Towards Eternity
ব্লগে ফিরে যান

নিউ ইয়র্কের খ্রিষ্টান গায়িকার ইসলাম গ্রহণ!-“কুরআনটা নিন এবং পড়ুন, আমাদের থেকে সত্য লুকানো হয়েছে”

প্রকাশের তারিখ

YouTube-এ দেখুন

নিউ ইয়র্ক সিটিতে একজন পেশাদার গায়িকার ক্যারিয়ার পথ, এটি একটি বড় অর্কেস্ট্রা হবে, হয়তো ১০০ জনের গায়কদল এবং চারজন সলো শিল্পী থাকবে। তো, আমিও এর অংশ হব। এবং আমরা কথা বলতে শুরু করলাম, তিনি বললেন, "আসলে, আমি একজন মুসলিম।" আমি বললাম, "আমি এটা বলতে লজ্জিত কিন্তু আমি আপনার ধর্ম সম্পর্কে কিছুই জানি না। আমাকে বলুন।" "এবং তিনি ইসলামের একেশ্বরবাদ ব্যাখ্যা করতে শুরু করলেন।" এবং আমি হতবাক। সত্যিই অবাক। মানে কী? এবং আমি এক বৃহস্পতিবার রাতের রিহার্সেলের পরে সিদ্ধান্ত নিলাম যে, আমি এটি করতে পারি না। আমি মনে করি আমি মুসলিম। একজন মহিলা আমাকে বললেন, "ওহ, আপনি কি মুসলিম হতে যাচ্ছেন? আপনি আপনার শরীরের জন্য লজ্জিত?

আপনি এটি ঢাকতে চান?" এবং তারপর ছেলেরা বলছিল, "ওহ, সে আপনাকে নেবে এবং আপনাকে মিসরের একটি দাস বাজারে রাখবে।" যেমন এটি ১৯৮৯, বন্ধুরা। হ্যালো? আমি কফি শপে গিয়েছিলাম এবং আমি আমার বন্ধুকে বললাম, "ঠিক আছে, আমি এটি করতে প্রস্তুত।" তিনি বললেন, "কী করতে?" আমি বললাম, "আমার মুসলিম হতে যা করা লাগবে তা করতে।" এবং তিনি কিছুটা হাসলেন এবং তিনি দেখে বললেন, "তিনি মজা করছেন।" আমি বললাম, "না, না, আমি সত্যি বলছি।" আমি এম্পায়ার স্টেট বিল্ডিংয়ের শীর্ষে যেয়ে নিচের লোকদের চিৎকার করে বলতে চেয়েছিলাম যে, "কুরআনটি নিন এবং পড়ুন। আপনারা সত্যই জানেন না।" আসসালামু আলাইকুম বোন নূর সাআদে। আমাদের আমন্ত্রণ গ্রহণ করার জন্য আপনাকে ধন্যবাদ। আমরা আপনাকে আমাদের সাথে পেয়ে খুব খুশি। নূর সাআদে কে?

এই প্রশ্ন দিয়ে শুরু করতে চাই। আপনি কি আপনার জীবন সম্পর্কে কিছু বলবেন? ওয়ালাইকুম আসসালাম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। আমার নাম নূর সাআদে। আমি যুক্তরাষ্ট্রের একটি ছোট মধ্য-পশ্চিম শহরে বড় হয়েছি। নিউ ইয়র্কে একজন পেশাদার গায়িকার ক্যারিয়ার বেছে নিয়েছিলাম। আমি ক্লাসিক্যাল সঙ্গীত,অপেরা এবং কনসার্ট সঙ্গীত গাইতাম। আপনি কি আপনার পূর্বের বিশ্বাস সম্পর্কে বলতে পারেন? এর আগে আমি যা বিশ্বাস করতাম...

আমরা প্র্যাক্টিসিং খ্রিস্টান পরিবার ছিলাম। আমি খ্রিস্টান হিসেবে বড় হয়েছি, কিন্তু আমরা খুব বেশি গির্জায় যেতাম না। হয়তো এটি দীর্ঘমেয়াদে আশীর্বাদ ছিল, কারণ আমার সেই সমস্ত ত্রিত্ব এবং এরকম জিনিস-পত্র পোহাতে হইনি কিন্তু আমরা আমাদের বাড়িতে খুব বেশি ঈশ্বরের কথা স্মরণ করতাম, এবং আমি দেখলাম ঈশ্বর সঙ্গীতের মাধ্যমে নিজেকে প্রকাশ করেছেন। বিশেষ করে ক্লাসিক্যাল সঙ্গীত, কারণ এর অনেকটাই ঐশ্বরিকভাবে অনুপ্রাণিত। আমার মা একজন ধর্মপ্রাণ মহিলা ছিলেন। আমি মনে করি আমার বাবা ধর্ম খুঁজে পেয়েছিলেন হাঁস শিকার আর মাছ ধরার সময়। কিন্তু আমরা গির্জায় যেতাম না। এমনকি আমার কিছু খ্রিস্টান বন্ধুরা বলেছিলাম, যেমন আমরা কখনও খুব বেশি খ্রিস্টান ছিলাম না। আমি বললাম, "কেন?

কারণ আমি গির্জায় যাইনি?" আমি মনে করি আমি যীশুর (আঃ) এর সুন্নাহ অনুসরণ করি। কিন্তু অনেকে বলত, আপনি তেমন অভ্যাসগত ছিলেন না। সম্ভবত আমি ছিলাম না। আপনি নিউ ইয়র্কে আপনার সঙ্গীত ক্যারিয়ার শুরু করেছিলেন। এটি কীভাবে ঘটেছিল?

তো, আপনি প্রতিদিনকার পথে যান। আপনি অনেক আঞ্চলিক ধরনের গান গাইবেন। আপনি যেকোনো পরিমাণ অর্থের জন্য যেকোনো স্থানে গান গাইবেন, যাতে আপনি সেইগুলো অনুশীলন করতে পারেন যা আপনি পরে পেশাদারভাবে গাইবেন। অনেক সময় গায়করা একটি গির্জার গায়কদলে যোগ দিতেন। তারা একটি পেশাদার চার কণ্ঠের গোষ্ঠীর অংশ হতো যা পরে একটি গির্জা বা সিনাগগ্লেতে গায়কদলকে শক্তি-শালি করতে সাহায্য করতো। আমি একটি খুব ভালো চাকরিতেও ছিলাম, নিউ ইয়র্ক ফিলহারমোনিকের পেশাদার গায়ক এবং আমরা নিউ ইয়র্ক সিটির শীর্ষ ১০০ জন তরুণ গায়কের মধ্যে ছিলাম। এবং আমরা সকল মহান পরিচালকদের সাথে মহান অর্কেস্ট্রা, মহান সলো শিল্পীদের সাথ গান করেছি। তাহলে আপনার ইসলাম গ্রহণের যাত্রা কীভাবে শুরু হলো?

যখন আমি নিউ ইয়র্ক সিটিতে গান গাইছিলাম, আমি কফি খুব পছন্দ করতাম, এবং আমি নতুন কফি শপ খুঁজছিলাম। আমার পাড়ায় একটি খোলার পর আমি সেখানে গেলাম। এক মিশরীয় এটি পরিচালিত করছিল, এবং আমি সবসময় আমার থেকে ভিন্ন লোকদের সম্পর্কে কৌতূহলী ছিলাম। আমি বললাম, "ঠিক আছে, আমাকে মিশর সম্পর্কে বলুন। ফারাও আর পিরামিড সম্পর্কে বলুন।" এবং আমরা কথা বলতে শুরু করলাম। তিনি বললেন, "আসলে, আমি একজন মুসলিম।" এবং আমি বললাম, "এটা বলার জন্য লজ্জিত কিন্তু আমি আপনার ধর্ম সম্পর্কে কিছুই জানি না। আমাকে বলুন।" আমি ইসলাম সম্পর্কে কিছুই জানতাম না। আমি জানি না কীভাবে, কিন্তু আমি জানতাম না। এবং তিনি ইসলামের একেশ্বরবাদ ব্যাখ্যা করতে শুরু করলেন, এবং জানালেন বিভিন্ন নবীদের সম্পর্কে যাদের আমি জানতাম আমার খ্রিস্টান শিক্ষা থেকে, এবং আমি হতবাক। সত্যিই অবাক। মানে কী?

শুধু ইহুদি-খ্রিস্টান। তা ছাড়াতো আর নেই। আমি কীভাবে জানতাম না যে আরও একটি একেশ্বরবাদী ধর্ম আছে, বিশ্বে এমন একটি অত্যন্ত এক-ইশ্বরবাদী ধর্মের অস্তিত্ব? আমি কীভাবে তা জানতাম না? আমি ৩০ এর কোটায় ছিলাম। আমি অনেক ভ্রমণ করেছি। আমি সর্বত্র গান গেয়েছি। আমি অনেক বই পড়েছি, কিন্তু, আমি কীভাবে মিস করলাম?

এবং তিনি বললেন, "না, সেখানে..." আমি সবচেয়ে মজার প্রশ্নটি করলাম, যেমন, "আপনারা কি সংখ্যায় অনেক?" "প্রায় দেড় বিলিয়ন।" ওহ, ঠিক আছে।" কিন্তু তিনি আমাকে জানাতে শুরু করলেন কারণ আমি কৌতূহলী ছিলাম। তিনি আমাকে আরও বলেন। তিনি পবিত্র কুরআন এবং নবীদের উত্তরসূরী সম্পর্কে ব্যাখ্যা করতে শুরু করলেন। এবং সেগুলো সত্যিই আমার মনে গেঁথে যায় যা আমি কখনও অন্য কাউকে বলতে শুনিনি। এই ধর্ম, ইসলাম 'তিনটি সি'-এর মতো। এটি সম্মত হয়েছিল, যা পূর্বে ধর্মগ্রন্থের মানুষের সাথে একমত ছিল, ইহুদী ধর্ম এবং খ্রিস্টান ধর্মের সাথে। এটি সঠিক করতে এসেছে যা মানুষ ভুলভাবে তাদের নিজস্ব ধারণা, নিজস্ব অহংকার, বা অন্যকিছু দ্বারা পরিবর্তন করেছে। এবং এটি এসেছে নবী মুহাম্মদ (সা)-কে নবী হিসেবে ঘোষণা করতে, যা সর্বত্র একই বাণী ছিল। কিন্তু এটি শেষ ব্যক্তি যাকে আমরা আপনার কাছে পাঠাচ্ছি সবকিছু সম্পন্ন করার জন্য। এবং এটি এমন যেন, আলো নিভে গিয়ে পাজল টুকরোগুলো একসাথে জড়ো হয়। যা অনেক অর্থপূর্ণ হয়ে উঠল। এটি ধর্মের অর্থ তৈরি করল। ইতিহাসের অর্থ তৈরি করল। সত্যিই তৈরি করল। যখন আমি ইহুদি এবং খ্রিস্টানদের থেকে শুনলাম, "আমরা আল্লাহর আকৃতিতে তৈরি।" যেখানে ইসলাম বলেছে, আমরা আল্লাহর মতো কিছুই নই। তাহলে এটি আপনাকে স্থির করে যে, উদাহরণস্বরউপ, একজন মানুষ হিসেবে, জীবনের একটি উদ্দেশ্য আছে। যে আল্লাহকে অনুসরণ করার একটি সুন্দর উপায় আছে যা এখনও অন্যান্য সকল মানুষকে অন্তর্ভুক্ত করে। তো আমি বারবার কফি এবং তথ্যের জন্য ফিরে যেতাম। এবং যত বেশি আমি শিখতাম, তত বেশি এটি আমার কাছে মনে হচ্ছিল এটি সত্যিই "হক", যেমন আমরা বলি, 'সত্য'। এটি খুব স্পষ্ট ছিল। আমার জন্য, এটি ইতিহাস ও ধর্মের অর্থ তৈরি করল, যে আল্লাহর একটি অনন্য বার্তা আছে। আল্লাহ একমাত্র এক সত্তা, সর্বশক্তিমান, জানী, সর্বদ্রষ্টা, সর্ব শ্রবনশীল আমাদের সকলকে সৃষ্টি করেছেন। এবং তিনি মানবজাতির জন্য একটি বার্তা পাঠিয়েছেন। কিন্তু মানুষ কিছুটা বিরোধী এবং বিতর্কিত ছিল এবং মনে করেছিল যে তাদের কাছে আরও ভালো উপায় আছে, তাই তারা বিষয়গুলো পরিবর্তন করবে, কিন্তু তাঁর দয়া ও করুণার কারণে, তিনি আরেকটি নবী পাঠাতেন একই মূল বার্তাটি সেই নির্দিষ্ট জনগণের কাছে পৌঁছে দিতে। এটি চলতে থাকল, নুহ থেকে মূসা থেকে ঈসা থেকে এবং মুহাম্মদ (সা) পর্যন্ত। এবং এটি সত্যিই অর্থপূর্ণ ছিল। এটি বিশ্বের ইতিহাসের অর্থ তৈরি করল। এটি বুঝতে সাহায্য করল কেন এত ধর্ম ছিল, মানুষ কেন কী সঠিক, কী ভুল তা নিয়ে তর্ক কেন খ্রিস্টান ধর্ম অনেকের কাছে সম্পূর্ণ অর্থপূর্ণ মনে হয়নি, উদাহরণস্বরূপ, কীভাবে একটি তিক্তবাদী ঈশ্বর হতে পারে?

কীভাবে যীশু ঈশ্বর হতে পারে এবং পবিত্র আত্মা ঈশ্বর হতে পারে, এমন ? যখন আপনি বছরের পর বছর খ্রিস্টানদের সাথে কথা বলতেন, তখন বিষয়গুলো মিলত না। আমি একজন ক্যাথলিক পুরুষকে বিয়ে করার কথা ভাবছিলাম এবং তারা বলেছিল, "যাও এবং ক্যাথলিক ধর্ম অধ্যয়ন কর।" এবং যখন আমি মেরি এবং মূর্তি পূজা সম্পর্কে প্রশ্ন করলাম তারা বলল, "হাহ? বাইরে যান, বাইরে যান। আপনি বিশ্বাস করেন বা করেন না।" আমি বললাম, এটা তো যুক্তিসঙ্গত নয়। কেউ সত্যিই আমার প্রশ্নের উত্তর দিতে পারেনা, কিন্তু যখন আমি মিশরীয়কে প্রশ্ন করতাম, তিনি বলতেন "হ্যাঁ, এখানে কুরআনের আয়াতটি, একটি কুরআনের আয়াত।" এটি সেই সমস্যার সমাধান করল যা অর্থপূর্ণ। আমি মনে করি, এতবার পড়ার পর এবং কফি ও কথোপকথনের জন্য যাওয়ার পর এবং অনেক প্রশ্ন করার পর...

আমি একটি গির্জায় ছিলাম ইউনিটেরিয়ান গির্জা, যা সব বিশ্বাসকে গ্রহণ করে, উদাহরণস্বরূপ। তাহলে আমরা যা চাই তা গাইতে পারলাম, এটি ধর্মীও হতে হবেনা কিন্তু আমরা ক্রিসমাসের ছুটির দিকে যাচ্ছিলাম, এবং ইউনিটেরিয়ানরা একটু অদ্ভুত। তারা বলছিল, "গির্জার সদস্যবৃন্দ অভিযোগ করছে যে আমরা ঈশ্বরের কথা খুব বেশি বলি।" রিসমাসের সময় আমরা যে গান গাইছি ঈশ্বর সম্পর্কে, সেগুলোর ‘ঈশ্বর' শদটির বদলে 'ভালবাসা' ব্যবহার করবো। ভালোবাসা এটা করেছে, ওটা করেছে মানে? এটা কেমন আজগুবি কথা?

এবং এক বৃহস্পতিবার রাতের রিহার্সেলের পরে আমি সিদ্ধান্ত নিলাম, আমি এটি করতে পারি না। আমি মনে করি আমি মুসলিম। আমাকে আমার শাহাদা নিতে হবে এবং এটি ছেড়ে দিতে হবে। এটি বোকামি। তো আমি রবিবারের প্রার্থনায় গেলাম এবং আমি উপাসনা সঙ্গীত গাইলাম, নিজের কাজটি করে তাদের বললাম," বন্ধুরা, আমি মনে করি আমাকে এটা ছাড়তে হবে, কারণ আমি শাহাদা নিতে যাচ্ছি এবং মুসলিম হতে যাচ্ছি। এবং আপনারা যে বিষয়গুলো নিয়ে কথা বলছেন তা বোকামি।" আমি কফি শপে গেলাম এবং আমি আমার বন্ধুকে বললাম, "ঠিক আছে, আমি এটা করতে প্রস্তুত।" তিনি বললেন, "কী করতে?" আমি বললাম, "আমাকে মুসলিম হতে যা কিছু করা লাগে তা করতে।" তিনি কিছুটা হাসলেন এবং বললেন, "তিনি মজা করছেন।" আমি বললাম, "না, না, আমি সত্যি বলছি । বলুন আমাকে কী বলতে হবে।" তারপর আরবিগুলো বলার চেষ্টা করলাম, যা পারছিলাম না। আর সেটিই হলো, একটি কফি শপে। কফি শপে?

হ্যাঁ। নিউ ইয়র্ক সিটির ৯০ এর দশকে ব্রডওয়েতে। আমি কখনো মসজিদে বা এমন কিছুতে শাহাদা গ্রহণ করিনি। কারণ যতদূর আমি বুঝতে পেরেছিলাম, আমি আমার শাহাদা নিয়েছিলাম, যা ছিল আল্লাহ আর আমার মধ্যে। তো, আপনি কেমন অনুভব করেছিলেন? আমি মনে করি পুরো প্রক্রিয়াজুড়ে আমি উল্লসিত ছিলাম। আমি এমন কিছু শিখছিলামযা খুব আশ্চর্যজনক এবং আমি এটি সম্পর্কে সবাইকে বলছিলাম। এবং তারা আমাকে এমনভাবে দেখছিল যেন আমি দুটি মাথা গজিয়ে ফেলেছি। সত্যিই। একজন মহিলা আমাকে বললেন, "ওহ, আপনি কি মুসলিম হতে যাচ্ছেন? আপনি আপনার শরীর নিয়ে লজ্জিত?

আপনি এটি ঢাকতে চান?" আমি বললাম, "না, কিন্তু আমি জানি না কীভাবে আপনাকে বোঝাবো, কারণ আমি নতুন, এটি বোঝানোর জন্য আমি প্রস্তুত নই। আমি জানি এটি সঠিক, এবং আমি জানি আপনি যা বলছেন তা বোকামি।" এবং তারপর ছেলেরা বলছিল," ওহ, সে আপনাকে নিয়ে যাবে মিশরে একটি দাস বাজারে ছেড়ে দিবে।" যেন এটি ১৯৮৯, বন্ধুরা। হ্যালো? এই ধরনের বোকামি। আপনি কি তাহলে আমাদের বলতে পারেন ওই উল্লাসিত মুহূর্ত মানে আপনি মুসলিম হওয়ার পর কী করতে চেয়েছিলেন? আমি এম্পায়ার স্টেট বিল্ডিংয়ের শীর্ষে গিয়ে নিচের লোকদের চিৎকার করে বলতে চেয়েছিলাম, "কুরআনটি নিন এবং পড়ুন। আপনারা সত্যই জানেন না। আপনার পৃথিবী সম্পর্কে যা কিছু জানা দরকার, সবই জানবেন যদি আপনি শুধু এই বইটি পড়েন, সত্যিই।" আপনার পরিবার বা আপনার ঘনিষ্ঠ বন্ধুদের প্রতিক্রিয়া কেমন ছিল?

ঘনিষ্ঠ বন্ধুরা, মানে গায়করা, বলছিলো, "আহ, সে পাগল।" তো আমি দরজা বন্ধ করে বাড়িতে থাকতে লাগলাম এবং ইংরেজিতে অনেক কুরআন পড়লাম। আমি জানতাম আমি যা করছি তা সঠিক, কিন্তু আমার কাছে শব্দভাণ্ডার ছিল না বা এর পটভূমি ছিল না তাদেরকে সত্যটা বোঝানোর জন্য। আমি শুধু জানতাম এটি সঠিক। আমি জানতাম আমার অন্তরে যা আমি করছি, যা আমি বিশ্বাস করছি তা সঠিক। প্রাথমিকভাবে, আমি আরও শালীনভাবে পোশাক পরা শুরু করলাম কিন্তু এটি একটি যাত্রা ছিল আমি এক এক করে করছিল। আমি কনসার্ট গাউন পড়ে মঞ্চে থাকতাম এবং সমস্ত বাকিসব মেকআপ ও প্রাসধনীতে অভ্যস্ত ছিলাম। আমাকে সেখান থেকে বেরিয়ে আসতে হয়েছিল, ধীরে ধীরে, তাই আমি দারিদ্র্যগ্রস্ত হয়ে পড়িনি আয় না থাকার সর্তেও তারপর ভাবতে থাকি কী করা উচিত। কিন্তু হ্যাঁ, আমার পরিবারের বিষোয়টি ছিল। তারা বিরক্ত হয়নি। আমি মনে করি, আমার মা...

আমার বাবা অনেক আগে মারা গিয়েছিলেন। আমার মায়ের ধর্মীয় পরিবর্তন নিয়ে তেমন কোনো সমস্যা ছিল না, যতটা তিনি হতাশ হয়েছিলেন আমার ভিন্নভাবে পোশাক পড়া আর মানুষ কী বলবে তা নিয়ে। যেমন, সে এখন কী করছে? সে মুসলিম হয়ে গেছে। সে আবৃত, বুঝলেন তো? যেমন, কি যে বলি! এবং অবশ্যই, মায়ের বন্ধুদের কাছ থেকেও সমালচনা এসেছে যা আমি জানতাম না। কিন্তু তারা এসে আমর মা আর ভাইয়ের কাছে অভিযোগ করেছিল। হ্যাঁ, এটি সহজ ছিল না কিন্তু আমি মনে করি আমাদের বেশিরভাগই এটি মোকাবেলা করেছে। এবং আমি মনে করি এটি একটি পরীক্ষা যা আল্লাহ আমাদের থেকে নেন। যেমন, আপনি কতটা সিরিয়াস এটি করার জন্য? এটি এখন থেকে আর সহজ জীবন হবে না, তাই না? তাহলে, আপনি কি আপনার সঙ্গীত ক্যারিয়ার ছেড়ে দিয়েছিলেন?

আমি ধীরে ধীরে ছেড়ে দিয়েছিলাম কারণ আমি কিছু পরিচালকদের কাছে গিয়ে বলেছিলাম, "আমার আপনাদের ছেড়ে দিতে হবে।" আমি আমার গির্জার কাজ, আমার সিনাগগের কাজ, এইগুলি ছেড়ে দিয়েছি। আমি পুরো বিষয়টি গ্রহণ করতে চেয়েছিলাম, আমি সত্যি চেয়েছিমাল এবং বেশি চেয়েছিলাম, কারণ আমি একটি বার্তা দেওয়ার মানুষ, আমি সবাইকে জানাতে চেয়েছিলাম আমি মুসলিম। আমি আমার নাম পরিবর্তন করতে চেয়েছিলাম। আমি মুসলিমের মতো পোশাক পরতে চেয়েছিলাম। ইসলাম সম্পর্কে বলতে চেয়েছিলাম। নাম পরিবর্তন করতে চেয়েছিলাম। ঠিক আছে, আমার সাথে কথা বলুন। প্রতিক্রিয়া কী ছিল? উমম...বিভিন্ন প্রতিক্রিয়া ছিলো... আমার খ্রিস্টান বন্ধুরা খুব বিরক্ত হয়ে গেল, এবং আমি যখন বোকামি করে তাদের সূরা আল-ইখলাস পড়ানোর চেষ্টা করলাম, ওহ, আমার বন্ধুরা খুব রেগে গেল। কী?

কী? বুঝলেন তো? ঈশ্বর তিন, যীশু এই, এবং আরও অনেক কিছু। এবং আমার আরও ভালো জানার কথা ছিল কারণ তারা খুব ধর্মীয় খ্রিস্টান ছিল, আমার বুঝা উচিৎ ছিল যে এই বিশেষ সূরার সাথে ঝাঁপিয়ে পড়া উচিৎ হয়নি। আমার সচেতন হওয়া উচিত ছিল...

আপনি প্রথমে জানেন না, কীভাবে দাওয়াহ দিতে হয়। আপনি শুধু ঝাঁপিয়ে পড়েন এবং বলা শুরু করেন। আপনি এমন ব্যক্তিকে কি বলবেন যে বলে, "আপনি কেন যীশুর দল ও খ্রিস্টান ধর্ম ত্যাগ করেছেন?" আমি মনে করি, মূলত, এটি একটি সহজ উত্তর। আমরা তাকে ছাড়িনি। আমরা তাকে একদমই ছাড়িনি। আমি মনে করি আমাদের জন্য যীশু কে ছিলেন, তা নিয়ে ভালো বোঝাপড়া আছে জানেন, যীশু আল্লাহর একজন দাস ছিলেন, যেমন আব্রাহাম আর মূসা ছিলেন। যীশু, নবী মুহাম্মদ এবং সমস্ত নবী আল্লাহর দাস ছিলেন। তারা আল্লাহর কাছে আত্মসমর্পণ করেছিলেন। বাইবেলের সবকিছু যীশুর আত্মসমর্পণ দেখায়। জানেন, পিতা আমাকে এই অলৌকিক শক্তিগুলি দিয়েছেন। তিনি কখনও বলেন না, "আমি আল্লাহ। আমাকে পূজা করুন।" একটিও আয়াত এমন নেই, যা অনেক খ্রিস্টান তর্ক করবে যে "আমি ফিরে যাব এবং এটি বাইবেলে খুঁজে বের করে দেখাব এটি সত্য।" তিনি কখনও বলেননি, "আমি আল্লাহ, তাই আমাকে পূজা করুন।" যদি এটি খ্রিস্টান ধর্মের মূল আকিদা বা মূল বিশ্বাস হয়, তাহলে কেন তিনি এটি বারবার গসপেলে, ইনজিলে পুনরাবৃত্তি করেন না?

আমরা জানি আল্লাহ এক, আল্লাহ এক, আল্লাহ এক, আল্লাহ এক। বারবার কুরআনে, এটি সবচেয়ে পুনরাবৃত্তি করা বিষয়। আল্লাহ এক, আল্লাহ এক, আল্লাহ এক। এবং মুহাম্মদ তাঁর রসূল। এটি শাহাদা যা আমরা সকাল, দুপুর, রাতে আমাদের নামাজে বলি। এটি আযানে আছে, এটি পুনরাবৃত্তি করা হয়। এটি ইসলামের আকিদা। এটি আমাদের প্রধান বিশ্বাস। যদি আপনি এটি না মানেন, তাহলে এটি কিভাবে আপনার বিশ্বাসের প্রণালি এটি সবই খেলা। এটি যেমন, "ওহ, এর ইঙ্গিত রয়েছে।" এমন এক খ্রিস্টানকে কী বলবেন যিনি বলেন, "আমি প্রার্থনা করার সময় আধ্যাত্মিকতা খুঁজে পাই এবং ঈশ্বরের সাথে সংযোগ অনুভব করি আমার নতুন কিছু, নতুন ধর্মের কোন প্রয়োজন নেই?" কেউ সম্প্রতি অনলাইনে এ বিষয়ে একটি সুন্দর মন্তব্য করেছে, যা আমি পছন্দ করেছি, যা সত্য। তারা বলেছিল, ইহুদিরা তাদের ধর্মের সাথে খুব বুদ্ধি বিত্তিক ভাবে সংযুক্ত ছিল কিন্তু খ্রিস্টানরা আবেগ প্রবণ ভাবে ইসলাম উভয়ই। ইসলাম বুদ্ধিকে আকর্ষণ করে, আপনাকে আবেগ দিয়ে আকর্ষণ করে। এটি মস্তিষ্কের সাথে কথা বলে। আপনি কি শুনছেন না?

দেখছেন না? আপনি কি ভাবছেন না? ভাবছেন?

ইকরা। পড়ুন। শিখুন। অধ্যয়ন করুন। এটি বুদ্ধিকে আকর্ষণ করে, কিন্তু আপনাকে আবেগ দিয়েও আকর্ষণ করে আর এটি হলো ভারসাম্য। আমরা একটি ভারসাম্যপূর্ণ উম্মাহ, একটি একটি ভারসাম্যপূর্ণ জাতি। আমি ইসলামের সম্পর্কে যা পছন্দ করি, তা হলো, এটি এটি কোন ভাবেই চরম নয়, এটি খুবই ভারসাম্যপূর্ণ। আপনার কি কোনো আকর্ষণীয় অভিজ্ঞতা যখন আপনি গাইছিলেন মানে, সিনাগগের গায়কদল বা গির্জার গায়ক দলে সিনাগগে অনেক সঙ্গীত হতো, অনেক সঙ্গীত, বিশেষ করে তাদের উচ্চ পবিত্র দিনগুলোতে এবং একটি বিষয় যা আকর্ষণীয় মনে হয়েছে তা হল, আমরা কখন ওখানে অ-ইহুদিদের কখনও বক্তৃতা বা খুতবা শুনতে দেওয়া হতো না যা আমি কখনও সত্য মনে করিনি। একটি খ্রিস্টান গির্জায়, লোকদের কখনও বের হতে বলা হতো না যেমন, আপনি খ্রিস্টানরা কী বলছে শুনতে পারবেন না এবং আমি মুসলিম হওয়ার আগে, ভাবতাম, তারা এমন কী বলছে যা আমরা শুনতে পারি না?

মানে, কেন তারা আমাদের বের করে বলছে, এটি বিরতি সময়, কফি, ডোনাটস খেতে যান? এবং আমি বললাম, "ঠিক আছে, আমি শুনতে চাই। বলল, "আপনি পারবেন না।" "যান, বিরতি নিন।" আমি মনে করলাম এটি খুব অদ্ভুত। এটি আমাকে ভাবতে বাধ্য করেছিল এবং অবশ্যই, এখন যখন আমি ইসরাইল আর ফিলিস্তিনের ঘটনা গুলো দেখেছি বিষোয়টা বুঝতে শুরু করেছি। এবং নবীর সীরাহ সম্পর্কে কিবলবেন? তাঁর কি আপনাকে সবচেয়ে বেশী প্রভাবিত করেছে?

ওহ, মুহাম্মদ (সাঃ) এর চরিত্র, অসাধারণ চরিত্র। কুর'আনে পড়া এইসব লোকেদের সম্পর্কে এই ধরনের আচরণ, এই ধরনের আদব, দয়ালু হওয়া, উদার হওয়া, মানুষকে ক্ষমা করা, সদয় হওয়া, এগুলো সবই আমি সত্যিই একজন ব্যক্তি হিসেবে বিশ্বাস করতাম। গুজব না করা, অপবাদ না দেওয়া। কেউ আপনার বিরুদ্ধে কথা বললে, আপনি শুধু, আপনি তাদের ক্ষমা করেন। এমন ধরনের বিষয়। আপনি বিষয়গুলো মিটিয়ে নেন। আমি সত্যিই এমন ধরনের চরিত্রকে ভালোবাসি। আমি ভাবলাম, এরা সেই মানুষ যাদের আমি আমার পুরো জীবনে খুঁজছিলাম। যদি আপনি নবী (সা) এর জীবনের একটি দিনের সাক্ষ্য হতে পারেন, আপনি কোন দিনটি দেখতে চাইবেন?

অনেক দিন আছে...আমার এর জন্য প্রস্তুতি নেওয়া উচিত ছিল। আমি আগে বলেছি যে আমি এই গল্পটি পছন্দ করি। যখন তাঁকে ওহি দেওয়া হয়েছিল এবং তিনি ভয়ে দৌড়ে গিয়েছিলেন, তার প্রিয় স্ত্রীর কাছে, যা একটি সুন্দর কাজ। তিনি তাঁর স্ত্রীর কাছে গেলেন। “আমাকে ঢেকে দাও। আমাকে ঢেকে দাও। আমি জানি না আমার সাথে কী হয়েছে।" এবং তিনি ছিলেন এক সুন্দর সমর্থন ব্যবস্থা, এবং আমি এমনকি ঘরটি কল্পনায় দেখতেও পাচ্ছি। আমি দেখতে পাচ্ছি মোমবাতির আলো এবং সবকিছুর এই দীপ্তি। এবং তিনি একটি কম্বলের নিচে, কাঁপছেন, আর তাঁর স্ত্রী অসাধারণ শব্দগুলির মাধ্যমে সান্ত্বনা দিচ্ছেন। অনেক মানুষ আছে যারা মেনে নেয় যে ইসলাম সত্য ধর্ম, সত্য বিশ্বাস ব্যবস্থা, কিন্তু তারা মুসলিম হওয়ার এই পদক্ষেপ নিতে দ্বিধাগ্রস্ত এবং তারা জানে যে খ্রিস্টান ধর্মের বিশ্বাস ব্যবস্থায় কিছু ত্রুটি আছে। তাহলে আপনার দৃষ্টিতে এর কারণ কী মনে করেন?

আমি মনে করি নবীর প্রাথমিক সঙ্গীদের মতোই বিষয়টি। আপনার পরিবারের কাছে ফিরে যাওয়া কঠিন নয় যখন তারা ইসলামের সম্পর্কে জানে না, এবং এর বিরোধিতা করেন না। কিন্তু দুর্ভাগ্যবশত, মিডিয়া, ছবি এবং সবকিছু এটি খুব খারাপভাবে উপস্থাপন করছে, উদাহরণস্বরুপ, হলিউডের পুরো যাত্রাজুড়েই তা করা হচ্ছে। তাহলে এটি সহজ নয়। আমি প্রায়ই বলি, যদি কেউ আমেরিকান ব্যবস্থায় এবং যীশু ও খ্রিষ্টান ধর্মে এত গভীরভাবে জড়িয়ে পড়ে, যদি তারা সত্যিই ইসলামের সত্যতা বুঝতে পারে, তাহলে এটি সম্ভবত তাদের জগতকে একভাবে ধ্বংস করে দিবে। আপনি কল্পনা করতে পারেন?

এমন কারো পরিস্তিথি, উদাহণস্বরুপ "আমি আমার পুরো জীবনে ভুল ছিলাম। আমার সম্পুর্ণ বিশ্বাস ভুল ছিল।" যে ব্যক্তিকে আমি আমার পুরো জীবনে পূজা করেছি, তিনি সঠিক নন। এমন একজন ব্যক্তির জন্য এটি কীভাবে সহজ করা যাবে?

আমি মনে করি প্রথমত, কুরআন পড়া চালিয়ে যেতে হবে যে কোনো ভাষায় যা আপনার মূল ভাষা। এবং আল্লাহর কাছে দোয়া করা, আপনার হৃদয়কে শক্তিশালী করার জন্য এবং আপনার চারপাশের মানুষকে নির্দেশনা দেওয়ার জন্য, অবশ্যই। এছাড়াও, আমি মনে করি সাহাবাদের গল্পগুলি পড়া তাঁদের জীবনের সংগ্রামগুলো জানা, এটি সত্যিই সহায়ক। যেমন অনেক সময়, সম্প্রদায়গুলি, যেমন আমরা আগে বলেছি, বিবাহ, হিজাব পরা, এটি করা, দিনে পাঁচবার নামাজ পড়া, রমজানে রোজা রাখা। বুম বুম বুম। যেখানে মুসলিমদের সম্প্রদাইয়ে, শুরুর সময়ে, সবকিছু ধীরে ধীরে ছিল। তাই আমি মনে করি আমরা এই ধরনের মানুষের প্রতি কিছুটা সহজ হতে পারি এবং বলি, 'আস্তে ধীরে চালিয়ে যান।' নামাজ পড়ার চেষ্টা করুন, আপনার যা করতে হবে তা করার চেষ্টা করুন। ইসলামের প্রধান স্তম্ভগুলি, আপনার বিশ্বাস ব্যবস্থা অন্তরে শুদ্ব রাখুন। কুরআনের সাথে দৃঢ় থাকুন। যতটা সম্ভব পড়ুন। কুরআন, অবশ্যই, আপনাকে শক্তি দেবে। এটি শিফা, এটি চিকিৎসা, এটি ফুরকান, এটি মানদণ্ড, এটি নির্দেশনা। আমরা অন্য কোন পদ্বতিতে জানবো সঠিক এবং ভুল কোনটি?

কীভাবে জানব সত্য, মিথ্যা কী? কুরআন এই বিষয়গুলো খুব পরিষ্কার করে। কিন্তু সাহাবাদের ইতিহাস দেখার কথাও বল্বো, তারা সহজ সময় পার করেনি। একদমই না। তাঁরা পার করেছে, আপনিও করছেন। এবং তাঁরা সর্বকালের সেরা মানুষ হয়ে উঠেছিলেন। যারা ইসলাম গ্রহণের চিন্তা করছেন, বিশেষত পশ্চিমারা, কখনও কখনও তাদের ভয় থাকে, যেমন, যদি আমি মুসলিম হই, আমাকে আমার নাম পরিবর্তন করতে হবে। আমাকে আমার পুরো সংস্কৃতি ত্যাগ করতে হবে। আমাকে একেবারে ভিন্ন একজন ব্যক্তি হয়ে যেতে হবে। এটি কি সত্যিই একটি যুক্তিসম্মত উদ্বেগ?

না, আমি মনে করি না। আমি তা মনে করি না। আমি এটি বলছি আমার জীবনে অনেক ধর্মান্তরিত ব্যাক্তিকে জানার অভিজ্ঞতা থেকে। এমনকি কুরআনের সীরাহ থেকে কিভাবে মানুষ নবি মুহাম্মদ (সাঃ) এর অনুসারে ধর্ম গ্রহণ করে, সবকিছু অত সহজ ছিল না। এমনকি মদও ছাড়তে সময় লেগেছিল, তাই না?

বিষয়গুলো হঠাৎ ঘটে যায়নি। মানুষ হঠাৎ হিজাব পড়তে শুরু করেনি।। মানুষের সব আদব ও আচরণ হঠাৎ করেই আসেনি, এগুলো মদিনায় অনেক পরবর্তীতে এসেছে। মক্কায় কত বছর ছিল যেখানে শুধু তারা আল্লাহ (সুবহানাহু ওয়া তাআলা) কে, কেমন বুঝতে, সাধারণ সূরা শিখছিল। আমি কিছু জন্মগতভাবে মুসলিমকে প্রায়ই ধর্মান্তরিত মনে করি কারণ তারা তাদের পরিবেশ ত্যাগ করে। তারা তাদের মাতৃভূমি ত্যাগ করে এবং আমেরিকায় চলে আসে, তাদের কাছে আল্লাহ ছাড়া কিছু নেই। তারা আল্লাহর দিকে ফিরে যায়। তারা সত্যিই আন্তরিক মুসলিম হয়ে ওঠে, যেন তারা সত্যিকার অর্থে শাহাদা গ্রহণ করে। এমন কিছু মানুষ আছে যারা ভাবছে যে, যেমন, মহিলারা ভাবছেন, আমি হিজাব পরার জন্য প্রস্তুত নই। এবং তাই এটি আমার জন্য মুসলিম হওয়ার পথে বাধা। তাহলে, এরকম একজন ব্যক্তিকে আপনি আসলে কী বলবেন?

এটি সহজ নয়। এটি সত্যিই সহজ নয়। আপনার জন্য হিজাব পড়া শুরু করা সহজ নয়, আমি মনে করি। এবং আপনার চারপাশের মানুষ নিশ্চিত ভাবে আপনার যাত্রা কঠিন করে তুলবে। আমি মনে করি আপনাকে এর জন্য চেষ্টা করা উচিত কারণ এটি এমন কিছু যা আল্লাহ চেয়েছেন। এবং এটি আপনার জীবনের জন্য উপকারী হবে। একটি মন্তব্য যা আমি মহিলাদের কাছ থেকে শুনতে পাই তা হলো তারা নিরাপদ বোধ করে। তারা যখন এটি পরে, তখন তারা নিরাপদ বোধ করে, যা আমাদের অনুভূতি সম্পর্কে অনেক কিছু বলে, এটি আমাদের থেকে আসছে, সব দিক থেকে, পুরুষদের থেকে, যা আমি নিউ ইয়র্কে খুব অনুভব করেছি, এটি খুব বিরক্তিকর ছিল এই যে আমি আপনাকে ডাকতে পারি এবং আপানকে উত্যক্ত করতে পারি এবং আপনার আমন্ত্রণ ছাড়াই কাছে আসতে পারি। আমি যখন হিজাব পরলাম, তখন সবকিছু থেমে গেল। আলহামদুলিল্লাহ। আপনি যদি বিশ্বের সকল অমুসলিমের সাথে সরাসরি কথা বলার সুযোগ পান, আপনি তাদেরকে সংক্ষিপ্ত সময়ে কী বলতে চান?

আমি মনে করি, যেমনটা বলেছিলাম, যখন আমি এম্পায়ার স্টেট বিল্ডিংয়ের শীর্ষে যেতে চেয়েছিলাম, 'শুধু একটি কুরআন তুলে নিন এবং পড়ুন।' এটি আপনাকে আঘাত করবে না। এটি আপনাকে বিভ্রান্ত করবে না। এখানে অনেক গল্প আছে, মানুষ অনুভব করে যে কুরআন তাদেরকে ডাকছে কিন্তু তারা সেটাকে এডিয়ে যাচ্ছে। আমার অনেক বন্ধু আছে, "আমি এটা পড়ব না।" " আমাকে এটি পড়তে হবে যাতে আমি মুসলিমদের ভুল প্রমাণ করতে পারি।" অবশেষে এটি তুলে নেয় তারপর তারা ভয় পায়। আসলে তুলে নিতে ভয় পায়। এবং আমি মনে করি এবং অন্যান্য কিছু ধর্ম আপনাকে তা শেখায়, যেমন "মসজিদে যেও না, গির্জায় যেও না। কাউকে অন্যের ধর্মীয় স্থানে প্রবেশ করতে দিও না” এমনকি আপনি অমুসলিম হলেও এটি কোন ক্ষতি করতে পারেনা। কুরআনে অনেক অসাধারণ নির্দেশনা রয়েছে। আমি সবসময় খুব দুঃখিত বোধ করি যখন আমি আমেরিকানদের কথা শুনি, তারা সব সময় বাইবেলের অথবা তাওরাতের দিকে ফিরে যায়। বাইবেল, বাইবেল। যেমন, আপনার কি কোরআন উল্লেখ করতে পারি না। আপনার কথা বলার বিষয়টি নিয়ে একটি অসাধারণ সুন্দর আয়াত আছে যা অনেক অর্থপূর্ণ। বিশ্বকে ইসলাম দ্বারা পূর্ণ করুন। এটি কারও ক্ষতি করবে না। আমরা দখল করতে আসছি না। এটি উদ্দেশ্য নয়। কিন্তু ইসলাম সম্পর্কে জানার মাধ্যমে উপকৃত হওয়ার মতো অনেক কিছু রয়েছে অনেক উপকারী। বোন নূর সাদে, আপনার গল্পশেয়ার করার জন্য ধন্যবাদ। এবং আল্লাহ আপনাকে পুরস্কৃত করুন। আল্লাহ আপনাকে ইনশাআল্লাহ, জান্নাতে প্রবেশ করতে দিন। -আমিন। জাজাকাল্লাহ খায়ের। -জাজাকাল্লাহ খায়ের। ধন্যবাদ আমার গল্প শেয়ার করার সুযোগ দেওয়ার জন্য, এবং ইনশাআল্লাহ, এটি মানুষের উপকারে আসবে, ইনশাল্লাহ। জাজাকাল্লাহ খায়ের।