি অংশ ছিল। আপনি কি প্রথমে আপনার পটভূমি সম্পর্কে আমাদের বলতে পারেন? ইসলাম গ্রহণের আগে আপনার জীবন কেমন ছিল?

তো আমি বসে পড়লাম, আমার মনে পড়ে তখন আমার বয়স ছিল আঠারো, এবং আমি একটি খুব কঠিন জীবনে ছিলাম। আমি মাদক বিক্রির সাথে জড়িত হয়ে পড়েছিলাম। তো, আমার সেই সময়ের সেরা বন্ধু, যে সেই জীবনযাত্রা থেকে এসেছিল, এমনকি তার চাচাত ভাই জেলেও ছিল আজীবন কারাদণ্ড ভোগ করছে কারণ সে কাউকে হত্যা করেছিল। তাহলে আপনি এটি কল্পনা করতে পারেন যে সে এইরকম এক পরিবেশে বড় হচ্ছিল। আপনি জানেন, গাঁজা সেবন খুব জনপ্রিয় হয়ে উঠেছিল। এটি আগে তেমন জনপ্রিয় ছিল না। এবং আমার মনে পড়ে এটি ছিল তাদের সাথে আমার প্রথম সাক্ষাৎ, এবং সে একটি রোল বানালো আমরা এটাকে ব্লান্ট বলি যা একটি সিগার যেখানে আপনি তামাক বের করে এর ভিতরে গাঁজা রোল করেন। তিনি বললেন, " প্রত্যেকে গ্যাংস্টার, যে কেউ শক্তিশালী, এই সব লোক, সবাই ধূমপান করে, জানো?" তো সে এটি আমাকে দিলো। আমি তখন একজন ক্রীড়াবিদ হওয়ায় আমি সত্যিই এর বিরুদ্ধে ছিলাম। কিন্তু আমি বললাম, "ঠিক আছে।" এটি ছিল করার মতো একটি দারুণ জিনিস। তো আমি তার সাথে গাঁজা সেবন শুরু করলাম। এবং তারপর আপনি সেই জীবনযাত্রায় প্রবেশ করছেন। এটি ছিল, আপনি কিভাবে ভাবেন আপনি যেমন, দামি পোশাক পরতে পারেন, এবং সম্পর্ক রাখতে পারেন...

তো, একজন ক্রীড়াবিদ হিসেবে, আমি এটির বিরুদ্ধে ছিলাম, কিন্তু ওই সময় সবাই এই কাজটাই করছিল, যারা সেই বন্ধুমহলে ছিল। তো আমি তার সাথে গাঁজা সেবন শুরু করলাম। এবং এমনকি সিগারেট ধূমপানের ক্ষেত্রেও তার সংগ দিতাম। আমি সিগারেট ধূমপানের বিরুদ্ধে ছিলাম। কিন্তু তারপর আমার বন্ধুরা সিগারেট ধূমপান শুরু করল। তাই আমিও সিগারেট পান করা শুরু করলাম। এবং তারপর মদ্যপানও শুরু করলাম। স্পষ্টতই, আমি আইরিশ-আমেরিকান, এটি আমাদের সংস্কৃতির একটি অংশ ছিল এমনকি আমেরিকায় মদ্যপানের নুন্যতম বয়সের আগেও এখানে তা লিগ্যাল। এবং বুঝলেনই তো, এটি আমাকে ভুল পথে নিয়ে যাচ্ছিল। তো,যখন এমন একটি নির্দিষ্ট জীবনযাপন করতে চান, আপনি জানেন, বিশেষ করে যখন আপনি, বিপরীত লিঙ্গের সাথে মেলামেশা, আপনার কাছে দামি পোশাক এবং ব্যয়বহুল অভ্যাস এবং এসবকিছু থাকতে হয়। তাহলে আপনি সেই জীবনযাপন চালিয়ে যাবেন কীভাবে?

সে বললো, "আহ, তুমি আমার চাচাত ভাইকে দেখো, আমার ভাই, এভাবেই করতে হয়। তারা দামি গাড়ি চালাচ্ছে এবং সোনালী গহনা পরছে এবং এসব।" আমি সেই জীবনযাত্রায় জড়িয়ে পড়লাম। এটি শুরুতে শুধু বাস্কেটবল ছিল, কিন্তু তারপর আমি সেই জীবনযাত্রায় জড়িয়ে পড়লাম, ভুল পরিবেশে থাকার কারণে। স্কুলে যাওয়া একবারেই বন্ধ করে দিলাম। গ্রেড ১১ থেকে, আমি স্কুলে যাওয়া বন্ধ করে দিলাম। এমনকি কিছু সময়, যখন আমি স্কুলে যেতাম, আমাকে বন্দুক নিয়ে স্কুলে যেতে হতো। কারণ একটি ভিন্ন প্রতিদ্বন্দ্বীদের পাড়া ছিল... আমরা তাদের সাথে কিছু সমস্যা তৈরি করেছিলাম। আমরা অনেক লোক নিয়ে গিয়েছিলাম এবং আমরা তাদের নিজেদের পাড়া থেকে বের করে দিয়েছিলাম। তো এটি তাদের জন্য খুবই অপমানজনক ছিল। তাহলে এখন তাদের প্রতিশোধ নিতে হবে। কে ছিল সেই ছেলে্টি?

ওই সাদা ছেলেটি, যে গাড়ির চালক ছিল। তারা আমাকে চিনত, তাই তারা আমার উপর লক্ষ্য রেখেছিল। এবং তারা বলেছিল তারা আমাকে হত্যা করবে। যখন আমাকে বলা হলো যে আমাকে হত্যা করা হবে, এখন আমি কী করব? আমার একজন বন্ধু আমাকে স্কুলের পরে তার বাড়িতে আমন্ত্রণ জানাল। সে বলল, "তোমাকে নিজেকে রক্ষা করতে হবে। সে তার গদি তুলে আমাকে একটি পিস্তল দিলো । সে বলল, "হয়তো তুমি বাচঁবে নয় তারা" এবং শুনো, "একটি পিস্তল চেম্বারে রাখো।" তো তখন থেকে আমি প্রতিদিন স্কুলে যাওয়ার সময় আমার গদির নিচে গিয়ে আমার বন্দুকটি এখানে বেল্টে রাখতাম, এবং আমি সেখানে বসে থাকতাম এবং অপেক্ষা করতাম তাদের আসার জন্য...

তারা একবার এসেছিল। কিন্তু আমরা আমাদের স্কুলের বন্ধুদের সাথে তাদের তাড়িয়ে দিতে সক্ষম হয়েছিলাম। তো এইটা ছিল সেই জীবন্ধারা যার মধ্য দিয়ে আমি তখন চলছিলাম। তাহলে আপনার জীবনে কিভাবে পরিবর্তন শুরু হলো? জীবনের মোড় পরিবর্তনকারী মুহুর্ত কোনটি ছিল? আমি বুঝতে পারলাম যে এইরকম জীবন্ধারায় আমি বেশিদিন চলতে পারবোনা। কিন্তু আমি সত্যিই এটি ছাড়তে চাইছিলাম না কারণ আমি এটি উপভোগ করছিলাম। সত্যি বলছি। আপনারা জানেন, এটি এমন যে, তারা বলে, " তুমি শয়তানের কাছে তোমার আত্মা বিক্রি করেছ।" একবার তারা এটি শুনেছিল । আপনি শয়তানের সাথে আনুষ্ঠানিকভাবে সাক্ষাৎ করেননি এবং চুক্তি করেননি, কিন্তু মূলত আপনি এমনটাই করেছেন। আপনি বুঝতে পারেন যে, আপনি হয়তো জেলে যেতে পারেন, অথবা মারা যেতে পারেন। যে কোনো একটি, তাই না?

কিন্তু এটাই হবে আপনার শেষ পরিণতি । কিন্তু, শুধু সেই উচ্চবিলাষী জীবনযাপন করতে, এবং...

আমি ১৭ বছর বয়সে, এবং বুঝছেনই তো, একটি ভাল পরিমাণ অর্থ উপার্জন করছি, প্রতিদিন এক হাজার ডলার করে। আমি ছিলাম একজন উচ্চবিলাষী, আমি বদ্ধভাবে বেঁচে থাকেত পারতামনা। কিন্তু আমি হোটেলে থাকছিলাম, এবং এসব করছিলাম এমনকি বাড়িতে যাচ্ছিলাম না, তাই আমি স্কুলে যাচ্ছিলাম না। শেষে আমি স্কুলে যাওয়া একেবারে বন্ধ করে দিলাম। আমি এমন জীবনযাপন করছিলাম যা উপভোগ করছিলাম। আমি ভাবছিলাম যে আমি উপভোগ করছিলাম। কিন্তু কিছু সময় পরে আমি বুঝতে পারলাম, এটি আমাকে সমস্যায় ফেলবে। এবং একবার মনে আছে আমি একটু বেশি সেবন করেছিলাম এবং আমার একজনের সাথে দেখা হলো যে আমাদের শত্রুদের একজন ছিল। এবং সে আমার সাথে যা খুশি করতে পারতো । সে আমাকে জোরে আঘাত করতে পারতো এবং খারাপ পরিস্থিতিতে ফেলতে পারতো । কিন্তু আমি মনে করি তার দয়া ছিল, সে আমার প্রতি করুণা করেছিল যখন সে দেখতে পেলো যে আমি সত্যিই নেশাগ্রস্ত অবস্থায় ছিলাম এবং আমি গাঁজা সেবন করেছিলাম । তো সে আমাকে...

সে আমাকে যেতে দিলো এবং আমি ভাবলাম...

আমি কতটা দুর্বল হয়ে পড়লাম, এমন এক পরিস্থিতিতে পড়ে। আমি কখনো বেশি নেশা জাতীয় মাদক বা এরকম কিছু নেইনি। যেমন, কোকেন বা হেরোইন। এগুলোই ছিল বিক্রি করার জিনিস। আমি কখনো হেরোইন বিক্রি করিনি, কিন্তু অন্যান্য জিনিস করতাম। কিন্তু মূল কথা হলো আমি কখনো সেই মাদক নেইনি। কারণ আমি দেখেছিলাম কিভাবে এটি কাউকে দুর্বল করে দেয়। কিন্তু গাঁজা, ছিল একটা ভাবের জিনিস, তাই আমি এটি নিতাম । অথবা মদ, ইত্যাদি । কিন্তু যখন আমি অনেক মাদকাসক্ত ছিলাম যে আমি নিজেকে রক্ষা করতে পারছিলাম না, আমি ভাবলাম " এটি তোমাকে খুব দুর্বল করে দিয়েছে।" "তুমি খুবই ঝুঁকিতে আছো।" এবং আমি দুর্বল ও অরক্ষিত হতে চাই না। তো আমি ১৮ বছর বয়সে সিদ্ধান্ত নিলাম, বললাম "দেখো, নিজের জন্য কিছু লক্ষ্য নির্ধারণ করতে হবে।" তাই আমি আমার ছয়টি লক্ষ্য ঠিক করলাম। এর মধ্যে বেশিরভাগই সত্যিই ভালো ছিল না। কিন্তু একটি লক্ষ্য ছিল, জানেনই তো আমার হারাম সাম্রাজ্যকে বাড়ানো, বুঝছেন তো, অবৈধ মাদক বিক্রি করা এবং ধনী হওয়া। আমি আমার পরিবারের সাথে থাকতাম। তাই আমি চাইতাম, একটি সুন্দর বাড়ি, বুঝলে। আমার একটি সাধারণ গাড়ি ছিল। মানে বুঝছেনই তো, আপনাকে সতর্ক থাকতে হবে। একটি ব্যাপারে, আমি প্রবীণদের থেকে সত্যিই উপকার পেয়েছি এবং আমি সবসময় মানুষকে বলি, এমনকি মুসলিম হিসেবেও, সবসময় প্রবীণদের থেকে উপদেশ নিন কারণ তারা পথটি পেরিয়েছে। তারা সমস্যাগুলি পেরিয়েছে। তি তাদের থেকে উপদেশ নিন, অভিজ্ঞতা নিন, যাতে আপনি তাদের মতো একই ভুল না করেন। তারা বলেছিল, সবসময় দামি গাড়ি চালাবে না, কারণ পুলিশ বলবে, "এই ছেলে বেকার, ১৭-১৮ বছর বয়সী, সে কী করছে?" যেমন একজন ব্যক্তি, তার বাবার কাছ থেকে ইসলাম শিখেছে। তিনি বলেছিলেন, "আমি গ্রেফতার হয়েছিলাম ১৫ বছর বয়সে ।" ড্রাইভিং লাইসেন্স ছিল না। কিন্তু তিনি একটি জাগুয়ার চালাচ্ছিলেন। ভেতরের শহরে, তাহলে এই ছেলে কী করে রুটি-রুজির জন্য?

তারা আমাকে শিখালো, আমি বললাম ঠিক আছে।। কিন্তু আপনার একটি সুন্দর গাড়ি থাকতে হবে যখন আপনি কোনো অনুষ্ঠানে বা এমন কিছুতে যাবেন। এটি হবে আলাদা বিষয়। তাই আমি বললাম, দ্বিতীয়টি ছিল একটি সুন্দর জায়গা, আমার নিজের জায়গা বানাবো। এবং স্পষ্টতই আপনি তখনো বিয়ের কথা ভাববেন না, কিন্তু আপনার নির্দিষ্ট একজন থাকবে যার সাথে আপনার সম্পর্ক আছে। এবং পঞ্চম বিষয় ছিল আমার স্বাস্থ্য ফিরে পাওয়া, কারণ আমি দেখেছি মদ্যপান, ধূমপান এবং এরকম জিনিসগুলি আমার উপর খারাপ প্রভাব ফেলছে। একটি গল্প মনে পড়ে। আমি কখনোই অনলাইনে বলিনি, এটি আপনার সাথেই প্রথম প্রকাশ করা। আমি আসলে রাস্তায় হাঁটছিলাম এবং সেখানে দুজন মেক্সিকান ছিল। আমার বন্ধুর সাথে ছিল, যার কথা আমি আগে বলেছিলাম। এই দুই মেক্সিকান ছেলে, তারা মদ্যপ ছিল। তারা আমাদের গালাগালি করছিল, তারা এমন কিছু বলছিল যা আমি এখানে বলতে পারছিনা। তো যখন তারা সেই কথাগুলো বলল, আমি ততক্ষণাত আমার বেল্ট খুলে, আমার হাতে জড়িয়ে নিলাম এবং ছেলেটিকে মারতে গেলাম। যখন আমি তাকে মারতে যাচ্ছিলাম, পিছন থেকে পুলিশের গাড়ি আসতে দেখলাম। তাহলে পুলিশ পুরো ঘটনাটি দেখছে, তাই না?

আমি ছেলেটিকে মারলাম, এবং সে একটি বিয়ারের বোতল ছুঁড়ে মারল। এবং আমি পুলিশকে দেখে দৌড়াচ্ছি । যখন আমি স্কুলের পাশে দিয়ে দৌড়াচ্ছিলাম এই এলাকায় আমি বড় হয়েছি, তাই না? আমি ছোটো থাকতে ওই এলাকায় দৌড়াতাম। আগেকার সময়ে যখন আমাদের পুলিশ তাড়া করতো, আমরা খেলোয়াড় ছিলাম, আমরা বেড়ার কাছে আসতাম আমরা একটি খরগোশ বা হরিণের মতো লাফিয়ে পার হতাম কোনো সমস্যা ছাড়াই। আমি শ্বাস নিতে পারছিলাম না, জানো?

কারণ ধূমপান করি, আমি বসে পড়লাম এবং অপেক্ষা করলাম, কিন্তু পুলিশ তখনও ওই দুই মেক্সিকান ছেলের সাথে ব্যস্ত ছিল। তাই, আমরা পালিয়ে যেতে সক্ষম হলাম, তবুও। কিন্তু আমি বললাম, আমি এমন অবস্থায় আছি যেখানে আমি আর সুস্থ নই, এবং তাই আমি...আমার স্বাস্থ্যকে গুরুত্ব দিতে চেয়েছিলাম। আপনারা জানেন, শক্তিশালী হতে। এবং তারপর আমি ষষ্ঠ পয়েন্টটি রেখেছিলাম তা ছিল আরও ধার্মিক হওয়া। আমি অনুভব করলাম, আপনি জানেন, আমার স্রষ্টার সাথে এই সম্পর্ক থাকা দরকার। কিন্তু আমার ধর্মের এমন দৃষ্টিভঙ্গি ছিল, আপনারা জানেন, আমি মাফিয়াদের দেখতাম। আমি দেখতাম মাফিয়ারা সপ্তাহে যা করে, রবিবার তারা গির্জায় যায়। তারা একটু সাদাকাহ দেয়, কিছু দান গির্জার জন্য। সম্ভবত মানুষের জন্য কিছু কমিউনিটি কাজ করে। স্রষ্টার সাথে কিছু সম্পর্ক করে, এবং তারপর আপনি জানেন, এরপর ছয় দিন জাহান্নাম, নরকে থাকে, ঠিক?

তো এটি ছিল আমার পরিকল্পনা যে আমি কি করবো। বাইবেল পড়ব, জানেন, আমার একটি স্বর্ণের চেইন ছিল যাতে একটি স্বর্ণের ক্রস ছিল। তাহলে এটি ছিল আমার ধর্মের প্রতি দৃষ্টিভঙ্গি, অথবা আপনি জানেন, ধর্মীয়ভাবে আমি কতটা নিবেদিত হতে চাই। কিন্তু আমি জানতাম যে একটি আধ্যাত্মিক দিক থাকা দরকার আমার জীবনের । আমি এটি ষষ্ঠ পয়েন্টে রাখলাম। এই তালিকার মধ্যে একটি সম্পর্ক নিশ্চয়ই থাকবে আপনার হেদায়াতের সাথে, তাই না? তাহলে আপনার ইসলামের যাত্রা কিভাবে শুরু হল? এই তালিকার মধ্যে একটা সম্পর্ক নিশচয়ই থাকবে আপনার হেদায়াতের সাথে, তাই না? তাহলে আপনার ইসলামের যাত্রা কিভাবে শুরু হল?

আপনি তো আল্লাহর মহিমা জানেনই। এটি আলহামদুলিল্লাহ একটি ভাল কারণে হয়েছে। তো ষষ্ঠ পয়েন্টটি হয়ে গেল প্রথম। এবং এটি ছিল যখন আমার বন্ধুর বাবার সাথে দেখা হলো, যিনি আফ্রিকান-আমেরিকান ছিলেন ওয়াশিংটন ডিসির , ভেতরের শহরে । সে আমার অপরাধের সঙ্গী, জানো? তিনি সেই লোক, আমি তার ছেলের সাথে মাদক বিক্রি করছি, তো আমি তার সাথে দেখা করতে গেলাম, সে ছিল না। তার বাবা বললেন "বেসমেন্টে যাও, তার জন্য অপেক্ষা করো।" আগের দিনে সেগা ছিল আমাদের, প্লেস্টেশন আসার আগে, তাই না? তো সে ছিল ভুলোমনা মানুষ, যা আমার জন্য ভালো ছিল, ঠিক?

তাহলে সে অ্যাপয়েন্টমেন্টটি ভুলে গিয়েছিল। এবং আমি সেখানে অপেক্ষা করছি। তার বাবা বললেন, " নিচে বেজমেন্টে অপেক্ষা করো।" সেখানে আমরা তার বেজমেন্টে সময় কাটাতাম। তিনি বললেন, "তুমি সেগা খেলতে পারো।" যা আজকের প্লেস্টেশন, আমি নিচে গেলাম এবং এটি সেখানে ছিল না, সে এটি তার মায়ের বাড়িতে নিয়ে গিয়েছিল। তাহলে আমি সত্যিই বিরক্ত ছিলাম, সেখানে বসে আছি। এবং যখন আমি ভিতরে গেলাম, আমি লক্ষ্য করলাম তার বাবা কুরআন শুনছেন। তিনি কুরআন শুনছিলেন, এবং তিনি... তিনি কি মুসলিম ছিলেন? হ্যাঁ, তার বাবা একজন মুসলিম, আলহামদুলিল্লাহ। তিনি আরবিতে কুরআন তিলাওয়াত শুনছিলেন, ক্বারী আরবীতে পড়ার পরে সেই তিলাওয়াতের ইংরেজি অনুবাদ আসছিল। আর তিনি শুনছিলেন কুরআনের ইংরেজি অনুবাদগুলো। এবং ভুলবেন না, আমি আপনাকে কী বলেছিলাম?

মালকম এক্স। তাই এটি আমার মাথায় ছিল। ইসলাম। আমি সেখানে বসে ছিলাম, ইসলাম সম্পর্কে মনে পড়লো। আমি সিঁড়িতে উঠলাম এবং শুনতে শুরু করলাম। তারপর আমি ভিতরে গেলাম, এবং বললাম, "দেখুন," আমি বললাম, " আমি যদি আপনার সাথে বসি, আপনি কিছু মনে করবেন, আমি ইসলাম সম্পর্কে কিছু প্রশ্ন করতে চাই।" তিনি বললেন, "বলো।" আমি আমার টিম্বারল্যান্ড বুট দিয়ে তার নামাজের চাদরে পা রাখলাম। তিনি বললেন, "ওহ, এটি নামাজের চাদর। তুমি সেখানে পা রাখতে পারবে না।" আমি জানতাম না। আমি সেখানে বসে পড়লাম। এবং প্রথম প্রশ্নটি ছিল, "আমি কি মুসলিম হতে পারি?" কারণ, আমার তখন যে ভুল-ধারণা ছিল, এখন যে ভুল ধারণা মানুষের আছে, "মৌলবাদী" "সন্ত্রাসী" আপনারা জানেন, "উগ্রপন্থী মুসলিম", তাই না?

এটি তখন ছিল, কিন্তু তখন এত বেশি ছিল না। এটি ছিল মূলত ইসলাম জাতি নিয়ে নানান কথা, কালো পুরুষদের এবং আপনারা জানেন, সাদা মানুষ মুসলিম হতে পারে না। তো আমি বললাম, "একজন শ্বেতাঙ্গ ব্যক্তি হিসেবে, আমি কি মুসলিম হতে পারি?" তিনি হাসলেন, এবং বললেন, "অবশ্যই।" তিনি বললেন, "আপনি কালো, সাদা, বাদামী... "এমনকি তুমি যদি বেগুনি বা গোলাপীও হও তাও।" তিনি বললেন, "আপনার রঙের কোনো গুরুত্ব নেই।" ঠিক? তিনি বললেন, "আপনি মুসলিম হতে পারেন।" এবং ইসলাম সবার জন্য এসেছে। তিনি আমাকে ইসলাম সম্পর্কে কিছু বললেন। আমি বললাম, "এটি খুবই আকর্ষণীয়।" "তাহলে, আপনার কাছে কি কোনো বই আছে যা আমি পড়তে পারি?" এটি এমন কিছু যা আমরা সবসময় যুবকদের বলি। যেমন তারা হতবাক। আমি এই গ্যাংস্টার জীবনযাপন করছি, তাই না?

কিন্তু আমরা পড়তাম। আমরা রাস্তার জীবনযাপন করতাম, কিন্তু আমরা পড়তাম। আমি মালকম এক্সের বই পড়েছিলাম। কিছু বই আছে যা আপনাকে পড়তে হবে, যেমন, "দ্য আর্ট অফ ওয়ার", মাকিয়াভেলির "দ্য প্রিন্স"। এগুলি একটি নির্দিষ্ট কারণের বই, কিন্তু আপনাকে পড়তে হবে। তাহলে আমরা তখনও পড়তাম। আমি বললাম, " দেখুন ।" আপনার কাছে কি কিছু বই আছে যাতে আমি ইসলাম সম্পর্কে পড়তে পারি?" আলহামদুলিল্লাহ, তিনি আমাকে ইসলাম সম্পর্কে চারটি বই দিলেন। আমি সেগুলি নিয়ে গেলাম এবং একটি শেলফে রাখলাম। আমি পড়লাম মুসলিমরা যীশু সম্পর্কে কী বিশ্বাস করে। এটি ছিল মূল বিষয় যা আমি দেখতে চেয়েছিলাম। আমি মেট্রোতে ফিরে যাচ্ছিলাম। আমি সম্ভবত ২০-৩০ মিনিট ধরে সে সম্পর্কে পড়লাম। কিন্তু তারপর আমি এটি পাশে রাখলাম, সুবহানাল্লাহ, কিছু ঘটল, জানেন। যখন আপনি হেদায়াতের খোঁজ করছেন, আপনি মুসলিম হোন বা না হোন, আপনি পথপ্রদর্শন খুঁজছেন। আল্লাহ সবার জন্য নিদর্শন পাঠান। আল্লাহ আপনার জানার জন্য দরজা খুলে দেন। এবং অনেক মানুষ, যেমন, যখন আপনি দাওয়াহ দেন, মানুষ আসবে এবং বলবে, "আমি কিছুর অপেক্ষা করছি তাহলে আপনি আজ এখানে এসেছেন, এটি কি আপনার জন্য কিছু মানে রাখে না?

একটি দারুন গল্প আছে, যদি আমাদের সময় থাকে, আমি আপনাকে একটি ৬ বছর বয়সী ছেলের কথা বলব যার সাথে আমি সম্প্রতি দেখা করেছি। দারুন গল্প, সে এবং তার মা এর ইসলাম গ্রহণের কথা, সুবহানাল্লাহ। অতঃপর কী ঘটল যে আপনি অবশেষে ইসলাম গ্রহণ করলেন?

তো দুই মাস পরে, একটি ঘটনা ঘটল, যা ছিল একটি গাড়ি দুর্ঘটনা। আমি গাড়ি চালাচ্ছিলাম, আমার লাইসেন্স স্থগিত ছিল। এবং তখন তাতে ছবি ছিল না। তারা আপনার তথ্য টাইপ করে রাখতো, তারা আপনার সামাজিক নিরাপত্তা নম্বর বা আইডি নম্বর । তারা এটি টাইপ করত, এবং একটি বর্ণনা পেত। তখন ব্যক্তির ছবি দেখতে পেতেন না আপনি কম্পিউটারে । শুধু তথ্য থাকত, তার উচ্চতা, তার ওজন, চুলের রঙ। তাহলে আমার বন্ধুর উচ্চতা আমার মতোই ছিল, একই চুলের রঙ। একই বর্ণনা, তাই আমি শুধু তার নাম ব্যবহার করতাম আমাকে থামালে । এটি ছিল বোকামি, আমি শুধু জরিমানা দিয়েই আমার লাইসেন্স ফিরে পেতাম। কিন্তু আমি তখনও তা করিনি। আমি তার লাইসেন্স ব্যবহার করছিলাম। তাহলে স্পষ্টতই আমরা গাড়িতে ধূমপান করছিলাম, গাঁজা এবং এরকম কিছু । তো আমরা গাড়ি দুর্ঘটনার শিকার হলাম। পুলিশ আসবে, আমি জেলে যাব। এটি পরিষ্কার। আমি তার লাইসেন্স ব্যবহার করতে পারি না এবং তার নামে গ্রেফতার হতে পারি না। তাই আমি পুলিশের আসার অপেক্ষা করছিলাম এবং এই এলাকা ছিল খুবই জনবহুল পুলিশের জন্য, অপরাধপ্রবণ এলাকা। পুলিশ আসেনি। তারা দেরি করছিল, আমি জানি না কেন। আমি ভাবছিলাম, কেন না পালিয়ে যাই, বুঝলেন?

এবং গাড়িটি ছেড়ে চলে যাই। এবং পরে আরেকটি গাড়ি কিনে নেব, তাই না? এটাই আমি করলাম। আমি গাড়িটি ছেড়ে দৌড়ালাম। এবং আমি এই ছোট বনাঞ্চলের মধ্যে দৌড়াচ্ছি বন্ধুর বাড়িতে পৌঁছানোর জন্য এবং লুকানোর জন্য। এটা যেন আমি একটি হলিউডের সিনেমায়। আমি দৌড়াচ্ছি, গাছপালা, আর এইসব...

পরে কুকুরগুলো আসে, হেলিকপ্টার, আর এসব। কিন্তু আলহামদুলিল্লাহ, আমি ধরা পড়িনি। কিন্তু এর ফলে আমি তখন গাড়ি ছাড়া ছিলাম যতক্ষণ না আমি আরেকটি কিনলাম। এবং আমি আমার দাদার বাড়িতে ছিলাম। তারা, জানেন, খুব পুরনো ধাঁচের, তাদের বাড়িতে করার মতো কিছু নেই, খুবই বিরক্তিকর। তাহলে আমি ভাবলাম, "ওহ হ্যাঁ। বইগুলো।" আমার কাছে ইসলাম সম্পর্কে কিছু বই ছিল। আমার ছয় নম্বর লক্ষ্য ছিল আরও ধার্মিক হওয়া। ঠিক আছে। তাহলে ধর্ম সম্পর্কে পড়া যাক। যখন আমি ইসলাম সম্পর্কে এই ৪টি বই দেখলাম, একটির নাম ছিল "সত্যের ধর্ম"। আহ, এটি আমি দেখতে চাই। তাহলে আমি এটি খুললাম এবং এটি আমাকে বইয়ের শুরু থেকেই আকৃষ্ট করল। আমি সেদিন রাতেই বইটি পড়লাম, এটি ছিল বৃহস্পতিবার। লাইলাতুল জুম'আ, শুক্রবারের রাত। বৃহস্পতিবারের সন্ধ্যা এবং বৃহস্পতিবার রাত। আমি পুরো বইটি একবারে পড়ে ফেললাম। এটি ছিল ৭০-৮০ পৃষ্ঠার মতো, বা এমনকিছু। আমি এক বসাতেই পুরো বইটি পড়লাম। এবং চারটি বিষয় ছিল যা আমার দৃষ্টি আকর্ষণ করল, এটি আমার উপর বিশাল প্রভাব ফেলল। এর মধ্যে প্রথমটি ছিল তাওহীদ। ইসলামী একত্ববাদ। "লা ইলাহা ইল্লাল্লাহ"। এটি সত্যিই আমার জন্য একটি চোখ খুলে দেওয়া বিষয় ছিল, মুসলিমরা কী বিশ্বাস করে এবং আমরা খ্রিস্টানদের মধ্যে কী বিশ্বাস করতাম, ত্রিত্বের বিষয়টি। এবং তারা বলেছিল, একজন মুসলিম হিসেবে, কোনো মধ্যস্থতাকারী নেই। কোনো মধ্যস্থতাকারী নেই আপনার এবং আপনার স্রষ্টার মধ্যে, আপনার এবং আল্লাহর মধ্যে। আপনি সরাসরি তাঁর কাছে যান। যেখানে খ্রিস্টানিটি এবং ক্যাথলিক ধর্মে, আমাদের গির্জায় যেতে হয়, এবং আমাদের পাপ স্বীকার করতে হয়। আমি জানি না, আপনি কি আগে এটি দেখেছেন কিনা। একটি ছোট বাক্স, যেখানে একটি ছোট জানালা থাক, এবং আপনি অন্য পাশে পাদ্রীকে কমই দেখতে পান। এবং আমি যাচ্ছি এবং এই ব্যক্তিকে আমার পাপ এবং খারাপ কাজের কথা বলছি। আমার ব্যক্তিগত, কলুষিত কাজসমূহ। আমি এটি আসলে তাকে বলছি। তিনি বলেন, "দাঁড়াও। আমি তোমাকে ক্ষমা করেছি।" মানে...

তুমি কে? তাই না? কিন্তু ইসলামে আমরা সরাসরি স্রষ্টার কাছে ক্ষমা প্রার্থনা করি, আমাদের মধ্যস্থতাকারীর প্রয়োজন নেই। তো এটি আমার উপর বিশাল প্রভাব ফেলল। এটি ছিল মূল বিষয়। এরপর তিনটি বিষয় ছিল যা আমার মনে গেঁথে গেল। একটি বিষয় ছিল, তিনি বললেন নামাজের জন্য প্রস্তুতির কথা। তিনি বললেন, যখন আপনি নামাজের জন্য প্রস্তুতি নিচ্ছেন...

তিনি বললেন, একজন মুসলিম, প্রথমত, তিনি নিজেকে একাকী করেন। তিনি অন্যদের সামনে টয়লেট ব্যবহার করেন না। এবং তিনি বসে পড়েন যাতে তার কাপড়ে কোনো অশুদ্ধতা না লাগে। এটি আমার উপর বিশাল প্রভাব ফেলল। অনেক মানুষ কখনও এটি উপলব্ধি করে না। আমার ইউটিউব চ্যানেলে একটি ভিডিও আছে একটি শিখের যে মুসলিম হতে চেয়েছিল। এবং তার জন্য নির্দেশনা ছিল যে তার একজন সহকর্মী তার প্যান্ট, সুন্নাহ অনুযায়ী গোড়ালির উপরে পরিধান করছিল। এটি আসলে, হিপস্টারদের সাথে, এখন ফ্যাশন হয়ে গেছে। কিন্তু তখন এটি ছিল না। তো তিনি বললেন, "তুমি কেন তোমার প্যান্ট গোড়ালির উপরে পরিধান কর?" তিনি বললেন, "কারণ আমাদের নবী (সা) এভাবে পরিধান করতেন, এবং তিনি আমাদেরকে গোড়ালির উপরে পরিধান করতে বলেছিলেন।" তো তিনি বললেন, " তারা তাদের নবীকে কতটুকু অনুসরণ করে?" তিনি বললেন, "আমি মুসলিমদের ঘৃণা করতাম, ইসলামকে ঘৃণা করতাম।" কিন্তু তিনি নবী (সা) সম্পর্কে পড়া শুরু করলেন, ইসলামের প্রেমে পড়লেন, এবং তিনি ইসলাম গ্রহণ করতে চাইলেন। ভিডিওটি আমার ইউটিউব চ্যানেলে আছে। বিষয়টি হল, যখন আমি এই অশুদ্ধতা এবং এই বিষয়গুলি পড়লাম, আমি একজন অমুসলিম হিসেবে খুব অস্বস্তি অনুভব করতাম। যদিও এটি আমাদের রীতি ছিল ছোটবেলা থেকে একসাথে দাঁড়িয়ে টয়লেট ব্যবহার করা। কিন্তু আমি মনে করতাম এটি একটি ব্যক্তিগত সময়, জানেন?

আপনারা দেখেন, পশ্চিমে, অমুসলিমদের মধ্যে "ওহ, আজকের আবহাওয়া কেমন, একটু ঠান্ডা।" "গতকাল কি খেলাটা দেখেছ?" এগুলো এসবের সময় নয়, তাই না?

এটি ব্যক্তিগত সময়। ফোকাস করুন। তো আমি খুব অস্বস্তি অনুভব করতাম,দেখলাম যে মুসলিমরা এটি করেন না, তারা নিজেদের আলাদা করেন, এটি একটি বিষয়। বসে পড়ার বিষয়টি যা আমাদের রীতিতে নিচু চোখে দেখা হয়। এবং এটি পুরুষ না হওয়ার বিষয়। বসা মানে, শুধুমাত্র মহিলারা বসে। এবং আমি দেখলাম, বসা অনেক সহজ। আমি বললাম, "কেন আমরা এটি কঠিন করছি, দাঁড়িয়ে?" বসে থাকা অনেক বেশি আরামদায়ক। তাহলে সেই সময় থেকে, মাঝে মাঝে, আমি বসতে শুরু করলাম। তাহলে যখন আমি দেখলাম যে মুসলিমরাও এটি করেন, এটি আমার উপর বিশাল প্রভাব ফেলল। এবং আমি মনে পড়ে, একটি গল্প বলছিলাম। আমরা একটু আগে পশ্চিমা একজন মহিলার সম্পর্কে। তিনি লক্ষ্য করলেন যে সমস্ত ছাত্রদের মধ্যে, যাদের তিনি কাপড় ধুচ্ছেন হয়তো ২০ বছর ধরে, তিনি লক্ষ্য করলেন যে সমস্ত ছাত্রদের অন্তর্বাস দাগযুক্ত ছিল। তারা অশুদ্ধতার দাগে ছিল। এটি হয়তো মল বা মূত্রের দাগ। কারণ মানুষরা পানি দিয়ে নিজেদের পরিষ্কার করে না এবং তারা বসে পড়ে না। যদি আপনি বসে না পড়েন এবং পানি দিয়ে পরিষ্কার না করেন, তাহলে আপনার কাপড়ে অশুদ্ধতা থাকবে। এটি নিশ্চিতভাবেই ঘটবে। তাহলে তিনি লক্ষ্য করলেন একজন ছাত্র, যে মুসলিম ছাত্র, তার কাপড়ে কখনো অশুদ্ধতা ছিল না...

তাহলে এটি তার জন্য একটি বিষয় হয়ে উঠল, যখন সে আসত তিনি প্রতি সপ্তাহে তার অন্তর্বাস দেখতেন। সবসময় পরিষ্কার। তিনি বিশ্বাসই করতেন না। "এটি কী হচ্ছে?" তাই তিনি জিজ্ঞেস করলেন, "এটি কী?

আমি ২০ বছর ধরে এটি দেখিনি আমার এই পেশায়।" তিনি বললেন, "কারণ আমি মুসলিম।" "এবং ইসলাম আমাদের শিখিয়েছে। এবং আমাদের নবী আমাদের শিখিয়েছেন। আমরা বসে পড়ি, আমরা পানি ব্যবহার করি।" এবং এটি তার উপর প্রভাব ফেলল, এবং এটাই ছিল কারণ তিনি ইসলাম গ্রহণ করলেন, আলহামদুলিল্লাহ। শুধুমাত্র এই কারণে এটি আমাদের সংস্কৃতি হয়ে উঠেছে। এটি আসলে এমন কিছু নয় যা আমরা করি। এটি ছিল দ্বিতীয় বিষয়। তৃতীয় বিষয় ছিল ইসলামের ব্যবস্থা। এটি আমাকে মালকম এক্সের কথা মনে করিয়ে দেয়। শৃঙ্খলা। এটি কীভাবে তার জীবন পরিবর্তন করেছিল। এটি খুব স্পষ্ট ছিল। ইসলামের পাঁচটি স্তম্ভ। এটি এর ভিত্তি দিয়ে শুরু হয় "লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসুলুল্লাহ" তারপর আপনার পাঁচটি দৈনিক নামাজ আছে। যদি আপনার টাকা থাকে, আপনি যাকাত দেন। আপনি বছরে এক মাস রোজা রাখেন। যদি আপনার সামর্থ্য থাকে, আপনি, হ্বজে যান, আপনার জীবনে একবার। এটি সুন্দর। হালাল পরিষ্কার, হারাম পরিষ্কার। ঠিক আছে?

সীমানা রয়েছে। আমি বললাম, "এটিই আমার প্রয়োজন।" এই শৃঙ্খলা আমার প্রয়োজন, ঠিক মালকম এক্সের মতো। এটি আমাকে আমার জীবনকে সোজা করতে সাহায্য করবে। আমি এটি পছন্দ করি। এবং এমনকি, সুবহানাল্লাহ, আগে, কারণ... দেখুন, আমাদের বুঝতে হবে ফিতরা, প্রাকৃতিক প্রবণতা, প্রাকৃতিক আকর্ষণ। প্রতিটি মানুষের মধ্যে তৈরি আইন, আমরা অন্যদের শেখাই, আমরা চেষ্টা করছি একজন মুসলিমকে ইসলামে ফিরে আসতে কিন্তু ফিতরা সেখানে আছে। ভিতরে সে এটি অনুভব করে। যখন আপনি আপনার মায়ের গল্প বললেন, রহিমাল্লাহ, আপনি ভিতরে অনুভব করেছিলেন। এটি ফিতরা। "আমি আরও ধার্মিক হতে চাই।" ঠিক আছে?

এটি মুসলিমের জন্য আছে। অমুসলিমের জন্যও এটি আছে। হয়তো এটি একটু বেশি খোঁজার , আরও পরিষ্কার করার প্রয়োজন, কিন্তু এটি সেখানে আছে। তাই আমি অনুভব করলাম, যখন আমি সামরিক বাহিনীতে যোগ দিতে গেলাম। কারণ আমি বলেছিলাম, "আমার নিজেকে সোজা করতে হবে।" তাহলে আমি মেরিনে যোগ দিতে গেলাম। আমার বাবা বললেন, "একটু অপেক্ষা করো," জানেনই তো, "একটি তৎক্ষণিক সিদ্ধান্ত নেবে না, কিছু সময় নাও।" আমি আমার জাহেলিয়াতের মধ্যে ফিরে গেলাম, আমার রাস্তার জীবনে, এবং আমি ইসলাম গ্রহণ করলাম, আলহামদুলিল্লাহ, শেষ পর্যন্ত এটি আমার জন্য ভালো ছিল। কিন্তু আমি জানতাম যে আমার জীবনে এই শৃঙ্খলার প্রয়োজন ছিল। এবং এটি ইসলামেই আছে। এবং শেষ বিষয় ছিল যে মুসলিম হিসেবে শুধু বিশ্বাস করা যথেষ্ট নয়। এটি একটি পার্থক্য যা অনেক মুসলিমকেও বুঝতে হবে, কারণ অনেক মুসলিম মনে করেন "আমার কাছে কালিমা আছে, এটি যথেষ্ট", যা আসলে নয়। তাহলে লেখক খুব স্পষ্টভাবে বললেন, "এটি যথেষ্ট নয় আপনি যদি মুসলিম হইয়ে কালিমার উপর কাজ না করেন, এবং এটি আপনার কাজের মধ্যে প্রকাশ না পায়, তাহলে আপনি জাহান্নামে যেতে পারেন।" আমি অনুভব করলাম, এটি খুবই ন্যায়সঙ্গত। খ্রিস্টানিটীতে, আমরা বিশ্বাস করতাম যে যদি যীশু আপনার পাপের জন্য মারা যান, তাহলে একজন ভালো খ্রিস্টান, যে মা'সে যায়, নিবেদিত, দান করে, যখন সে মারা যায়, সে একটি ভালো স্থানে থাকে। একজন গ্যাংস্টার, যে খুনি, কিন্তু সে একজন খ্রিস্টান যে বিশ্বাস করে, সে মারা গেলে, সে একটি ভালো স্থানে থাকে। তাহলে সেই ক্ষেত্রে, জাহান্নামে কে যাবে, তাই না?

জাহান্নাম কাদের জন্য? আমি এটি খুবই ন্যায়সঙ্গত মনে করলাম। শুধু কালিমা বলা যথেষ্ট নয়, কিন্তু আপনাকে আপনার কাজের মধ্যে এটি প্রকাশ করতে হবে। আমি অবিলম্বে একটি সিদ্ধান্ত নিলাম সেই বইটি পড়ার পর যে আমি ইসলাম গ্রহণ করতে চাই। আমি আমার বন্ধুর বাবাকে ফোন করলাম, তিনি আমাকে ওয়াশিংটন ডিসির ইসলামিক সেন্টারে নিয়ে গেলেন। আমি আমার শাহাদাহ নিলাম, আলহামদুলিল্লাহ। আপনি যখন শাহাদাহ নিলেন, তখন কেমন অনুভব করেছিলেন? আপনি কি সেই মুহূর্তগুলোতে নিয়ে যেতে পারেন?

যখন শাহাদাহ নিতে যাচ্ছিলাম, আমি খুব নার্ভাস ছিলাম। কারণ তিনি আমাকে বলেছিলেন, আমাকে শাহাদাহ বলতে হবে, "আমি সাক্ষ্য দিচ্ছি..." "যে কোনো সত্যিকারের উপাস্য বা দেবতা নেই যার উপাসনা করা উচিত"। শাহাদাহ বলতে এবং আল্লাহকে গ্রহণ করতে হবে, এটি ইংরেজিতে বলবে না। তিনি বললেন, "আপনাকে এটি আরবিতে বলতে হবে।" আশহাদু... কী বলছেন?" আমার জন্য এটি ছিল যেন তিনি বলছেন...

আমি বললাম, "আমি এই শব্দগুলো বলতে পারি না। আমি তো মাত্র লেভেল ১ স্প্যানিশ পারি। আমি এটি পারব না। তাহলে আমি কীভাবে এই বিদেশী ভাষা বলতে শিখব, এই বিদেশী ভাষা এটি খুব কঠিন হবে। তাই আমি খুব নার্ভাস ছিলাম। আমি সেখানে মুসলিমদের সাথে মাগরিবের নামাজ পড়লাম। আমি তখন মুসলিম ছিলাম না। ওয়াশিংটন ডিসির ইসলামিক সেন্টারে আমি নামাজ পড়ছিলাম, আমি অন্যদের নামাজ পড়তে দেখছিলাম আমার পাশে। আমার গলায় একটি সোনালী চেইন ছিল যা মাটিতে পড়ে যাচ্ছিল, আমার কানে একটি সোনালী এবং হীরার কানের দুল ছিল। আমি মুসলিমদের সাথে নামাজ পড়ছিলাম, এবং আমি দাঁড়িয়ে ছিলাম এবং খুব নার্ভাস ছিলাম। তিনি বললেন, "চিন্তা করবেন না, এটি সহজ হবে।" তিনি বললেন, "আমার পরে পুনরাবৃত্তি করুন।" তাহলে তারা বলছিল, জানেন, আরবিতে স্ল্যাংয়ে, তারা বলছিল, জিল আসিল। "এটি মধুর মতো, এটি মধুর মতো।" এটি জিভে খুব সহজে বেরিয়ে আসছিল। এটি বেরিয়ে আসছিল। জিহ্বা দিয়ে খুব মসৃণভাবে ভিতরে একটি অবিশ্বাস্য অনুভূতি, সত্যিই অবিশ্বাস্য অনুভূতি। এবং আপনি অনুভব করেন যে আপনার উপর থেকে একটি বোঝা নেমে গেছে, একটা পরিবর্তন ঘটেছে, যখন আপনি কালিমা বলেন, "আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ও আশহাদুআন্না মুহাম্মাদুর রসুলুল্লাহ" এবং তারপর এটি ছিল একটি ভ্রাতৃত্ব, সবাই আপনার চারপাশে আসছে। আপনার সাথে কথা বলছে, এবং আপনাকে অভিনন্দন জানাচ্ছে এবং আপনাকে আলিঙ্গন করছে। একটি অবিশ্বাস্য অনুভূতি, আলহামদুলিল্লাহ। আপনার পরিবারের প্রতিক্রিয়া কেমন ছিল ইসলামে রূপান্তরিত হওয়ার পর?

আমার পরিবার খুব খুশি ছিল যখন আমি মুসলিম হলাম। ইসলামের কারণে নয়, বরং ইসলাম থেকে যে পরিবর্তনগুলো তারা দেখেছিল। ভালো পরিবর্তনগুলো তাহলে আলহামদুলিল্লাহ, তারা দেখেছিল যে ইসলাম আমার উপর সুন্দর প্রভাব ফেলেছে। তাই তারা এ কারণে খুশি ছিল। তারা সম্ভবত ভাবেনি যে এটি কিছু দীর্ঘমেয়াদী হবে। কিন্তু যতক্ষণ আমি স্বল্পমেয়াদে পরিবর্তন করছি, এটি তাদের জন্য ভালো ছিল, আলহামদুলিল্লাহ। তাহলে এখন পর্যন্ত তারা খুব সমর্থনশীল। আমার পরিবারের সাথে আমার সম্পর্ক খুব শক্তিশালী, আলহামদুলিল্লাহ। তাই এ নিয়ে কোনো সমস্যা নেই, আলহামদুলিল্লাহ। তারা শুরু থেকেই সমর্থন করেছে। এমনকি, আমি মনে পড়ে, আমার দাদা, তিনি মার্কিন সামরিক বাহিনীতে ছিলেন। তিনি আসলে ইনফ্যান্ট্রি থেকে ছিলেন, যারা হিটলারের পতনের পর জার্মানিতে প্রথম প্রবেশ করেছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধে। তিনি মাঝে মাঝে কথা বলতেন তার পুরনো সেনাবাহিনীর বন্ধুদের সাথে অনলাইনে। এবং অনলাইনে না ফোনেও। তিনি বলতেন, উমম...

"আমি জানি না তাদের কাছে কী আছে।" তিনি বলতেন, "মুসলিমদের, জানেন, তাদের একটা মসজিদ আছে, তাদের কুরআন আছে।" তিনি বলতেন, "আমি জানি না এটি কী।" তিনি বলতেন, "কিন্তু আমি এটি পছন্দ করি।" তিনি বলতেন, "কারণ ছেলেটি পরিবর্তিত হয়েছে।" তিনি বলতেন, "সে এখন ভালো। সে বাড়িতে থাকে। সে রাতে বাইরে যায় না। সে বাড়ির কাজেও বেশি সাহায্য করে।" তাহলে তিনি সত্যিই খুশি ছিলেন আমার উপর ইসলাম গ্রহণের পরিবর্তনের জন্য, আলহামদুলিল্লাহ। আপনার মুখোমুখি হওয়া প্রধান চ্যালেঞ্জ কী ছিল আপনার মুসলিম হওয়ার পর?

আমার জন্য এটি ছিল জীবনযাপন। যেখানে আমি ছিলাম, সেটি ছেড়ে যাওয়া আমার জন্য খুব কঠিন ছিল। যেমন আমি বলেছিলাম, এটি ছিল দরজার ঠিক সামনে। আমি সহজেই সেখানে ফিরে যেতে পারতাম। কিন্তু আসলে, আমার একজন বন্ধুর কথা আমার উপর প্রভাব ফেলল। সে আমাকে বলল, "এটি লক্ষ‍্য কর।" কারণ রাস্তার দিকে ফিরে যাচ্ছিলাম আমি ইসলাম গ্রহণের পর এক বা দুই দিন পর। আমি মুসলিম হওয়ার ৯ দিন পর। সে বললো, " দেখো, সে দাবি করে যে সে মুসলিম।" সে বললো, "তার এবং আমাদের মধ্যে কোনো পার্থক্য নেই।" তাহলে এটি আমার উপর একটি বড় প্রভাব ফেলল, জানেন?

এটি যেন একটি বজ্রপাতের মতো আমার বুকে আঘাত করল। আমি বললাম, "তুমি কেন মুসলিম হলে?" "তুমি কি আল্লাহর কাছে আরও কাছে আসার জন্য মুসলিম হওনি, আরও ধার্মিক হওয়ার জন্যে?" অর্থাৎ আমি আসলে একটি অভ্যন্তরীণ সংগ্রামে ছিলাম প্রায় এক বা দেড় মাস যখন আমি সত্যি সত্যিই, আমার পেটের অসুখে পড়েছিলাম। এবং বমি করতে চাইছিলাম। কারণ আমি বাইরে যেতে চাইছিলাম, দরজার ঠিক বাইরে। কিন্তু আমি নিজেকে ঠেকিয়ে রাখতাম, এবং আমি মসজিদে যাওয়ার চেষ্টা করতাম। যে কেউ পরিবর্তন করতে চায়, ভালো করতে চায়, যা কিছুই হোক না কেন, আপনাকে সেই কঠিন সময়ের মধ্য দিয়ে যেতে হবে। একটি বিষয় মনে পড়ে...

নিজের জন্য ভালো কিছু চাই, যদি আপনি ফিট হতে চান, জানেন, আপনাকে কঠিন সময়ের মধ্য দিয়ে যেতে হবে, আপনার মিষ্টি, চিনি এবং অন্যান্য জিনিসের অভ্যাস ছাড়ার জন্য। কিন্তু পরে আপনি আনন্দ পাবেন। কখনও আপনাকে কঠিন সময়ের মধ্য দিয়ে যেতে হবে যাতে আপনি সেই আনন্দে পৌঁছাতে পারেন। আমার জন্য আলহামদুলিল্লাহ, খুব বেশি সময় নেয়নি। এক মাস, দেড় মাস কিন্তু যেমন আমি বলেছিলাম, সেই পরিবেশে থাকা যা খারাপ ছিল না...

এটি আমার জন্য অনেক সাহায্য করেছিল। মুসলিমদের চারপাশে থাকা। এবং এটি ছিল নবী (সা) এর মক্কায় তিনি যে প্রথম জিনিসটি প্রতিষ্ঠা করেছিলেন তা হলো দারুল-আরকাম ইবন আবি আল-আরকাম। নতুন মুসলিমদের জন্য সেখানে একটি ছোট কেন্দ্র স্থাপন করা। নতুন মুসলিমদের জন্য সেই পশ্চাদপসরণ আয়োজন করা মক্কায়। যাতে তারা একত্রিত হতে পারে, তাদের ঈমান শিখতে পারে, এবং তাদের বিশ্বাসকে শক্তিশালী করতে পারে। তাই আলহামদুলিল্লাহ, এটি হয়তো, যদি আমি এখন এটি ফিরে দেখি, আসলে খুব সহজ ছিল কিন্তু কঠিন হতে পারত যদি আমি সেই পরিবেশে না থাকতাম। আপনি প্রথম কোন ব্যক্তিকে দাওয়াহ দিয়েছিলেন?

আমি যে প্রথম ব্যক্তিকে দাওয়াহ দিয়েছিলাম সে হলো আমার ঘনিষ্ঠ বন্ধু। যে অতীতে সেই সমস্ত সমস্যার সৃষ্টি করেছিল, আমি এসে তাকে ভালো কাজের দিকে ডাকলাম, আলহামদুলিল্লাহ। এবং সে ইসলাম গ্রহণ করলেন, কিন্তু সে পারেনি... যে আপনাকে মাদর সেবন শিখিছিল?

যার সম্পর্কে আমরা মাদক ব্যবসা এবং এসব নিয়ে কথা বলেছিলাম, সে মাদক ব্যবসায়ীর ছেলে নয়, অন্যজন ছিল । যে আমাকে আগে শিখিয়েছিল। আমি অন্য ব্যক্তির কাছে যাওয়ার আগে। যে আমাকে সব খারাপ বিষয়গুলো শিখিয়েছিল তার ভাই এবং চাচাতো ভাইয়ের থেকে এবং সবকিছু শুরুতে।। তিনি ছিলেন প্রথম ব্যক্তি যাকে আমি দাওয়াহ দিলাম। আলহামদুলিল্লাহ, আমরা খুব ঘনিষ্ঠ ছিলাম। তিনি তার শাহাদাহ নিলেন। তিনি আমার মতো একই যাত্রা করেননি, তিনি জানেন, একটু পথভ্রষ্ট হয়ে গিয়েছিলেন। কিন্তু আশা করি, আমি আশা করছি এখন তিনি ফিরে এসেছেন। আমি আমার অনেক বন্ধুদেরও ডাকলাম, অনেকেই প্রায় ইসলাম গ্রহণ করেছিল। কিন্তু অনেকে শুনতে অস্বীকার করেছে। কিছু শুনেছিল। একজন বলেছিল, "সে ইসলাম গ্রহণ করবে। এক বছরের মধ্যে কারণ সে বলেছিল, সে খুব ব্যস্ত, মেয়েদের সাথে এবং এরকম কিছু নিয়ে। আমি তার উপর ভালো প্রভাব ফেলেছিলাম। আমি আমার পরিবারের সাথেও কথা বললাম। কিন্তু আমার দাদির উপর বেশি মনোযোগ দিয়েছিলাম। কারণ আমার দাদি, তিনি ছিলেন...

তিনি ছিলেন সেই ব্যক্তি, যিনি আমাকে বড় করেছেন। আমার বাবা-মা যখন আমি ৫ বছর ছিলাম তখন ডিভোর্স দিয়েছিলেন। তো তিনি সবসময় আমার জন্য ছিলেন। তখন তিনি ছিলেন, ওই সময়ে , আমরা ছয় জন ছিলাম। চাচাতো ভাই এবং ভাইবোন সবাই একসাথে। ৪ জন আমার মায়ের এবং ২ জন আমার চাচীর। তাহলে তখন সেখানে মাত্র ৪ জন ছিল। কিন্তু তখন আমি ছিলাম সবচেয়ে ছোট। আমার ভাই আমার পরে এসেছে, আমার বোন তার পরে এসেছে। কিন্তু তখন আমি ছিলাম সবচেয়ে ছোট। আমি একটু পথভ্রষ্ট ছিলাম। এবং আমি আমার দাদির সাথে খুব ঘনিষ্ঠ ছিলাম, জানেন? তখন তিনি একটু বয়স্ক হয়ে গিয়েছিলেন। তিনি তখন হুইলচেয়ারে বসে ছিলেন। কিন্তু আমি নিশ্চিত করেছিলাম যে যখন আমি কুরআন পড়ি, আমার কুরআনের সাথে আমার যাত্রা ছিল, আমি এটি জোড়ে পড়তাম। তাহলে তিনি আমাকে পড়তে শুনতেন, ঠিক আছে?

এবং যখন আমি তাকে বললাম আমরা কী বিশ্বাস করি, ইসলামে, এবং আমরা মুসলিম হিসেবে যীশু (আ) সম্পর্কে কী বিশ্বাস করি, তিনি অবাক হয়ে গেলেন। যেমন আপনি বলবেন, যেন তিনি একটি ভূত দেখেছেন, বুঝলেন? তিনি এমনভাবে ছিলেন, জানেন?

এবং আমার মনে পড়ে, আমি তখন তাকে গোসল করাতে সাহায্য করছিলাম এবং আমি তাকে বললাম, "আপনি কি আমার কথায় বিশ্বাস করেন, "আপনি কি বিশ্বাস করেন যে এটা সত্য?" এবং তিনি বললেন, "হ্যাঁ।" আমি বললাম, "তাহলে আমার সাথে বলুন।" বিশ্বাসের সাক্ষ্য, আমি তাকে ব্যাখ্যা করলাম। এবং আমি তাকে আরবিতে কীভাবে বলতে হয় তা শিখালাম এবং তিনি আমার সাথে বললেন, আলহামদুলিল্লাহ। এরপর আমি ভ্রমণ করলাম। এবং আমি তার সাথে বেশি সময় কাটাতে পারলাম না। কিন্তু আমি আলেমদের জিজ্ঞেস করলাম, তারা বললেন, ইনশাআল্লাহ, তিনি মুসলিম হিসেবে মারা গেছেন এবং তিনি কালিমায় বিশ্বাস করতেন। যদিও তিনি এর উপর কাজ করেননি, তিনি তখন যাইহোক খুব বয়স্ক ছিলেন। তাহলে তিনি কয়েক বছর পরে মারা গেলেন। কিন্তু আমি বিদেশে ভ্রমণ করছিলাম এবং তার সাথে বেশি সময় কাটাতে পারিনি। তাহলে আমার জন্য, এটি ছিল একটি বড় ব্যাপার, কারণ তিনি, আমার বাবা এবং আমার মায়ের পাশাপাশি, তিনি কিন্তু আমার জীবনে বিশাল প্রভাব ফেলেছিলেন। তিনি তার শাহাদাহও নিয়েছিলেন, আলহামদুলিল্লাহ। আপনার কি এমন কিছুর সাক্ষী হয়েছে যা আপনি কখনো ভুলবেন না?

আলহামদুলিল্লাহ, অনেক কিছু আছে। আমি মনে করি যদি আমি বলেতে চাই, আমরা এ বিষয়ে একটি পুরো পর্ব করতে পারি। আমি ভিন্ন বিষয়ে বলব। কিন্তু আমি আপনাদের সাথে দুটি দ্রুত গল্প বলতে চাইব বিশ্বকাপ থেকে। আপনারা জানেন, আমি সম্প্রতি বিশ্বকাপে দাওয়াহ কার্যক্রমে জড়িত ছিলাম। আমি একটি ফোন কল পেয়েছিলাম, একজন বোনের কাছ থেকে, যিনি আমাদের সাথে দাওয়ায় সক্রিয়। কাতারি বোন। তিনি বললেন, একটি ৬ বছর বয়সী আমেরিকান ছেলে ইসলাম গ্রহণ করতে চায়। আমি বললাম, ৬ বছর বয়সী? সে কী বোঝে? মানে ভাবছিলাম, মাত্র ছয় বছয় বয়স, এটা হয়তো কোনো প্র্যাঙ্ক। তারা বলল, "আমরা চাই আপনি আসুন।" এবং আমি ভাবছিলাম, কারণ আমি, যেমন আপনি জানেন, আমি খুব ব্যস্ত। ভাবছিলাম, আমি সেখানে যাব, ৬ বছর বয়সী, এটি কেমন হবে?

মনে পড়ে, আমি আবদুর রাহীম গ্রিনের সাথে যোগাযোগ করেছিলাম আমি জন ফন্টেইনকে বলেছিলাম, যিনি এখানে ছিলেন। এবং কিছু অন্যান্য ভাইদের সাথে, যাদের সাথে আমি ঘনিষ্ঠ। তাহলে আপনি কি কখনো এমন অভিজ্ঞতা পেয়েছেন-- এমনকি আমাদের একটি দাওয়াহ গ্রুপ আছে, আমি বললাম, "কারো কি এরকম কোনো অভিজ্ঞতা আছে?" আমি বললাম, "আমি কী আশা করতে পারি?" আমি জানতাম না কী আশা করতে হবে। তো আমি সেখানে গেলাম, এবং যখন আমি ভাবছিলাম আমি বলছিলাম, "ঠিক আছে, তার মা, স্পষ্টতই তিনি খুব সমর্থনশীল। তার নিজেরও ইসলাম সম্পর্কে জানতে হবে।" তিনি... যেহেতু তিনি শেখাচ্ছেন, তাকে শেখারও প্রয়োজন। তাহলে সে কেন গ্রহণ করছে এবং তিনি গ্রহণ করছেন না?

আমি শুরুতে তাদের সাথে বসেছিলাম। তিনি আমাকে ব্যাখ্যা করলেন যে তিনি কুয়েতে অনেক দিন ধরে পড়াচ্ছেন। এখন কাতারে। তিনি ইসলামকে ভালোবাসেন, তিনি কখনো আমেরিকায় ফিরে যেতে চান না। সে বলল, যে তার চারপাশে মুসলিম ছাত্ররা আছে। তার বন্ধুরা মুসলিম। এবং কীভাবে সে ইসলামিক স্টাডিজের ক্লাসে অংশগ্রহণ করে, যেমন, প্রথম শ্রেণীতে পড়ায় । এটি তার উপর একটি বড় প্রভাব ফেলেছে। এবং সে সিদ্ধান্ত নিয়েছে যে সে মুসলিম হতে চায় । তিনি বললেন, " সে আমাকে গবেষণা করতে বাধ্য করেছে, আমাকে পড়তে বাধ্য করেছে, আমাকে ইসলাম সম্পর্কে শেখাতে বাধ্য করেছে।" তাহলে তিনি গবেষণা করছেন। এবং তিনি তাকে দিচ্ছেন, এবং সে বিশ্বাসটা ধারণ করছে। এবং তারপর তিনি তাকে প্রশ্ন করতে শুরু করলেন। তিনি বললেন, "আমরা কেন নামাজ পড়ি?" কারণ আল্লাহ আমাদের সবকিছু দেন, তিনি যিনি আমাদের উপাসনার যোগ্য। এবং তিনি জানেন, তার আল্লাহর প্রতি বিশ্বাস। এবং আমি অবাক হলাম। একটি ৬ বছর বয়সী ছেলের কাছে এটি ছিল। আল্লাহুম্মা বারিক, মাশ'আল্লাহ, তাবারাকাল্লাহ। তার ইসলাম সম্পর্কে অনেক জ্ঞান ছিল। এবং সত্যিই ভালো জ্ঞান, যেন সে তার চেয়ে অনেক বড়। সে খুব বুদ্ধিমান, মাশাআল্লাহ, তবারাকআল্লাহ। তাই আমি বললাম, ঠিক আছে। স্পষ্টতই সে জানে সে কী করতে চায়। এবং তিনি বললেন যে, সে যে মুসলিম হতে চায় এ নিয়ে আমি তাকে সমর্থন করতে চাই। আমি বললাম, "বাহ, অসাধারণ। আমি কখনো ভাবিনি যে এটা ছিল...

হ্যা তাই। সে খ্রিস্টান, তিনি বললেন, আমি তাকে সমর্থন করতে চাই। সে এটি চায়, আমি তাকে সমর্থন করতে চাই। আমি চাই সে মুসলিম হোক যদি সে এটি করতেও চায়। তিনি বললেন, "আমি তাকে শিখিয়েছি। সে নিশ্চিত।" তিনি বললেন, "আমি অনেক সময় ধরে তার সাথে কথা বলছি।" "এটি তার চাওয়া, আমি তাকে সমর্থন করতে চাই।" তার সাথে কথা বলার পর, সে সত্যিই বুঝতে পেরেছে। সে বুঝতে পেরেছে ইসলাম কী এবং সে সত্যিই নিশ্চিত ছিল। অনেক ভুল ধারণা ছিল, সেগুলোরও সে উত্তর দিয়েছে। যা, সেই বয়সে, আমি সত্যিই অবাক হয়েছিলাম। তো আলহামদুলিল্লাহ, সে তার শাহাদাহ নিয়েছে। এটি ছিল অসাধারণ, জানেন? ঠিক তখনই, আমি এবং আরেকটি বোন যিনি আমাদের সাথে ছিলেন, তিনি ছিলেন দাঈ...

ইথিওপিয়া থেকে। ঠিক তখনই আমরা মায়ের দিকে ফিরে তাকালাম, আমরা বললাম, "আপনার কী হবে?" এটি ছিল প্রশ্ন যা আমার শুরু থেকেই ছিল। আপনি তার সাথে কাজ করছেন, তার সাথে গবেষণা করছেন, তাই না?

আপনারও ইসলাম সম্পর্কে জানার কথা। তিনি বললেন, "আমি ইসলামকে বিশ্বাস করি, সত্যিই নিশ্চিত। কিন্তু জানেন, আমি আরও কিছু গবেষণা করতে চাই। আমি একটি বিশেষ সময়ের জন্য অপেক্ষা করছি।" অনেক মুসলিমের মধ্যে এই ভুল ধারণাগুলো থাকে, বিশেষ সময়, বিশেষ কিছু। আমি বললাম, "দেখুন।" আমি বললাম, "এটি এর চেয়ে সুন্দর সময় আর হবে না। বিশ্বাস করুন।" "আপনার ছেলে তার শাহাদাহ নিয়েছে, আপনি এখন তার সাথে শাহাদাহ নিলে, এটি একটি অসাধারণ অনুভূতি হবে।" আমরা এ বিষয়ে তার সাথে আরও কথা বললাম। তিনি বললেন, "আপনি ঠিক বলেছেন, যা বললেন।" "এটি একটি অসাধারণ দিন হবে। আমি তার সাথে শাহাদাহ নেব।" তো তিনিও তার শাহাদাহ নিলেন। এটি ছিল একটি নতুন গল্প, সুবহানাল্লাহ, যা আমি এখনও শেয়ার করিনি। তাহলে আপনারা প্রথম যারা এটি শুনলেন। এটি ছিল একটি অসাধারণ গল্প, সুবহানাল্লাহ। এটি খুব আবেগময় ছিল। বোনেরা সেখানে ছিলেন, মানুষ কাঁদছিল, এবং তারপর আমার কাছে কিছু সুন্দর ছবি ছিল। আমি সম্ভবত আপনাদের দিতে পারি। তাদের স্কুলে তার জন্য একটি বড় পার্টি করা হয়েছিল। তাকে অনেক উপহার দেওয়া হয়েছিল। এটি ছিল খুব সুন্দর, আলহামদুলিল্লাহ। আপনি এখন কোন প্রকল্পে কাজ করছেন?

আমি বর্তমানে এখানে ইস্তাম্বুলে আছি, আমাদের একটি সাহাবা একাডেমি আছে যা প্রশিক্ষণের উপর নির্দিষ্ট। আমরা আমাদের বেশিরভাগ কাজ আরবিতে করি, কিছু প্রোগ্রাম ইংরেজিতেও করছি। আমি ইংরেজি বিভাগের প্রধান, এবং একাডেমির প্রধান ব্যক্তিদের একজন। আমি বিভিন্ন দাওয়াহ প্রকল্পে আইয়িরা-এর সাথে কাজ করি। আমরা এখন দক্ষিণ আমেরিকায় এবং আফ্রিকায় আর বেশি মনোযোগ দিচ্ছি। আমি সেখানে ছিলাম, আপনাকে বলেছি, আমাদের ভাই আদনান রশিদের সাথে আফ্রিকায়। এটি ছিল আফ্রিকার একটি সুন্দর সফর, তানজানিয়া এবং মালাউইতে। এবং আমি ওয়ান উম্মাহ চ্যারিটির সাথে কাজ করছি। আমি তাদের জন্য একজন দূত। এবং চ্যারিটির শায়েখ। তাহলে আমি তাদের সাথে অনেক কাজ করি। আমরা সম্প্রতি লেবাননে ছিলাম সেখানে সিরিয়ান শরণার্থীদের সাথে সীমান্তে। তো আলহামদুলিল্লাহ, এগুলোই প্রধান বিষয় যা আমি করছি, অনলাইনেও এবং আমার সোশ্যাল মিডিয়ার মাধ্যমে । এগুলোই প্রধান বিষয়, আলহামদুলিল্লাহ। যদি আপনার সুযোগ থাকে বিশ্বের সকল অমুসলিমদের উদ্দেশ্যে কথা বলার, আপনি তাদের কী বলতে চান যদি আপনার কাছে মাত্র এক মিনিট থাকে?

আমি বলতে চাইব, আমার অভিজ্ঞতার মাধ্যমে, আমি যা পেয়েছি। যা অন্যান্য নতুন মুসলিমদেরও অভিজ্ঞতা হয়েছে। এবং আমরা কিভাবে বিশ্বাসের মাধুর্য খুজে পেয়েছি। নিজের জন্য আসুন এবং শিখুন। অন্যদের থেকে শুনবেন না। এটাই আমার সাথে ঘটেছিল, তাই না?

একজন খুব ঘনিষ্ঠ পরিবারের সদস্য, তিনি বলেছিলেন, "মুসলিমদের শুনবেন না, মুসলিমরা এমন এবং এমন।" তিনি অনেক নেতিবাচক কথা বলেছিলেন। কিন্তু আমি শুনিনি, আমি নিজে গিয়ে পড়লাম। এবং আমি সত্যটি নিজে দেখলাম। এবং আমি দেখলাম যে অনেক অমুসলিম, যদিও তারা ইসলাম গ্রহণ করে না, তবুও তারা জানত ইসলাম কী। এটাই আমি সবসময় তাদের করতে বলি। দয়া করে আমাদের সম্পর্কে মিডিয়া যা বলে তা শুনবেন না। অন্যরা আমাদের সম্পর্কে যা বলে তা শুনবেন না। আমরা প্রায় দুই বিলিয়ন। আমাদের চারপাশে অনেকেই আছে। আমাদের সেই অধিকার দিন, আপনার সহকর্মী, আপনার প্রতিবেশী হিসেবে, যা আমরা বিশ্বাস করি তা বুঝতে। মুসলিম হিসেবে আমাদের শুনুন, এবং আমাদের সম্পর্কে জানার জন্য পড়ুন...

অন্য অমুসলিমরা আমাদের সম্পর্কে যা বলে তা পড়বেন না, মুসলিমরা নিজেদের সম্পর্কে যা বলে তা পড়ুন। আমাদের সাথে যোগাযোগ করুন, আসুন আমাদের সাথে দেখা করুন। এজন্যই আমরা এখন অনেক বেশি মনোযোগ দিচ্ছি কেন্দ্র স্থাপনে। আমরা তাদের জন্য আমাদের দরজা খুলে দিই যাতে তারা আসতে পারে এবং শুনতে পারে। আমাদের দাওয়াহ টেবিল আছে। আপনি এগুলোকে বলতে পারেন আমাদের তথ্যের স্টল, বিশ্বের বিভিন্ন শহরের কেন্দ্রে যেখানে মানুষ আসার সুযোগ পায়। এখানে তুরস্কে উদাহরণস্বরূপ, সুলেমানিয়া, হাগিয়া সোফিয়া, সেখানে এই তথ্য কেন্দ্রগুলি আছে। অভিজ্ঞতা অর্জন করতে পারে এবং ইসলাম শিখতে পারে। তারপর নিজেদের জন্য সিদ্ধান্ত নিতে পারে। যেমন আমরা সবাই করি, জানেন?

যদি তারা বিশ্বাস করে এটি সত্যের ধর্ম, বিসমিল্লাহ, এটি অনুসরণ করুন। যদি না হয়, অন্তত আপনি বুঝবেন মুসলিমদের কাছ থেকে সরাসরি ইসলাম কী, আলহামদুলিল্লাহ।