Towards Eternity
ব্লগে ফিরে যান

"আমি মুহাম্মদকে হত্যা করেছি!" চিৎকারে কাঁপলো উহুদ - এআই চিত্র - ইয়া রাসূলুল্লাহ | পর্ব ৭

প্রকাশের তারিখ

YouTube-এ দেখুন

মুসলমানরা বিজয়ের একেবারে দ্বারপ্রান্তে পৌঁছে গিয়েছিলেন। আমি আল্লাহর সিংহ! কিন্তু একটি মারাত্মক ভুল সবকিছু ওলট-পালট করে দিল। মুজাহিদরকে (যোদ্ধারা) হঠাৎ করেই সামনে ও পেছনে, দুই দিক থেকেই ঘিরে ফেলা হোল, দুটি ভয়ংকর আক্রমণের মাঝে আটকা পড়ে গেলেন। উহুদের সেই দিনটি ছিল পরীক্ষা ও কষ্টে পরিপূর্ণ। মুসলিম বাহিনীর সর্বত্র বিশৃঙ্খলা ও আতঙ্ক ছড়িয়ে পড়ল। সাহাবিগণ সম্পূর্ণ বিভ্রান্ত হয়ে পড়েছিলেন, কী করবেন তা বুঝে উঠতে পারছিলেন না। তাঁরা কি এই প্রাণঘাতী ফাঁদ থেকে মুক্তির কোনো পথ খুঁজে পাবেন? বিজয় যখন এত কাছে ছিল, তখন পরিস্থিতি এমন হয়ে গেল কীভাবে?

চলুন, ফিরে যাই একেবারে শুরুতে এবং দেখি ঘটনাগুলো কীভাবে ঘটেছিল। এই ভিডিও সিরিজটি নির্ভরযোগ্য ইসলামী উৎসের শত শত তথ্যসূত্রের ভিত্তিতে প্রস্তুত করা হয়েছে। সমস্ত এআই দৃশ্যায়ন প্রস্তুত করা হয়েছে যোগ্য মুসলিম আলেমদের পরামর্শে এবং তা ইসলামী নির্দেশনার সাথে সামঞ্জস্যপূর্ণ। মক্কার অনেক নেতৃস্থানীয় ব্যক্তি নিহত হওয়ার পর, আবু সুফিয়ান কুরাইশদের নতুন নেতা হয়ে ওঠেন। তাঁর আশপাশের সবাই তাঁকে প্রতিশোধ নিতে চাপ দিচ্ছিল। অন্যদিকে, বদরের পরাজয়ে তাঁদের গোত্রের সুনাম মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছিল। তাঁরা এটি মেনে নিতে পারেনি, ভুলতেও পারেনি। তাঁরা মরিয়া হয়ে তাঁদের হারানো সম্মান পুনরুদ্ধার করতে মরিয়া। এমনকি যেসব দাস একসময় তাঁদের অধীনে কাজ করত, তারাও এখন প্রকাশ্যে তাঁদের প্রাক্তন প্রভুদের চ্যালেঞ্জ জানাচ্ছিল। এইসব কিছুই কুরাইশদের জন্য অসহনীয় হয়ে উঠেছিল। তাঁদের কয়েকজন প্রভাবশালী ব্যক্তি— যেমন জুবায়ের ইবন মুতইম, সাফওয়ান ইবন উমাইয়া, এবং ইকরিমা ইবন আবু জাহেল একত্রিত হয়ে একটি প্রস্তাব উত্থাপন করলো। “মুহাম্মদ আমাদের প্রবীণদের হত্যা করে আমাদের ধ্বংস করে দিয়েছেন। এখন প্রতিশোধ নেওয়ার সময় এসেছে।” “হ্যাঁ। চলুন, বাণিজ্য কাফেলার মূলধন মালিকদের ফিরিয়ে দিই এবং লাভের অর্থ ব্যবহার করি মুসলমানদের বিরুদ্ধে যুদ্ধের প্রস্তুতিতে।” সকলেই এই পরিকল্পনায় সম্মত হলেন। তাঁরা পণ্য বিক্রি করে সেগুলোকে অর্থে রূপান্তর করলেন, এবং সেই লাভ ব্যবহার করলেন যুদ্ধের প্রস্তুতির জন্য। বিশেষ করে যারা বদরে নিজেদের প্রিয়জন হারিয়েছিলেন, তাঁরা সর্বশক্তি নিয়োগ করলেন আরেকটি যুদ্ধের প্রস্তুতিতে। রাসূলুল্লাহ ﷺ–এর চাচা আব্বাস মক্কায় কী ঘটছে সে সম্পর্কে আল্লাহর রাসূলকে অবহিত করলেন। তিনি জানতে পারলেন যে ৩,০০০ জনের একটি বাহিনী মদিনার দিকে অগ্রসর হওয়ার প্রস্তুতি নিচ্ছে। এ সংবাদ শুনে রাসূলুল্লাহ ﷺ তাঁর সাহাবিদের সমবেত করলেন এবং পরিস্থিতি সম্পর্কে তাঁদের মতামত জানতে চাইলেন। তাঁর নিজস্ব মত ছিল মদিনার ভেতর থেকেই প্রতিরক্ষা গড়ে তোলা। কিন্তু সাহাবিদের সঙ্গে পরামর্শ করা ছিল তাঁর সুন্নাহ। এমন সংকটময় মুহূর্তেও। তিনি এককভাবে সিদ্ধান্ত নিতে চাননি। তিনি চেয়েছিলেন সাহাবিগণ কী ভাবছেন, সেটিও শুনতে। আলোচনার সময় দুটি প্রধান মতামত সামনে এলো। তরুণ সাহাবিগণ চেয়েছিলেন খোলা প্রান্তরে শত্রুর মুখোমুখি হতে, যেমনটি বদরে হয়েছিল। হামযা (রা.)–ও এই মত সমর্থন করেলেন। অন্যদিকে যারা বদরে অংশ নিতে পারেননি, তাঁদের মনে হয়েছিল তাঁরা যেন মহান এক মর্যাদা হারিয়েছেন, তাই তাঁরাও খোলা প্রান্তরে যুদ্ধ করতে আগ্রহী ছিলেন। এই মতের সমর্থকদের একজন ছিলেন খায়সামা। বদরের আগে তিনি ও তাঁর পুত্র সা’দ লটারির মাধ্যমে সিদ্ধান্ত নিয়েছিলেন কে যুদ্ধে যাবেন। লটারিতে তাঁর পুত্রের নাম উঠে আসে, এবং সা’দ বদরের শহীদদের একজন হন। আর এখন খায়সামা নিজেও শাহাদাতের আকাঙ্ক্ষায় ব্যাকুল হয়ে উঠলেন। তিনি নবী করীম ﷺ–এর কাছে গিয়ে বললেন: “হে আল্লাহর রাসূল, আমি আশা করি আল্লাহ আযযা ওয়া জাল আমাদের কুরাইশদের ওপর বিজয় দান করবেন। কিন্তু যদি অন্য ফলাফল আসে, অর্থাৎ শাহাদাত, আমি বদরে সেই সম্মান লাভ করতে পারিনি। আমার পুত্র আমার পরিবর্তে তা অর্জন করেছে। আমি অন্তরের গভীর আকাঙ্ক্ষায় আমার পুত্রের সাথে জান্নাতে থাকতে চাই। আমি এখন অনেক বৃদ্ধ হয়ে গেছি, আমি আমার রবের সাথে শাহিদ অবস্থায় সাক্ষাৎ করতে চাই। আমাকে এই সম্মান থেকে বঞ্চিত করবেন না। আমার জন্য দোয়া করুন, যেন আমি শহীদ হই এবং আমার পুত্র সা’দের সাথে জান্নাতে মিলিত হতে পারি।” তাঁরা সেই মৃত্যুর দিকেই ছুটে যাচ্ছিলেন যাকে অন্যরা ভয় পায়, এবং দুনিয়ার জীবন থেকে মুখ ফিরিয়ে নিচ্ছিলেন, যাকে মানুষ দুই হাতে আঁকড়ে ধরে রাখতে চায়, বরং তাঁরা আকাঙ্ক্ষা করছিলেন পরকালের চিরস্থায়ী নিবাস। কিন্তু আল্লাহর রাসূল ﷺ এবং অভিজ্ঞ সাহাবিগণ শহরের ভেতর থেকেই প্রতিরক্ষার পক্ষে ছিলেন। তবে পরামর্শের পর সংখ্যাগরিষ্ঠ খোলা প্রান্তরে যুদ্ধের পক্ষে মত দিলেন। অতঃপর, নবীজি তাঁদের সিদ্ধান্ত অনুসরণ করলেন এবং শহরের বাইরে যুদ্ধ করার সিদ্ধান্ত নিলেন। জুমার সালাত আদায়ের পর, রাসূলুল্লাহ ﷺ সাহাবিদের উদ্দেশে ভাষণ দিলেন জিহাদের প্রস্তুতি সম্পর্কে এবং বললেন: “জিহাদে শৈথিল্য বা বিলম্ব দুর্বলতার লক্ষণ। যখন ধৈর্য ও অবিচলতা প্রদর্শিত হয়, তখন আল্লাহর সাহায্য নেমে আসে। অতএব ধৈর্য ধারণ করুন এবং দৃঢ় থাকুন।” নবী করীম ﷺ বিশেষভাবে এই দুই গুণের ওপর জোর দিয়েছিলেন। তাঁর প্রতিটি কথাই উদ্দেশ্যপূর্ণ ও তাৎপর্যপূর্ণ ছিল। অল্প সময়ের মধ্যেই যুদ্ধক্ষেত্রে একটি বড় ঘটনা ঘটবে, যা যুদ্ধের গতিপথ বদলে দেবে এবং বহু পরীক্ষার দুয়ার খুলে দেবে। সেখানেই ধৈর্য ও অবিচলতার প্রকৃত প্রয়োজন হবে। এরপর আসরের সালাত আদায়ের পর, নবী করীম ﷺ বর্ম আর তরবারি সজ্জিত হয়ে আসার জন্যে নিজ গৃহে গেলেন। এদিকে দুই সাহাবি—সা’দ ইবন মু’আয ও উসাইদ ইবন হুদায়র— বাইরে সমবেত মুসলমানদের উদ্দেশে বললেন: “যদিও আল্লাহর রাসূল ﷺ মদিনা ত্যাগ করতে চাননি, আপনারা তবুও বাইরে যাওয়ার জন্য জোর দিয়েছেন। কিন্তু তাঁর কাছে নির্দেশ আসে আসমান থেকে। অতএব এ বিষয়টি তাঁর উপরই ছেড়ে দিন, এবং তিনি যা সিদ্ধান্ত নেন তা অনুসরণ করুন।” এই কথাগুলো তাঁদের মন পরিবর্তন করে দিল যারা শহরের বাইরে যুদ্ধ করতে চেয়েছিলেন, এবং তাঁদের কেউ কেউ অনুতপ্তও হতে শুরু করলেন। যখন তাঁরা নবীজিকে তাঁর ঘর থেকে বের হতে দেখলেন বর্ম পরিহিত অবস্থায় এবং হাতে তরবারি নিয়ে, তাঁরা বললেন: “হে আল্লাহর রাসূল ﷺ, আপনি যা অপছন্দ করেন, আমরা তা চাই না। আপনি যদি মদিনায় অবস্থান করতে চান, তবে আমরা আপনার সঙ্গেই থাকব।” আমরা কখনোই আপনার ইচ্ছার বিরুদ্ধে যেতে চাই না।” নবী করীম ﷺ জবাব দিলেন: “একজন নবীর জন্য শোভন নয়— বর্ম পরিধান করার পর শত্রুর সাথে যুদ্ধ করার আগে তা খুলে ফেলা, এবং আল্লাহ তাঁর ও তাদের মধ্যে ফয়সালা দেওয়ার আগেই।” নিজ বাহিনীসহ, নবী করীম ﷺ ‘আশ-শাইখাইন’ নামক স্থান থেকে রওনা হলেন এবং উহুদের দিকে অগ্রসর হতে লাগলেন। তাঁদের মধ্যে মদিনার মুনাফিকরাও ছিল, যারা মুসলমানদের ঐক্য দুর্বল করার এবং মনোবল ভেঙে দেওয়ার পথ খুঁজছিল। আর তাদের নেতা— আবদুল্লাহ ইবন উবাই ইবন সালুলের কথা মনে আছে তো?

যে ব্যক্তি ঈর্ষার বশে নবী করীম ﷺ–এর বিরুদ্ধে ষড়যন্ত্র করতেই থাকতো, তার মাথায় এবারও অশুভ পরিকল্পনা করার কথা ঘুরপাক খাচ্ছিলো। সে দাবি করত যে সে আল্লাহ ও তাঁর রাসূলের উপর ঈমান এনেছে, অথচ তার হৃদয়ে ঈমানের লেশমাত্রও ছিল না। সে এতদূর পর্যন্ত এসেছিল, কিন্তু শুরু থেকেই সে ছিল দ্বিধাগ্রস্ত এবং ভয়ে পরিপূর্ণ। এরপর হঠাৎ করে সে উঠে দাঁড়াল এবং চিৎকার করে বলল: “মুহাম্মদ অনভিজ্ঞ তরুণদের কথা শুনেছে এবং আমার পরামর্শ উপেক্ষা করেছে! সম্মানিত উপস্থিতি!

আমি একেবারেই বুঝতে পারছি না, সে যখন আমাদের কথা শোনেনি, তাহলে তার জন্য যুদ্ধ করে কেন আমরা নিজেদের জীবন ঝুঁকিতে ফেলব?” তার গোত্রের প্রায় ৩০০ জন লোক এবং তাকে সমর্থনকারী মুনাফিকরা হঠাৎ বাহিনী ছেড়ে তার সাথে মদিনায় ফিরে গেল। এই বিশ্বাসঘাতকতার ফলে মুসলিম বাহিনী কমে গিয়ে দাঁড়াল মাত্র ৭০০ জনে। অর্থাৎ কুরাইশ বাহিনীর মাত্র এক-চতুর্থাংশ। এক অর্থে আল্লাহ আযযা ওয়া জাল উহুদের এই পরীক্ষার মাধ্যমে মুসলমানদের পরীক্ষা করছিলেন, যাতে কার ঈমান সত্য আর কার ঈমান সত্য নয়—তা পৃথক করা যায়। আর তিনি তা তাঁর নবী ﷺ–কে জানালেন এই আয়াতের মাধ্যমে: “যেদিন দুই বাহিনী মুখোমুখি হয়েছিল, সেদিন তোমাদের উপর যা বিপদ নেমেছিল, তা আল্লাহর ইচ্ছাতেই যাতে তিনি প্রকৃত মুমিনদের চিহ্নিত করে দেন, এবং মুনাফিকদের প্রকাশ করে দেন।” বাহিনী কমে যাওয়ার কারণে আল্লাহর রাসূল ﷺ ফিরে যাননি। তিনি অবশিষ্ট সাহাবিদের নিয়ে এগিয়ে যেতে লাগলেন। তবে একই সাথে তিনি গভীর চিন্তায় ছিলেন, কারণ তিনি একটি স্বপ্ন দেখেছিলেন। আসলে সেই স্বপ্নটি কী ছিল?

তিনি তা সাহাবিদের বললেন: “স্বপ্নে আমি একটি তরবারি মাটিতে আঘাত করলাম, আর তার ফলে তা ভেঙে গেল। এটি ছিল সেই বিপদের ইঙ্গিত, যা সেই যুদ্ধের দিনে কিছু মুমিনের ওপর আপতিত হবে। উহুদের দিনে। এরপর আমি আবার আঘাত করলাম, আর তা আগের মতো সম্পূর্ণ ঠিক হয়ে গেল, একেবারে পুনরুদ্ধার হয়ে গেলো। এটা সেই বিজয়ের প্রতীক ছিল যা আল্লাহ দান করবেন, আর তা মুমিনদের পুনরায় একত্রিত হওয়ার প্রতীক।” তাঁরা রাতের শেষ ভাগে উহুদে এসে পৌঁছালেন। নবীজি যুদ্ধক্ষেত্রটি মনোযোগ দিয়ে পর্যবেক্ষণ করলেন এবং মুসলমানদের অবস্থান নেওয়ার জন্য সবচেয়ে কৌশলগত স্থানগুলো বেছে নিলেন। তাঁদের সামনে দাঁড়িয়ে ছিল তাদের সংখ্যার চার গুণ বড় এক বাহিনী, যার মধ্যে প্রায় ২০০ জনই ছিল অশ্বারোহী। তাই নবীজিকে প্রতিটি পদক্ষেপ অত্যন্ত সতর্কতার সাথে পরিকল্পিত ভাবে সব করতে হলো। তিনি ‘আইনাইন’ পাহাড়ে ৫০ জন দক্ষ তীরন্দাজকে অবস্থান করালেন। শত্রুপক্ষের অশ্বারোহী বাহিনী যদি সেই দিক থেকে আক্রমণ করে, তবে মুসলমানরা সহজেই দুই বাহিনীর মাঝখানে আটকা পড়ে যেতে পারে। এ কারণেই পাহাড়টি পাহারা দেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল। তীরন্দাজরা যদি তাদের অবস্থান ছেড়ে দেয়, শত্রুরা খুব দ্রুতই সুবিধাজনক অবস্থান নিয়ে নিতে পারে। আল্লাহর রাসূল ﷺ তীরন্দাজদের স্পষ্ট নির্দেশ দিলেন: “আপনারা যদি দেখেন যে আমরা শত্রুদেরকে পরাজিত করছি, তবুও আমি আপনাদের না বলা পর্যন্ত আপনারা অবস্থান ছাড়বেন না। আর যদি শত্রু আমাদের পরাজিতও করে, তবুও আপনারা এই কথা বলে অবস্থান ত্যাগ করবেন না যে, ‘চলুন, আমরা গিয়ে তাদের সাহায্য করি’।” এই নির্দেশগুলো বারবার বলে দেয়ার পর, নবী করীম ﷺ এরপর বললেন: “আপনারা যদি দেখেন পাখিরা আমাদের দেহ ছিঁড়ে খাচ্ছে, তবুও আমি কাউকে পাঠিয়ে আপনাদের না ডাকা পর্যন্ত আপনারা আপনাদের স্থান থেকে নড়বেন না।” এরপর আল্লাহর রাসূল ﷺ তাঁর বাহিনীকে এমন কৌশলগত অবস্থানে সাজালেন যাতে তাঁদের পেছনে থাকে উহুদ পাহাড়। এর কারণ ছিল স্পষ্ট। শত্রু আক্রমণ করলে, পেছনে পাহাড় থাকায় তাঁরা আশ্রয় পাবেন। অন্যথায় মুসলমানরা আক্রমণ করলে, শত্রুদের জন্যও পালিয়ে যাওয়া আরও সহজ হয়ে যাবে। এই কৌশলটির লক্ষ্য ছিল বিজয় অর্জন, যাতে উভয় পক্ষের ক্ষয়ক্ষতি যতটুকু সম্ভব সর্বনিম্ন থাকে। এক পর্যায়ে রাসূলুল্লাহ ﷺ একটি তরবারি তুলে সাহাবিদের জিজ্ঞেস করলেন: “কে আমার কাছ থেকে এই তরবারি নেবে?” অনেক সাহাবি সেটি নিতে চাইলেন। এবার নবী করীম ﷺ জিজ্ঞেস করলেন: “কে এই তরবারি নেবে এর যথার্থ অধিকারসহ?” অর্থাৎ, সঠিকভাবে ব্যবহার করবে। একটি কণ্ঠস্বর বলল: “হে আল্লাহর রাসূল, এর যথার্থ অধিকার বলতে কী বুঝিয়েছেন?” তিনি ছিলেন আবু দুজানা— একজন আনসারি, যিনি সাহস ও নির্ভীকতার জন্য পরিচিত ছিলেন। নবী করীম ﷺ বললেন: “এর অধিকার হলো—আপনি এটি দিয়ে শত্রুর সাথে যুদ্ধ করবেন, যতক্ষণ না এটি ভেঙে যায় বা আর ব্যবহারযোগ্য থাকবে না।” “হে আল্লাহর রাসূল, আমি এটিকে এর যথার্থ অধিকারসহ গ্রহণ করতে চাই।” এবং তিনি তরবারিটি গ্রহণ করলেন। এখন দুই বাহিনীই পরস্পরকে স্পষ্ট দেখতে পাচ্ছে। তাঁরা যুদ্ধসারি গঠন করল এবং অপেক্ষায় দাঁড়িয়ে রইল। প্রতিক্ষীত সেই মুহূর্তটি এসে গেল। আর অপেক্ষা করতে না পেরে, উভয় পক্ষই শেষ পর্যন্ত এগিয়ে ধেয়ে এল। সংঘর্ষ শুরু হলো বিদ্যুৎগতিতে। মুজাহিদরা (যোদ্ধারা), আল্লাহর পথে যুদ্ধ করতে আগ্রহী হয়ে, অসাধারণ সাহস নিয়ে যুদ্ধক্ষেত্রে ঝাঁপিয়ে পড়লেন। এবার আবু দুজানার কথা রাখার সময় এসে গেল। “আমি এটিকে এর যথার্থ অধিকারসহ গ্রহণ করব!” তিনি অবিশ্বাস্য গতিতে শত্রুসারির ভেতর ঢুকে পড়লেন, তরবারি ঘুরিয়ে আঘাত করতে করতে অপ্রতিরোধ্য শক্তিতে। প্রতিটি আঘাতে তিনি তার সামনে যে-ই দাঁড়াত তাকে কেটে ফেলতেন এবং দৃঢ় পদক্ষেপে এগিয়ে যেতে থাকতেন। এদিকে হামযা (রাঃ) চিৎকার করছিলেন: “আমি আল্লাহর সিংহ!” তিনি নির্ভয়ে শত্রুসারিতে ঝাঁপিয়ে পড়ে ডানে-বাঁয়ে আঘাত করতে করতে এগিয়ে যাচ্ছিলেন। সেই সময় কুরাইশ পক্ষের খালিদ ইবন ওয়ালিদ, ‘আইনাইন’ পাহাড়ের আড়ালে ২০০ জন অশ্বারোহীসহ অপেক্ষা করছিলেন। তার বাহিনী মুসলমানদের হাতে আক্রান্ত হয়ে প্রায় শেষই হয়ে যাচ্ছিল। যুদ্ধে যোগ দিয়ে তাদের সাহায্য করতে চাইলেন তিনি। তাই তিনি মাঝে মাঝে পাহাড় পেরোতে চেষ্টা করতে লাগলেন, কিন্তু নবী করীম ﷺ যাদের সেখানে মোতায়েন করেছিলেন, সেই তীরন্দাজরা তাঁরা তাকে আটকে দিতেন। তাই খালিদ অপেক্ষা করতেই থাকলেন, অত্যন্ত সতর্কভাবে নজর রেখে আঘাত হানার উপযুক্ত মুহূর্তের জন্য। মুসলিম বাহিনী সর্বশক্তি দিয়ে যুদ্ধ করছিল, অসাধারণ দৃঢ়তা ও সাহসীকতার সাথে। কিছুক্ষণের মধ্যেই মুশরিক বাহিনী আর টিকে থাকতে পারলো না, এবং ভয়ে পালাতে শুরু করল। ঢোল বাজিয়ে ও গান গেয়ে, কুরাইশ নারীরা পালিয়ে যাওয়া সৈন্যদের যুদ্ধক্ষেত্রে ফিরিয়ে আনার চেষ্টা করছিল। কিন্তু যাদের হৃদয়ে ঈমান নেই, তাদের ক্ষেত্রে এসব প্রচেষ্টা ছিল ব্যর্থ। তারা প্রাণ বাঁচাতে দৌড়ে পালাল। কিন্তু তাহলে আল্লাহর রাসূল ﷺ স্বপ্নে যে বিপর্যয় দেখেছিলেন, সেটি তবে কী ছিল?

সবকিছু মুসলমানদের পক্ষেই যাচ্ছিল, ঠিক তখনই ঘটে গেল সম্পূর্ণ অপ্রত্যাশিত একটি ঘটনা। পাহাড়ের ওপর থাকা তীরন্দাজরা যখন কুরাইশদের পিছু হটতে দেখলেন, তাঁরা ভাবলেন যুদ্ধ শেষ, এবং তাঁদের দায়িত্বও শেষ। তাঁদের মধ্যে আবদুল্লাহ ইবন জুবাইর নবী করীম ﷺ–এর নির্দেশ স্মরণ করিয়ে দিয়ে ডেকে বললেন: “আল্লাহর রাসূল ﷺ আপনাদের যা বলেছেন, আপনারা কি সেই আদেশ ভুলে গেছেন?

যে আদেশ ও নির্দেশনা তিনি আপনাদের দিয়েছিলেন?” কিন্তু তাঁর সতর্কতা সত্ত্বেও, যারা তাঁর সাথে থেকে গেলেন তাদের কয়েকজন ছাড়া, তাঁদের অধিকাংশই ‘আইনাইন’ পাহাড় ছেড়ে যুদ্ধলব্ধ গনিমতের মালামাল সংগ্রহে নেমে পড়লেন। এই কারণেই আল্লাহর রাসূল ﷺ ধৈর্য ও অবিচলতার ওপর এতবেশী জোর দিয়েছিলেন। “আক্রমণ!” ঠিক সেই মুহূর্তে ‘আইনাইন’-এর আড়ালে ২০০ অশ্বারোহীসহ অপেক্ষারত খালিদ ইবন ওয়ালিদ, সুযোগটি দেখে ফেললেন এবং সঙ্গে সঙ্গে পদক্ষেপ নিয়ে নিলেন। পাহাড়ে থেকে যাওয়া ১০ জন সাহাবিকে তারা হত্যা করল, এবং পেছন দিক থেকে মুসলিম বাহিনীর ওপর আক্রমণ করল। এ দৃশ্য দেখে পালাতে থাকা কুরাইশ বাহিনী আবার ফিরে এল। হঠাৎ মুসলমানরা নিজেদেরকে দুই শত্রু বাহিনীর মাঝখানে আটকে পড়া অবস্থায় আবিষ্কার করলেন। মুসলমানদের জন্য এটি ছিল সত্যিই একটি ভয়াবহ ও বিধ্বংসী মুহূর্ত। কিন্তু, আপনি কি জানেন—এই ঘটনার সবচেয়ে বিস্ময়কর দিকটি কী?

আজ পর্যন্ত কেউই জানে না, সেই ৪০ জন সাহাবি কারা ছিলেন' যাঁরা তখন পাহাড় ছেড়ে চলে গিয়েছিলেন। যারা সেইদিনন উপস্থিত ছিলেন সেখানে, কেবল তাঁরা ছাড়া কারও পক্ষেই তাঁদের নাম জানা সম্ভব হয়নি। কেন?

কারণ কাউকেই তারা দোষারোপ করতে ইচ্ছুক নন। তাদের মর্যাদায় অনেক দুর্বল কিছু মানুষও হয়তো তাদেরকে কঠোর কটূক্তি করতে ছাড়তোনা, আর তাদের গুণাবলি, ত্যাগ এবং মহৎ বৈশিষ্ট্যগুলো উপেক্ষা করা হয়ে যেতো। তাছাড়া কারও ভুল প্রকাশ করা অথবা এমন কিছু বলে তাদেকে সম্বোধন করা যা তারা অপছন্দ করবে, সত্য হলেও—তা কিন্ত গিবত। এবং তা অবশ্যই গুনাহ। এই কারণেই যেসব সাহাবি তাঁদের নাম জানতেন, তাঁরা কখনোই তা প্রকাশ করেননি। তারা উত্তম চরিত্র ও শিষ্টাচারের অপূর্ব এই সুন্দর বোধ শিখেছিলেন আল্লাহর রাসূল ﷺ–এর কাছ থেকে। এটাই ছিল উহুদের যুদ্ধের দ্বিতীয় পর্যায়। এই সময়গুলোতেই মুসলমানদের পরীক্ষা নেওয়া হয়েছিল জীবনের সবচেয়ে কঠিন কিছু পরীক্ষার মাধ্যমে। মুজাহিদরা (যোদ্ধারা) অপ্রস্তুত হয়ে পড়েছিলেন এবং সম্পূর্ণ হতভম্ব হয়ে গিয়েছিলেন। তাঁরা নিজেদের সামলে নিতে পারলেন না এবং যুদ্ধক্ষেত্রজুড়ে ছত্রভঙ্গ হয়ে পড়তে বাধ্য হলেন। সব আতঙ্কের মধ্যেও, প্রায় ১০ থেকে ১৫ জন সাহাবি নবী করীম ﷺ–এর পাশে অটলভাবে থেকে গেলেন। এই অল্পসংখ্যক মুমিন নিজেদের অবস্থান ধরে রাখলেন, এবং যতটুকু শক্তি অবশিষ্ট ছিল, তার সবটুকু দিয়ে যুদ্ধ করলেন। তাঁরা নবীজির সামনে নিজেদের ঢাল বানিয়ে দিচ্ছিলেন তীর, বর্শা এবং তরবারির আঘাতের বৃষ্টি থেকে তাঁকে রক্ষা করতে, যা শত্রুপক্ষের দিক থেকে আসছিল। এরপর, সেই বিশৃঙ্খলার মাঝখানে, অবিশ্বাসীদের ছোড়া একটি পাথর নবী করীম ﷺ–এর পবিত্র মুখমণ্ডলে আঘাত করল, এবং তাঁর ডান পাশের নিচের একটি দাঁত ভেঙে গেল। আরেকটি আঘাতে তাঁর কপাল কেটে গেল এবং নিচের ঠোঁট ফেটে গেল। এরপর ‘আবদুল্লাহ ইবনে কামিআ’ নামের এক কাফির তরবারি দিয়ে আঘাত করল, নবী করীম ﷺ–এর হেলমেট চুরমার হয়ে গেল, এবং এর দুটি ধাতব কড়া তাঁর পবিত্র মুখমণ্ডলে বিদ্ধ হয়ে গেল। রাসূলুল্লাহ ﷺ–এর মুখ রক্তে ভিজে গেল। তিনি হাত দিয়ে রক্ত মুছে বললেন: “একটি জাতি কীভাবে মুক্তি পেতে পারে, যারা তাদের নবীর মুখ রক্তে রঞ্জিত করে, অথচ তিনি তাদের আল্লাহর দিকে ডাকছেন?” অন্যদিকে হামযা (রাঃ) নিজ অবস্থানে অটল ছিলেন, মুশরিকদের আক্রমণ প্রতিহত করছিলেন নিজের সর্বশক্তি দিয়ে। তিনি দৃঢ়ভাবে দাঁড়িয়ে শত্রুর মুখোমুখি হচ্ছিলেন এবং নির্ভয়ে তাদেরকে চ্যালেঞ্জ করছিলেন। যুদ্ধের একেবারে শুরু থেকেই, কেউ একজন হামযাকে খুব কাছ থেকে পর্যবেক্ষণ করছিল, তাকে হত্যার উপযুক্ত মুহূর্তের অপেক্ষায়। ওয়াহশি—জুবায়ের ইবন মুতইমের দাস। জুবায়েরের চাচা বদরে নিহত হয়েছিল। প্রতিশোধ নিতে সে বিশেষভাবে ওয়াহশিকে বেছে নিয়ে বলল: “তুমি বাহিনীতে যোগ দাও। যদি তুমি মুহাম্মদের চাচা হামযাকে হত্যা করো, আমার চাচা তু’আইমা ইবন আদির বদলা হিসেবে, তাহলে তোমাকে মুক্ত করে দেওয়া হবে।” হামযার বিরুদ্ধে প্রতিশোধ নিতে চেয়েছিল আরও একজন—হিন্দ বিনত উতবা, যিনি ছিলেন আবু সুফিয়ানের স্ত্রী। তার বাবা, তার চাচা, এবং তার ভাই—সবাই বদরে নিহত হয়েছিল। হামযার প্রতি তার অন্তরে ছিল গভীর বিদ্বেষ, এবং সে শপথ করেছিল যে সে তাঁর কলিজা খাবে। সে পুরস্কার হিসেবে ওয়াহশিকে নিজের গয়না দেওয়ার প্রতিশ্রুতি দিল। এইসব প্রতিশোধস্পৃহা পূরণ করতে, ওয়াহশিকে হামযাকে হত্যা করার জন্য যুদ্ধক্ষেত্রে পাঠানো হয়েছিল। হামযা জানতেন, তিনি শেষ নিঃশ্বাস পর্যন্ত লড়বেন। নিজের ঈমান, সাহস, এবং আল্লাহর ওপর অটল ভরসা নিয়ে, তিনি শত্রুর সামনে দৃঢ়ভাবে দাঁড়িয়ে ছিলেন। এদিকে বর্শা হাতে ওয়াহশি দীর্ঘ সময় ধরে হামযার চারদিকে ঘুরে বেড়াচ্ছিল। কিন্তু তার কাছে কোনভাবে যাওয়া সম্ভবই হচ্ছিলো না। আল্লাহর সিংহ তাঁর অতুলনীয় সাহস ও শক্তি দিয়ে শত্রুদের হৃদয়ে ভয় ঢেলে দিচ্ছিলেন। “আমি আল্লাহর সিংহ!” হামযা যখন তরবারি দিয়ে মুশরিকদের একের পর এক পরাস্ত করছিলেন, ওয়াহশি তখন একটি পাথরের আড়ালে লুকিয়ে ছিল। সে বর্শা নিক্ষেপে ছিল দক্ষ, আর সে অপেক্ষা করছিল আঘাত করার নিখুঁত মুহূর্তের। সুযোগ বুঝে ওয়াহশি তার বর্শা ছুড়ল, আর তা এসে বিদ্ধ হলো তাঁর বক্ষে এই মহাবীর সাহাবির। আর উহুদের সেই হৃদয়বিদারক দিনে, হামযা শহীদ হলেন। ওয়াহশি এখানেই থামেনি। আবু সুফিয়ানের স্ত্রী হিন্দকে খুশি করতে, সে হামযার বুক চিরে তাঁর কলিজা বের করে এনে তার কাছে দিল। প্রতিশোধের নেশায় অন্ধ হয়ে, হিন্দ সেই মহান শহীদের কলিজায় একটা কামড় দিয়ে মুখে নিয়ে তা চিবোল। কিন্তু তাতেও তার ক্রোধ প্রশমিত হলো না। সে হামযা (রাঃ)–এর দেহের কাছে গেল এবং ভয়াবহ নোংরা এক কাজ করে বসলো, তাঁর নাক ও কান কেটে ফেলল, নিজের জন্য চুড়ি ও পায়েল বানাবে বলে। সাহাবিগণ তখনও ছিলেন একেবারে হতবিহ্বল, হামযা (রাঃ)–কে হারানোর শোকসংবাদ শুনতে না শুনতেই তাঁরা আরও এক বিধ্বংসী খবর শুনলেন। “আমি মুহাম্মদকে মেরেছি!

আমি মুহাম্মদকে মেরেছি! আমি মুহাম্মদকে মেরেছি!” সাহাবিগণ এ কথা শুনে স্থির হয়ে গেলেন, কী করবেন বুঝে উঠতে পারলেন না। কেউ কেউ তো মদিনায় ফিরে যাওয়ার কথাও ভাবলেন। আল্লাহর রাসূল ﷺ কি সত্যিই শহীদ হয়েছেন? তাঁরা বিভ্রান্ত হয়ে দাঁড়িয়ে থাকা অবস্থায়, একটি শক্তিশালী কণ্ঠস্বর উচ্চারিত হলো: “আপনারা এখানে বসে আছেন কেন?” তিনি ছিলেন আনাস ইবন নাদর। “আমরা এখন কী করব? রাসূলুল্লাহ ﷺ তো মারা গেছেন।” “নবী নিহত হলেও, নবীর রব তো নিহত হননি। আর নবীর মৃত্যুর পর আপনারা এই জীবন দিয়ে কী করবেন?

চলুন, আমরা লড়ি এবং তাঁর মতো শহীদ হয়ে যাই।” তারপর এক মুহূর্তও দেরি না করে, তিনি সোজা শত্রুসারিতে ঝাঁপিয়ে পড়লেন। সেদিন আল্লাহর রাসূল ﷺ–এর প্রতি ভালোবাসায় দগ্ধ হয়ে, আনাস শহীদ (শাহিদ) হয়ে গেলেন। তাঁর দেহ টুকরো টুকরো হয়ে গিয়েছিল। যুদ্ধের পর তাঁর বোন শুধু তাঁর আঙুল দেখে তাঁকে শনাক্ত করতে পেরেছিলেন। আনাসের কথায় উৎসাহিত হয়ে সাহাবিগণ নিজেদের সামলে নিলেন। তাঁরা জানতে চাইলেন আল্লাহর রাসূল ﷺ সত্যিই শহীদ হয়েছেন কি না। তাঁরা সর্বত্র তাঁকে খুঁজতে লাগলেন। আসলে কী ঘটেছিল? নবীজি কোথায় ছিলেন?

সেই সময় আল্লাহর রাসূল ﷺ মুশরিকদের খোঁড়া একটি গর্তে পড়ে গিয়েছিলেন, যা তারা তৈরি করেছিল। কিন্তু আঘাতের কারণে তাঁর পক্ষে সেখান থেকে উঠে আসার শক্তি হচ্ছিল না। অবশেষে কয়েকজন সাহাবি তাঁকে খুঁজে পেলেন এবং গর্ত থেকে তুলে আনলেন। কিন্তু তাহলে ইবন কামিআ “আমি মুহাম্মদকে মেরেছি” বলে যে ব্যক্তির কথা বলেছিল, সে কে ছিল?

মুস’আব ইবন উমাইর দেখতে ছিলেন অনেকটা নবী করীম ﷺ–এর মতোই । যুদ্ধ শুরুর আগে তিনি রাসূলুল্লাহ ﷺ–এর চাদর পরেছিলেন এবং মুসলিম বাহিনীর পতাকা বহন করছিলেন। যুদ্ধের সময় তিনি ইবন কামিআর মুখোমুখি হলেন এবং তার বিরুদ্ধে সাহসিকতার সাথে লড়লেন। ইবন কামিআ মুস’আবের সেই হাতটিতে আঘাত করল যে হাতে পতাকা ছিল, এবং এক আঘাতেই সেটি কেটে ফেলল। মুস’আব ইসলামের পতাকাকে নিজ জীবনের চেয়েও বেশি মূল্য দিতেন। তিনি অন্য হাত দিয়ে পতাকাটি ধরে নিলেন যাতে তা পড়ে না যায়। এরপর ইবন কামিআ আবার আঘাত করল, এবং তাঁর বাকি হাতটিও কেটে ফেলল। অসহ্য যন্ত্রণার মধ্যেও, মুস’আব কাঁধ দিয়ে পতাকাটি বুকে চেপে ধরলেন, এবং সেটি সোজা রাখার চেষ্টা করলেন। কিন্তু ইবন কামিআ শেষবারের মতো আঘাত করলে তিনি শহীদ হয়ে গেলেন। মুস’আব ইবন উমাইর— যিনি মদিনায় ইসলামের শিক্ষা পৌঁছে দিয়েছিলেন, উহুদের দিনে অসাধারণ সাহস নিয়ে লড়লেন এবং যে পতাকার জন্য নিজেকে উৎসর্গ করেছিলেন, তার জন্য প্রাণ দিলেন। তাঁর জন্য সংগ্রামের সময় শেষ হয়ে এসেছিল, এবং প্রতিদানের সময় এসে গিয়েছিল। ইবন কামিআ ওই কথাগুলো বলেছিল কারণ সে ভেবেছিল মুস’আবই আল্লাহর রাসূল ﷺ। রাসূলুল্লাহ ﷺ তাঁর আশপাশের কয়েকজন সাহাবিসহ একটি ছোট গুহায় আশ্রয় নিলেন। সেখানে নবী করীম ﷺ–এর সামনে ছিল মাত্র দুটি পথ। তিনি হয় চুপচাপ লুকিয়ে থাকতে পারেন, অথবা ছত্রভঙ্গ বাহিনীকে পুনরায় একত্র করার চেষ্টা করতে পারেন। কিন্তু তাদের ডাকতে হলে তাঁকে উচ্চস্বরে বলতে হতো। আর তিনি তা করলে, মুশরিকরা শুনে ফেলত এবং সোজা এসে তাঁকে হত্যা করতে চাইত। রাসূলুল্লাহ ﷺ নিজের জীবন ঝুঁকিতে ফেলে দ্বিতীয় পথটাই বেছে নিলেন। তিনি উচ্চস্বরে ডাক দিলেন এবং সাহাবিদের আবার একত্র করলেন। মুশরিকরা যখন বুঝতে পারল আল্লাহর রাসূল ﷺ এখনো জীবিত আছেন, তারা সঙ্গে সঙ্গে পুনরায় সংগঠিত হলো এবং চারদিক থেকে তীর ছুড়তে লাগল। তারা চেয়েছিল একবারেই শেষ আঘাতে সব শেষ করে দিতে। কিন্তু রাসূলুল্লাহ ﷺ–এর পাশে থাকা অল্প কয়েকজন সাহাবি নিজেদের দেহ দিয়ে তাঁকে আড়াল করে দিলেন। তাঁকে রক্ষা করতে নিজেদের জীবন উৎসর্গে প্রস্তুত ছিলেন। আর সেখানে আরও একজন সাহাবি ছিলেন। যাঁর ব্যাপারে আল্লাহর রাসূল ﷺ পরে বলেছিলেন: “সেদিন আমি যেদিকেই তাকিয়েছি, তাঁকে আমার পাশেই লড়তে দেখেছি।” তিনি ছিলেন আমাদের মা নুসাইবা। তিনি অসাধারণ সাহসে রাসূলুল্লাহ ﷺ–কে রক্ষা করছিলেন, এবং যা কিছু শক্তি ছিল, সব দিয়ে শত্রুর সাথে লড়ছিলেন। স্বামী ও পুত্রদের সাথে, তিনি আল্লাহর রাসূল ﷺ–এর কাছেই অটলভাবে অবস্থান করেন। সেদিন তিনি প্রায় ১৩টি আঘাত পান, এবং সুস্থ হতে তাঁর প্রায় এক বছর লেগেছিল। আল্লাহ তাঁর প্রতি সন্তুষ্ট থাকুন। সেদিন, আল্লাহর রাসূল ﷺ এত বেশি তীর নিক্ষেপ করেছিলেন যে, শেষ পর্যন্ত তাঁর ধনুকটাই ভেঙে গিয়েছিল। সা’দ ইবন আবি ওয়াক্কাস তাঁর পাশেই ছিলেন, এবং তাঁকে রক্ষা করতে একটির পর একটি তীর ছুড়ছিলেন। তিনি এত বেশি তীর ছুড়লেন যে নবী করীম ﷺ কেবল তাঁকেই বলেছিলেন: “তোমার জন্য আমার পিতা-মাতা কুরবান হোক।” মুশরিকরা যখন বুঝল তারা আর কিছু করতে পারবে না, তারা সিদ্ধান্ত নিল—আরেকটি পরাজয় এড়ানোর সেরা উপায় হলো পিছু হটা। অতএব অহংকার ও গর্ব নিয়ে, তারা যুদ্ধক্ষেত্র থেকে সরে গেল। রাসূলুল্লাহ ﷺ (আল্লাহর শান্তি ও বরকত তাঁর ওপর বর্ষিত হোক) ছিলেন আহত আর ভীষণ ক্লান্তিতে নিস্তেজ হয়ে পড়েছিলেন। নিজে নিজে হাঁটার মতো শক্তিও তাঁর ছিল না। সা’দ ইবন মু’আয এবং সা’দ ইবন উবাইদার ওপর ভর দিয়ে, তিনি ধীরে ধীরে এগোতে লাগলেন শি’বের সেই পাথুরে ঢালের দিকে যেখানে মুসলমানরা আশ্রয় নিয়েছিল। তিনি সেখানে একটু বিশ্রাম নিতে আর কিছুটা শক্তি ফিরে পেতে অবস্থান নিয়েছিলেন। কিছুক্ষণ হাঁটার পর সামান্য যে শক্তি ছিল, তাও ফুরিয়ে গেছে। তিনি যে দুটি বর্ম পরেছিলেন, তা খুব ভারী হয়ে গিয়েছিল। ঠিক তখন তালহা ইবন উবাইদুল্লাহ হাঁটু গেড়ে বললেন: “এখানে আসুন, হে আল্লাহর রাসূল। আমার পিঠে উঠুন। আমি অনেক শক্তিশালী।” তারপর তিনি নবী করীম ﷺ–কে নিজ পিঠে তুলে নিলেন এবং পাথরের উপর পর্যন্ত পৌঁছে দিলেন। কুরাইশ বাহিনী ধীরে ধীরে যুদ্ধক্ষেত্র থেকে সরে যাচ্ছিল। যুদ্ধক্ষেত্র একবার ঘুরে দেখে নেওয়ার পর, তাদের নেতা আবু সুফিয়ান কাছের একটি টিলায় উঠে ডাক দিল: “মুহাম্মদ কি জীবিত?” আল্লাহর রাসূল ﷺ সাহাবিদের নির্দেশ দিলেন: “আপনারা তার কোন জবাব দেবেন না।” আবু সুফিয়ান একই প্রশ্ন তিনবার করল, কিন্তু কেউ কোন জবাব দিল না। “আবু কুহাফার পুত্র কি জীবিত?” তার উদ্দেশ্য ছিল আবু বকর (রাঃ)। আবারও নবী করীম ﷺ সাহাবিদের নীরব থাকতে বললেন। “খাত্তাবের পুত্র কি জীবিত?” সে উমর (রাঃ)–এর কথা বলছিল। তবুও নবী করীম ﷺ কাউকে জবাব দিতে দিলেন না। “আমরা তাদের সবাইকে মেরে ফেলেছি!” এবার উমর (রাঃ) আর নিজেকে সামলাতে পারলেন না। “তুমি মিথ্যা বলেছ, হে আল্লাহর দুশমন!

আল্লাহর কসম, এটা মিথ্যা! তাঁরা সবাই জীবিত! এবং সবাই এখানেই আছি!” আবু সুফিয়ান উমরের কণ্ঠ শুনে, বুঝে গেল তারা তাদের হত্যা করতে পারেনি। “তাহলে তোমরা তিনজনই বেঁচে আছো? হ্যাঁ! এটা বদরের প্রতিশোধ। বদরে তোমরা জিতেছিলে, আর আজ উহুদে আমরা জিতেছি। যুদ্ধ তো এমনই। কখনও তোমরা জিত, কখনওবা আমরাই। আজকের দিনটি ছিলো সেই বদরের জবাব।” “কখনোই না! দুটো এক হতেই পারেনা! আমাদের নিহতরা জান্নাতে!

আর তোমাদের নিহতরা জাহান্নামে!” “কোনো কিছুই আমাদের সমান করতে পারবে না, হে আল্লাহর শত্রু!” “আগামী বছর, আমরা প্রতিশ্রুতি দিচ্ছি— আবার দেখা হবে, বদর যুদ্ধ আবার হবে!” “আল্লাহর রাসূল সম্মতি দিচ্ছেন। আল্লাহ চাইলে, সেটাই হবে আমাদের সাক্ষাতের স্থান।” তারপর আবু সুফিয়ান যুদ্ধক্ষেত্র ছেড়ে চলে গেল। অবশেষে যুদ্ধ এভাবেই শেষ হলো। ইসলামের যোদ্ধাদের জন্য এবার বিশ্রামের সময়, আঘাতের চিকিৎসা করার সময়, এবং শহীদদের দাফন করার সময়। এক মুহূর্তের জন্য নিজেকে সেখানে কল্পনা করুন। সেই দৃশ্য কল্পনা করার চেষ্টা করুন। এতো এতো সাহাবি শহীদ হয়েছেন। যাদের সাথে আপনার অগণিত স্মৃতি জড়িয়ে আছে— আপনার সেই বন্ধুরা, যাদের সাথে আপনি সুখ-দুঃখের অনেক মুহূর্ত ভাগ করে নিয়েছেন— আপনার সেই ভাইয়েরা, এখন আপনার সামনে মাটিতে শহীদ অবস্থায় পড়ে আছেন। তাদের মাঝে হাঁটতে হাঁটতে, এক মুখ থেকে আরেক মুখ চিনতে চিনতে, আপনার হৃদয় আরও বেশি ভেঙে যেতে থাকে। তাদের কেউ কেউ এমনভাবে ক্ষতবিক্ষত হয়েছিলো যে চেনাই যায় না। আপনার স্মৃতিগুলো হুড়মুড় করে ফিরে ফিরে আসে। ভাষায় প্রকাশ যায় না—এমন এক যন্ত্রণা। আর সেই মুহূর্তে আপনাকে সান্ত্বনা দেয় শুধু একটি বিষয়—আপনার দৃঢ় বিশ্বাস, আপনি তাদের আবারও দেখা পাবেন এক চিরস্থায়ী জগতে, আমাদের প্রকৃত আবাস জান্নাতে, ইনশাআল্লাহ। এক এমন স্থানে, যেখানে কোনো দুঃখ-কষ্ট নেই, এবং আর কখনো বিচ্ছেদ হবে না। আখিরাতে বিশ্বাস না থাকলে, সেই মুহূর্তের ব্যথা হয়তো অসহ্য যন্ত্রণা দায়ক হয়ে উঠত। আল্লাহর রাসূল ﷺ এতো এতো শহীদদের মধ্যে হামযা কী অবস্থায় আছে বা তার সাথে কি করা হয়েছে তা জানতে চেয়েছিলেন। তাই তিনি হারিস নামের এক সাহাবিকে তাঁকে খুঁজে দেখতে পাঠালেন। হারিস যখন হামযা (রাঃ)–কে পেলেন, তিনি হতভম্ব হয়ে গেলেন। তিনি বুঝতে পারছিলেন না কীভাবে নবী করীম ﷺ–কে বলবেন তিনি কী দেখছেন। তিনি বসে পড়লেন এবং ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদতে লাগলেন। হারিস ফিরে না এলে, নবী করীম ﷺ আলী (রাঃ)–কে তার খোঁজে পাঠালেন। আলী (রাঃ) এসে যখন হামযা (রাঃ)–কে দেখলেন, তিনিও আর অশ্রুসংবরণ করতে পারলেন না। তিনি কীভাবে সেই দৃশ্য রাসূলুল্লাহ ﷺ–কে বর্ণনা করবেন?

নিজেকে সামলে নিয়ে তিনি ফিরে গেলেন। তিনি চাইছিলেন না আল্লাহর রাসূল ﷺ হামযাকে সেই অবস্থায় দেখুন। কিন্তু নবী করীম ﷺ জোর করলেন। তিনি হাঁটতে শুরু করলেন সেই স্থানের দিকে যেখানে হামযা শহীদ হয়েছিলেন। তাঁকে দেখে তিনি বললেন: “হে হামযা, আল্লাহর রাসূলের চাচা। হে হামযা, আল্লাহ ও তাঁর রাসূলের সিংহ। হে হামযা, নেক কাজের কর্তা। হে হামযা, আল্লাহর রাসূলের রক্ষক। আল্লাহ আপনার প্রতি রহম করুন।” হামযা সর্বদা মুশরিকদের বিরুদ্ধে অটল ছিলেন, যুদ্ধক্ষেত্রে তাদের হৃদয়ে ভয় ঢেলে দিতেন। তিনি সবসময় আবু জাহলের অপমানের বিরুদ্ধে নিজ ভাতিজাকে রক্ষা করতেন। তিনি যেদিন ইসলাম গ্রহণ করেছিলেন, সেদিনের কথা মনে আছে? আর আল্লাহর রাসূল ﷺ কতটা আনন্দিত হয়েছিলেন?

মুসলমানরা তাঁর কাছ থেকেই সবসময় শক্তি পেতেন। কিন্তু এখন, তিনি শহীদ হয়ে গেছেন। নবীজির হৃদয় এমন এক শোকে জ্বলছিল যে তাঁর পবিত্র চোখ থেকে অশ্রু গড়িয়ে পড়ল। নবী করীম ﷺ সেখানে দীর্ঘ সময় ধরে কাঁদলেন। মানবিক আবেগে বিহ্বল হয়ে তিনি বললেন: “আমি শপথ করছি, বদলা হিসেবে আমি তাদের ৩০ জনের সাথেও ঠিক একই কাজ করব।” কিন্তু সতর্কবার্তা হিসেবে সূরা আন-নাহলের ১২৬ নম্বর আয়াত নাজিল হলো। “আর যদি তোমরা প্রতিশোধ নাও, তবে তোমাদের উপর যে পরিমাণ অত্যাচার হয়েছে ঠিক সেই পরিমাণেই প্রতিশোধ নাও। আর যদি তোমরা ধৈর্য ধারণ কর, তবে ধৈর্যশীলদের জন্য সেটাই উত্তম।” কবর খোঁড়া হলো, এবং জানাজা পড়া হলো। আল্লাহর রাসূল ﷺ বললেন: “শহীদদেরকে যেখানে তাঁরা পতিত হয়েছেন, সেখানেই দাফন করা হবে।” শহীদদের মধ্যে তিনি মুস’আব ইবন উমাইরকে দেখলেন। যুদ্ধবাহিনীর পতাকাবাহী। মদিনায় ইসলামের প্রথম শিক্ষক। রাসূলুল্লাহ ﷺ যখন মুস’আবের অতীত দিনের কথা স্মরণ করলেন, তাঁর অন্তর গভীর বেদনায় একেবারে ভেঙ্গে পড়ে। দাফনের জন্য তাঁকে ঢাকার মতো কিছুই ছিল না। তাঁর গায়ে ছিল মাত্র একটি চাদর। সাহাবিরা যখন তা দিয়ে তাঁর মাথা ঢাকলেন, তাঁর পা অনাবৃত রয়ে যাচ্ছে। আর যখন তাঁর পা ঢাকলেন, তখন তাঁর মাথা অনাবৃত হয়ে গেল। এ দৃশ্য দেখে নবী করীম ﷺ বললেন: “চাদর দিয়ে তাঁর মাথা ঢেকে দিন, আর তাঁর পা ঢাকুন ইযখির ঘাস দিয়ে।” মুস’আব একসময় ছিলেন অঢেল সম্পদ ও সৌখীন বিলাসী এক তরুণ। কিন্তু ইসলামের পথে তিনি সব ত্যাগ করেছিলেন এবং মদিনায় হিজরত করেছিলেন। আর এখন, তাঁর দেহটা ঢাকার মতোও পর্যাপ্ত কাপড় পাওয়া যাচ্ছিলো না। আল্লাহর দ্বীনের জন্য তিনি সবকিছু কুরবান করেছিলেন। তিনি যা কিছু ছিল—সবই ছেড়ে দিয়েছিলেন। যে শাহাদাতের মর্যাদা তাঁরা কামনা করেছিলেন, অবশেষে সেখানে তাঁরা পৌঁছে গেছেন। আর যারা বেঁচে ছিলেন, আহত ও ক্লান্ত অবস্থায়, তাঁরা মদিনার পথে ফেরার জন্য যাত্রা শুরু করলেন। আল্লাহর রাসূল ﷺ একবার বলেছিলেন: “মুজাহিদ হলো সে, যে নিজের নফসের বিরুদ্ধে সংগ্রাম করে।” আর এখন, তাঁদের ভাগ্যে আরো বৃহত্তর জিহাদ শুরু হতে যাচ্ছে। শিগগিরই সাহাবিদের ঈমান ও আনুগত্য আবারও পরীক্ষার সম্মুখীন হবে। একইসময়ে মদিনায় আরেকটি সমস্যা মাথা তুলছিল। বানু নাদিরের ইহুদিরা শহরের শান্তি বিঘ্নিত করার হুমকি দিতে শুরু করেছিল। তারা গোপনে মুসলমানদের বিরুদ্ধে ষড়যন্ত্র করছিল। কিন্তু তাদের সর্বশেষ বিশ্বাসঘাতকতাই ছিল সীমা ছাড়িয়ে যাওয়ার চূড়ান্ত মুহূর্ত। তাহলে সেই ষড়যন্ত্রটি কী ছিল?

আর আল্লাহর রাসূল ﷺ এর জবাবইবা কীভাবে দেবেন?

আল্লাহ আমাদের বিজয় দান না করা পর্যন্ত, মুশরিকরা আর কখনোই এমন বিপর্যয় দিয়ে আমাদের ক্ষতি করতে পারবে না। আল্লাহর রাসূল ﷺ–এর এই কথাগুলো ছিল একটি স্নিগ্ধ সান্ত্বনা, উহুদের শোকে ভারাক্রান্ত হৃদয়ের জন্য একটি প্রশান্তির বার্তা। উহুদের পরাজয়ে বহু মুসলিম নারী বিধবা হয়েছিলেন। অনেক মা তাদের সন্তান হারিয়েছিলেন, এবং বহু শিশু পিতৃহীন হয়ে পড়েছিল। তাঁরা সবাই নিজেদের ব্যথা লাঘব করতে নবী করীম ﷺ–এর কাছে আসতেন, অন্তরে শান্তি আনতে, এবং হৃদয়কে সান্ত্বনা দিতে। প্রত্যেকের ক্ষতি ছিল ভিন্ন ধরনের। কারও স্বামী হারিয়েছে, কারও বাবা, আর কারও পুত্র। তবুও, সবার মুখেই ছিল একটাই কথা। “হে আল্লাহর রাসূল, আপনার জন্য আমার পিতা-মাতা কুরবান হোক।” রাসূলুল্লাহ ﷺ–এর হৃদয় তখনও উদ্বিগ্ন ছিল। তিনি ভাবছিলেন—কুরাইশরা আবার ফিরে এসে মদিনায় আক্রমণ করতে পারে কী না। পরাজয়ের পর পুরো শহরজুড়ে ছিল অস্থিরতা, আর সেই অস্থিরতা দূর করতেই হবে। মুসলমানদের দেখাতে হবে তাদের সাহস ও শক্তি এখনো আগেরমতই রয়েছে পুরোদমে সজীব। উহুদ থেকে ফিরে আসার পরদিনই সকালে, আল্লাহর রাসূল ﷺ ফজরের সালাত আদায় করালেন এবং বিলাল (রাঃ)–কে ডাকলেন। আর তাঁকে এই ঘোষণা দিতে বললেন: “আল্লাহর রাসূল আপনাদেরকে নির্দেশ দিচ্ছেন— আমাদের শত্রুর পিছু ধাওয়া করতে!

যারা গতকাল উহুদে আমাদের সাথে যুদ্ধ করেনি, তারা যেন না আসে। শুধুমাত্র তারাই যাবে, যারা যুদ্ধে অংশ নিয়েছিলো!” প্রায় সব সাহাবিই যুদ্ধে অংশ নিয়েছিলেন। কিন্তু সাহাবিরা আহত ছিলেন, নবী করীম ﷺ-ও আহত ছিলেন, সবাই ছিল ক্লান্ত ও নিস্তেজ। উহুদ থেকে ফেরার পর খুব অল্প সময়ই কেবল কেটেছিল। তবুও আল্লাহর রাসূল ﷺ যখন আবার তাদের ডাকলেন, একজনও কোন দ্বিধা করলেন না। সাহাবিদের মধ্যে দুই ভাই ছিলেন যাঁরা দুজনই গুরুতর আহত ছিলেন। কিন্তু জিহাদের প্রতি ভালোবাসা তাঁদের ব্যথা ভুলিয়ে দিল, এবং তাঁরা আবারও বেরিয়ে পড়লেন। তাঁদের একজন হাঁটতে হাঁটতে দুর্বল হয়ে পড়লে, অন্যজন তাকে পিঠে তুলে নিতেন। তবুও তাঁরা এভাবেই সফর চালিয়ে গেলেন। গুরুতর আহত সাহাবিদের একজন ছিলেন উসাইদ ইবন হুদায়ির। তাঁর সাতটি গভীর ক্ষত ছিল যেগুলো তখনও ভীষণ যন্ত্রণা দিচ্ছিল। তাঁর বিশ্রামে থাকা উচিত ছিল আর ক্ষতগুলোর চিকিৎসা করা উচিত ছিল, কিন্তু নবীজির নির্দেশ শুনে, তিনি চিকিৎসার ব্যাপারটাকে বাতিল করে বাহিনীতে যোগ দিলেন। রাসূলুল্লাহ ﷺ মসজিদে প্রবেশ করলেন এবং দুই রাকাআত সালাত আদায় করলেন। তারপর তিনি বর্ম পরলেন এবং মাথায় হেলমেট পরে নিলেন। শুধু তাঁর চোখ দুটো কেবল দেখা যাচ্ছিল। এই অবস্থাতেই তিনি নিজ বাহিনীর নেতৃত্ব গ্রহণ করলেন। আল্লাহর রাসূল ﷺ সামনে পাঠালেন তিনজনকে শত্রুর গতিবিধি পর্যবেক্ষণ করতে। তাদের একজন অতিরিক্ত ক্লান্ত হয়ে পেছনে থেকে গেল, আর বাকি দুজন এগিয়ে গিয়ে কুরাইশ বাহিনীকে খুঁজে পেল। নবী করীম ﷺ যেমনটি প্রত্যাশা করেছিলেন, অবিশ্বাসীরা মুসলমানদের বিরুদ্ধে অগ্রসর হওয়ার জন্যে প্রস্তুতি নিচ্ছিল। সেই দুই গোয়েন্দা ধরা পড়ে সেখানেই শহীদ হলেন। আল্লাহর রাসূল ﷺ হামরা আল-আসাদ এলাকায় পৌঁছে সেখানেই শিবির স্থাপন করলেন। তারপর তিনি সাহাবিদের নির্দেশ দিলেন রাতের জন্য জ্বালানি কাঠ সংগ্রহ করতে। অন্ধকার নেমে এলে, শিবিরজুড়ে শত শত আগুন জ্বালানো হলো। রাসূলুল্লাহ ﷺ এর উদ্দেশ্য ছিল শত্রুদেরকে ভীতসন্ত্রস্ত করে দেয়া, যাতে তারা মনে করে মুসলমানরা এক বিশাল বাহিনী জড়ো করেছে। আর ঠিক তাই ঘটল। রাতভর প্রায় ৫০০টি আগুনের কুণ্ড জ্বলতে থাকল, আর মুশরিকদের মনে ভয় দেবে বসে গেলো। তারা আতঙ্কে পালিয়ে গেল। কুরাইশ বাহিনীর কোনো চিহ্নই আর রইল না। শুধুমাত্র একজন লোক পেছনে থেকে গিয়েছিল। সে ঘুমিয়ে পড়েছিল। সে ছিল আবু ইজ্জাহ— যে কবি বদরে বন্দি হয়েছিল। তার কবিতার কারণে, সে নবী করীম ﷺ এবং মুসলমানদের বিদ্রূপ ও অপমান করত, যাতে তারা ভীষণ কষ্ট পেত। সে প্রতিশ্রুতি দিয়েছিল— এমনটা সে আর কখনো করবে না, এবং তাকে বিনা মুক্তিপণেই ছেড়ে দেওয়া হয়েছিল। কিন্তু সে প্রতিশ্রুতি ভেঙে উহুদে এসে হাজির হলো। তার কবিতার মাধ্যমে সে কুরাইশদেরকে উসকাতে থাকল, মুসলমানদের বিরুদ্ধে, আর মুসলমানদের অপমানও করছিলো। “আমি আর করব না!

আমি প্রতিশ্রুতি দিচ্ছি, আমি আর এটা করব না!” কিন্তু রাসূলুল্লাহ ﷺ–এর পক্ষ থেকে যে জবাব এলো, তা ছিল দৃঢ় এবং চূড়ান্ত। “একজন মুমিনকে একই গর্ত থেকে দুবার দংশন করা হয় না। আল্লাহর কসম, আমি তোমাকে মুক্ত করব না— শুধু এই জন্য যে তুমি মক্কায় ফিরে গিয়ে মুখে হাত বুলিয়ে গর্ব করে বলতে পারো, ‘আমি মুহাম্মদকে দুবার ধোঁকা দিয়েছি এবং তাকে বোকা বানিয়েছি’।” তারপর রাসূলুল্লাহ ﷺ আদেশ দিলেন, এবং আবু ইজ্জাহকে মৃত্যুদণ্ড দেওয়া হলো। রাসূলুল্লাহ ﷺ তখনও হামরা আল-আসাদে ছিলেন, যখন খুযাআ গোত্রের মা’বাদ ইবন আবি মা’বাদ, যিনি তিহামা অঞ্চলে বসবাস করতেন, তাঁর সাথে দেখা করতে এলেন। যদিও তিনি তখনও ইসলাম গ্রহণ করেননি, তবু তিনি নবীজি এর প্রতি আন্তরিক ও বিশ্বস্ত ছিলেন। “হে মুহাম্মদ, উহুদের এই বিপর্যয় আমাদেরও ব্যথিত করেছে। আমরা দোয়া করি—আল্লাহ যেন আপনাকে আপনার শত্রুদের বিরুদ্ধে সুস্থতা ও নিরাপত্তা দান করেন।” এই কথাগুলো দিয়ে তিনি নবী করীম ﷺ–কে সান্ত্বনা দিতে চাইলেন। তিনি কোনোভাবে মুসলমানদেরও সাহায্য করতে চাইছিলেন। আর সেই উদ্দেশ্য নিয়ে তিনি সামনে এগিয়ে গেলেন। রাওহা নামের এক স্থানে তিনি কুরাইশদের একটি বৈঠকে পৌঁছালেন। তারা সমবেত হয়েছিল মুসলমানদের বিরুদ্ধে অগ্রসর হতে। “আমরা মুহাম্মদের সাহাবিদের হত্যা করেছি— তাদের সেরা ও সাহসী লোকদের। কিন্তু আমরা তাদের পুরোপুরি নিশ্চিহ্ন করতে পারিনি। এভাবে আমরা কী করে মক্কায় ফিরে যাব?

আমাদের বাকি লোকদের পিছু নিতে হবে এবং তাদেরকে শেষ করে দিতে হবে!” কুরাইশ নেতা আবু সুফিয়ান মা’বাদকে দেখে জিজ্ঞেস করল: “হে মা’বাদ! তুমি যেখান থেকে এসেছ, সেখানকার কী খবর নিয়ে এসেছ?” “মুহাম্মদ ও তাঁর সাহাবিরা তোমাদের পিছু ধাওয়া করতে বের হয়েছে এমন এক বাহিনী নিয়ে, যার মতো এত বড় বাহিনী আগে কখনো দেখা যায়নি। হায় সর্বনাশ!

“কী বলছ তুমি, মা’বাদ?” আবু সুফিয়ান জানত মা’বাদ মুসলমান নয়, তাই সে তার কথাগুলো খুব সতর্কভাবে শুনল। কিন্তু সে যা শুনল, তা তার প্রত্যাশার সঙ্গে একেবারেই মেলেনি। এরপর মা’বাদ কবিতার ভাষায় মুসলিম বাহিনীর প্রশংসা করতে শুরু করল। আর যত সে বলছিল, আবু সুফিয়ানের ভয় ততই বাড়ছিল। কিন্তু তাদের হৃদয়ে তো আগেই ভয় জমে গিয়েছিল, আর অবশেষে, তারা মুসলমানদের আক্রমণের পরিকল্পনা বাদ দিয়ে মক্কার দিকে ফিরে গেল। এই বুদ্ধিদীপ্ত পদক্ষেপে মা’বাদ মুসলমানদের বড় উপকার করেছিল। তারপর সে তার গোত্রের একজনকে পাঠাল নবী করীম ﷺ–কে জানাতে যে, কী ঘটেছে। রাসূলুল্লাহ ﷺ আবারও সতর্কতা অবলম্বন করলেন এবং হামরা আল-আসাদে তিন রাত অবস্থান করলেন। শত্রুপক্ষের কোনো নড়াচড়া না দেখে, অবশেষে তিনি মদিনায় ফিরে গেলেন। আমাদের রব কুরআনে এই আয়াতগুলো দিয়ে সেই দিনগুলোর কথা স্মরণ করিয়ে দেন: “যারা আহত হওয়ার পরও আল্লাহ ও রাসূল ﷺ–এর ডাকে সাড়া দিয়েছিলেন তাদের মধ্যে যারা সৎকাজ করেছিলেন এবং আল্লাহকে ভয় করেছিলেন—তাদের জন্য আছে মহাপ্রতিদান। যাদেরকে সবাই বলেছিলেন, ‘তোমাদের বিরুদ্ধে প্রচুর লোকজন জড়ো হয়েছে, তাই তাদের ভয় করো’— তাতে তাদের ঈমান আরও বেড়ে গিয়েছিল, আর তারা বলেছিল, ‘আল্লাহই আমাদের জন্য যথেষ্ট, আর তিনিই সর্বোত্তম হেফাজতকারি।” তারা সত্যিই এই প্রশংসার সম্পূর্ণ যোগ্য ছিল। আল্লাহর রাসূল ﷺ–এর একটি শব্দ, একটি নির্দেশেই তারা নিজেদের পুরো জীবন বদলে দিতে প্রস্তুত থাকতো। আর এই আনুগত্য বারবার প্রকাশ পাবে পুরো সিরাত (নবীজির জীবনচরিত) জুড়ে। এখন তারা ছোট জিহাদ (সংগ্রাম) থেকে বড় জিহাদের দিকে এগিয়ে যাচ্ছিলো। তবে এই বড় জিহাদ কী হতে পারে?

এটা ছিল তাদের দৈনন্দিন জীবনে সামনে আসা সংগ্রাম। নিজেদের নফসের বিরুদ্ধে যুদ্ধ। আর মদিনায় শিগগিরই মদ নিষিদ্ধ হওয়ার বিষয়ে তাদের আনুগত্য আবারও পরীক্ষা হবে। এটা ছিল হিজরতের চতুর্থ বছর। তখনও মদ হারাম করা হয়নি। যে আয়াত এটিকে হারাম করবে, তা তখনও নাজিল হয়নি। সেই সময় আরব উপদ্বীপে চার ধরনের পানীয় প্রচলিত ছিল: পানি, দুধ, মিষ্টি পানীয় (শরবত), এবং মদ। তাই মদ ব্যাপকভাবে পান করা হতো এবং আরব সংস্কৃতিতে গভীরভাবে প্রচলিত ছিল। মানুষ এটি পান করতে ভালোবাসত, এ নিয়ে কবিতা লিখত, আর বহু ঘরেই মদের পিপে পাওয়া যেত। এক অর্থে, তখন এটি আজকের কোমল পানীয়ের মতোই সাধারণ ব্যাপার ছিল। চলুন, সেই পরিবেশটা কল্পনা করি উমর (রাঃ)-এর দৃষ্টিকোণ থেকে। কারণ সেই সময়ের ঘটনাগুলো তার অনুভূতির ভেতর দিয়ে দেখলেই সবচেয়ে ভালোভাবে উপলব্ধি করা যায়। মদেকে তিনি তীব্র ঘৃণা করতেন এবং অন্য সবার চেয়ে বেশি চাইতেন— এটি যেন হারাম করে দেওয়া হয়। এ বিষয়টি তাঁকে এত গভীরভাবে ব্যথিত করত যে তিনি বারবার আল্লাহর কাছে এ নিয়ে দোয়া করতেন। কিন্তু আসলে কী ছিল,যা তাঁকে এতটা অস্থির করে তুলেছিল?

তিনি সহ্যই করতে পারতেন না—তার মুসলিম ভাইদের এমন অবস্থায় দেখতে। তার কাছে এটা মুমিনদের সম্মান ও মর্যাদার সাথে মোটেও মানানসই ছিল না। এদিকে কিছু সাহাবিও নবী করীম ﷺ-কে মদ ও জুয়ার বিধান সম্পর্কে জিজ্ঞেস করছিলেন, তিনি যে নির্দেশই দেন—তা মানার জন্য তাঁরা প্রস্তুত ছিলেন। উমর (রাঃ) দোয়া করলেন: “হে আল্লাহ, মদের ব্যাপারে আমাদেরকে স্পষ্ট ও চূড়ান্ত বিধান দান করুন।” এর কিছুদিন পরই, প্রথম সতর্কতামূলক আয়াত নাজিল হলো। “তারা আপনাকে মদ ও জুয়া সম্পর্কে জিজ্ঞেস করে। বলুন: ‘এ দুটিতে আছে বড় গুণাহ, এবং মানুষের জন্য কিছু উপকারও আছে। কিন্তু তাদের গোনাহ তাদের উপকারের চেয়ে বড়।’” এ কথা শুনে কিছু মুসলমান ক্ষতির কথা ভেবে মদ ছেড়ে দিলেন, আর কেউ কেউ পান করতে থাকলেন— কারণ তখনও এটি পুরোপুরি হারাম করা হয়নি। এখানে কেউ প্রশ্ন করতে পারে: “একবারেই কেন হারাম করা হলো না?” এখানেই আমরা ইসলামের অসাধারণ প্রজ্ঞাময় পদ্ধতি দেখতে পাই। মদ্যপান বা আসক্তি তৈরি করা অভ্যাস এ ধরনের বিষয় রাতারাতি ছেড়ে দেওয়া সহজ নয়। সমাজ থেকে মদ দূর করতে, কুরআন ‘তাদরীজ’ পদ্ধতি গ্রহণ করল— অর্থাৎ ধাপে ধাপে, ক্রমান্বয়ে নিষেধাজ্ঞা। আমাদের রব মুমিনদেরকে ধীরে ধীরে প্রস্তুত করছিলেন সম্পূর্ণ নিষেধাজ্ঞার জন্য। আর এই প্রক্রিয়ায় কিছু মুসলমান একেবারেই ছেড়ে দিলেন, কেউ আবার কমিয়ে দিলেন। আর সেটাও ছিল মূলত অগ্রগতি কোনো কিছু একবারেই সম্ভব হলেও, তা একেবারে বাদ করে না দিয়ে ধাপে ধাপে এগোনোই গুরুত্বপূর্ণ অন্যদিকে, সে সময় যারা মদের সাথে ভীষণভাবে জড়িয়ে ছিল, শুরুতেই যদি মদ হারাম হয়ে যেত, তাদের কাছে হয়তোবা ইসলামকে কঠিন বলে মনে হতো। হয়তো তারা সেটা ছাড়তেই চাইত না। এই কারণেই কুরআনে মদ সম্পর্কে আয়াতগুলো ধাপে ধাপে নাজিল হয়েছে, এর ক্ষতিগুলোও ধীরে ধীরে স্পষ্ট করে তুলে ধরা হয়। অবশেষে, তৃতীয় ধাপে, নিষেধাজ্ঞার স্পষ্ট ও চূড়ান্ত বিধান ঘোষণা করা হলো। সাইকোলজি ও বিহেভিয়োরাল সায়েন্সের দৃষ্টিকোণ থেকে, কুরআনের এই পদ্ধতি সত্যিই বিস্ময়কর। এটা আমাদের মনে রাখা উচিত। এমনকি পাঁচ ওয়াক্ত নামাজও ফরজ করা হয়েছিল হিজরতের প্রায় দেড় বছর আগে— ইসরা ও মি’রাজের রাত্রিতে। যা নবী করীম ﷺ–এর কাছে ওহি আসা শুরু হওয়ার প্রায় ১১ বছর পরের ঘটনা। তাঁরা জেনেছিলেন সৃষ্টির উদ্দেশ্য, মানুষকে কেন এই পৃথিবীতে পাঠানো হয়েছে, প্রথম মানব থেকে শুরু করে তাদের বর্তমান সময়কাল পর্যন্ত নবুওয়তের মিশন, আল্লাহর নাম ও গুণাবলি, এবং তাওয়াক্কুল (ভরসা) ও তাফাক্কুর (চিন্তা-মনন)-এর গভীর বাস্তবতা। তাঁরা আখিরাত, জান্নাত ও জাহান্নাম সম্পর্কেও জেনেছিলেন। এটি ছিল এমন এক পদ্ধতি, যার কেন্দ্রে ছিল একমাত্র ঈমান। যে পদ্ধতিতে প্রথম পাঠই ছিল ঈমান। এমন শক্ত ভিত্তি স্থাপিত হয়ে গেলে, পরবর্তী নির্দেশগুলো—যেমন সালাত, যাকাত, রোজা, হিজাব, বা মদ নিষিদ্ধ হওয়া— সাহাবিদের কাছে আর বোঝা মনে হতো না। তাঁরা এসব ইবাদত পালন করতেন বাধ্যবাধকতা বা অনীহা থেকে নয়, বরং ভালোবাসা ও উদ্দীপনা নিয়ে। যখন সালাতের সময় হলো, নবী করীম ﷺ–এর নির্দেশে ঘোষণা করা হলো: “আল্লাহর রাসূল বলছেন— যে ব্যক্তি নেশাগ্রস্ত, সে যেন সালাতের ধারে কাছে না আসে।” তবুও সেদিন সন্ধ্যায় এক মুসলমান মদ পান করে সালাত আদায় করতে এল। উমর (রাঃ) আবারও গভীরভাবে ব্যথিত ও মর্মাহত হলেন। তার আর কিছু করার ছিল না—আবারও হাত তুলে দোয়া করা ছাড়া। “হে আল্লাহ, মদের ব্যাপারে আমাদেরকে স্পষ্ট ও চূড়ান্ত বিধান দান করুন।” অবশেষে, বহুল প্রতীক্ষিত নির্দেশ এই আয়াতে নাজিল হলো: “হে মুমিনগণ, নিশ্চয়ই মদ, জুয়া, মূর্তিপূজা, এবং ভাগ্য নির্ণয়ের তীর (লটারি/গণনার তীর) এসব শয়তানের কাজের নোংরা জিনিস। তাই এগুলো থেকে দূরে থাকো, যাতে তোমরা সফল হতে পারো। শয়তান শুধু চায় নেশাদ্রব্য ও জুয়ার মাধ্যমে তোমাদের মধ্যে শত্রুতা ও ঘৃণা সৃষ্টি করতে, এবং আল্লাহর স্মরণ ও সালাত থেকে তোমাদেরকে বিরত রাখতে। তাহলে তোমরা কি এখনো বিরত হবে না?” এটাই ছিল মদ নিষিদ্ধ হওয়ার তৃতীয় ও চূড়ান্ত ধাপ। এরপর কী ঘটল?

নবী করীম ﷺ–এর নির্দেশে, একজন ঘোষক মদিনার অলিগলিতে ঘুরে ঘোষণা দিলেন: “শুনুন, হে জনসাধারণ!

মদকে হারাম করে দেওয়া হয়েছে!” সেদিনের একজন প্রত্যক্ষদর্শী, আনাস ইবন মালিক বলেছিলেন: “মুসলমানরা যখন এই নির্দেশ শুনল, তারা সঙ্গে সঙ্গে ঘরের সব মদ ঢেলে দিল। তারা মদের থলি/পাত্র ছূঁড়ে ফেলে দিল এবং জার/পাত্র ভেঙে দিল। আর মদিনার রাস্তায় মদ নদীর মতো বইতে লাগল। সেই মুহূর্ত থেকেই মুসলমানরা তাদের কাছে থাকা মদের এক ফোঁটাও আর রাখেনি।” কখনো কখনো আপনার শুধু দরকার—খাঁটি ও স্পষ্টভাবে বলে দেওয়া: “হে আমার রব, আমি ছেড়ে দিলাম। যে গুনাহই হোক, আপনি যদি না চান আমি এটা করি— তাহলে আমি ছেড়ে দিলাম। এই দেহ আপনারই। এটা আপনার পক্ষ থেকে আমানত। আমি তো অল্প সময়ের জন্য এর তত্ত্বাবধায়ক। আপনিই একমাত্র যাঁকে সন্তুষ্ট করতে আমার চেষ্টা করা উচিত, তাই আমি আমার প্রবৃত্তি বা মানুষের সন্তুষ্টি অর্জনের চেষ্টা ছেড়ে দিলাম।” তাঁরা তাদের রবের ভালোবাসা ও সন্তুষ্টির জন্যই সবকিছু ত্যাগ করেছিলেন। কারণ শেষ পর্যন্ত,যারা আল্লাহর জন্য ত্যাগ করতে পারে—তারাই প্রকৃত সফল।” আপনি কি দেখছেন, কুরআনের নির্দেশ এবং আল্লাহর রাসূল ﷺ–এর বাণী তাদের ওপর কত গভীর প্রভাব ফেলেছিল?

আজকের দিনে তো, সামান্য একটি অভ্যাস ছাড়তেও মানুষ বিশেষজ্ঞ ও থেরাপিস্টের কাছে যায়— তবুও অনেক সময় ফল পাওয়া যায় না। তাহলে একজন মানুষের কথায় এত শক্তি এলো কোথা থেকে? যে শক্তি একটি সমাজের গভীরভাবে প্রথিত অভ্যাস সম্পূর্ণ উপড়ে ফেলতে পারে। এর চেয়ে স্পষ্ট আর কী প্রমাণ হতে পারে— তার পেছনে তবে কি ছিল কোন ঐশী শক্তি?

মনে করুন, আমরা বলেছিলাম— মদ ছিল সে সময়ের চারটি প্রধান পানীয়ের একটি। এতটা প্রচলিত একটি জিনিসকে সরিয়ে দেওয়া প্রায় অসম্ভবই ছিল। তার ওপর নাজিল হওয়া ঐশী বিধানের মাধ্যমে, একজন মানুষ অজ্ঞতার অন্ধকারে নিমজ্জিত একটি সমাজকে রূপান্তরিত করলেন এবং তাদের আলোর পথে নিয়ে এলেন। এই অতুলনীয় সাফল্য সম্পর্কে, মহান ইসলামী চিন্তাবিদ বেদিউজ্জামান সাঈদ নূরসী বলেছেন: “তারা প্রত্যেকে যদি একশ’ জন দার্শনিক নিয়ে যায়, এবং সেখানে একশ’ বছর কাজ করে, তবুও কি এক বছরে তিনি যা অর্জন করেছেন, তার এক শতাংশও অর্জন করতে পারবে?” ইসলামের শাআইর—অর্থাৎ ইসলামী প্রতীকসমূহ, এর আইন ও বিধিবিধান একে একে প্রতিষ্ঠিত হচ্ছিল আল্লাহ ও তাঁর রাসূল ﷺ–এর আদেশ ও নিষেধের মাধ্যমে। এদিকে উহুদের ঘটনার পর রাসূলুল্লাহ ﷺ সতর্কই রইলেন, মদিনার নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় সব ব্যবস্থা গ্রহণ করছিলেন। যদিও মুসলিম সমাজ দিন দিন বৃদ্ধি পাচ্ছিল, তবুও শহরের আশেপাশে কয়েকটি ইহুদি গোত্র ছিল। তাদের মধ্যে একটি ছিল বনু নাদীর— ধনী ও শক্তিশালী একটি গোত্র, যারা হারূন (আ.)–এর বংশধর ছিল। তারা মক্কার পথে দৃঢ় দুর্গে বসবাস করত, মদিনা থেকে প্রায় দুই ঘণ্টার দূরত্বে। আল্লাহর রাসূল ﷺ–এর সাথে তাদের একটি চুক্তি ছিল। তারা মুসলমানদের বিরুদ্ধে কাজ করবে না এবং শত্রুদের সাথে আঁতাত করবে না। কিন্তু তবুও তারা গোপনে কুরাইশ ও মদিনার মুনাফিকদের সাথে যোগাযোগ ও চুক্তি চালিয়ে যাচ্ছিল। বিশেষত উহুদের যুদ্ধের পর, তারা মুশরিক ও মুনাফিকদের সাথে আরও ঘনিষ্ঠ সম্পর্ক স্থাপন করল। মূলত এসব কারণেই এবং আরও বহু ঘটনার ফলে, নবীজি ﷺ তাদের বিষয়ে সতর্ক ছিলেন। বনু নাদীর চুক্তির প্রতি কতটা বিশ্বস্ত—তা যাচাই করতে, নবী করীম ﷺ কয়েকজন সাহাবিকে সঙ্গে নিয়ে তাদের বসতিতে গেলেন। যখন তারা গোত্রের বসতিতে পৌঁছাল, ইহুদিরা প্রথমে তাকে উষ্ণ অভ্যর্থনা জানাল। এমনকি তারা আশ্বাসও দিল যে তারা চুক্তি রক্ষা করবে। “আমরা আপনার সঙ্গে আছি, আমরা আমাদের অঙ্গীকারে অটল।” কিন্তু আড়ালে গিয়ে তারা নিজেদের মধ্যে কানাঘুষো করতে লাগল। “এই মানুষটিকে হত্যা করার জন্য এর চেয়ে ভালো সুযোগ আর কী হতে পারে?

চলুন, ছাদে উঠে তার ওপর একটি বড় পাথর ফেলে দিই এবং তাকে শেষ করে দিই।” ঠিক তখনই তাদের এক নেতা, সাল্লাম ইবন মিশকাম বলল: “ওয়াল্লাহি, তোমরা যদি এমন চেষ্টা করো, তাহলে ওহির মাধ্যমে তিনি সতর্ক হয়ে যাবেন। আর এতে আমাদের চুক্তি ভঙ্গ হয়ে যাবে। আমার কথা শোনো—এই পরিকল্পনা পরিত্যাগ করো। নইলে এর ফল হবে ইহুদিদের ধ্বংস এবং ইসলামের এমন উত্থান যা কিয়ামত পর্যন্ত স্থায়ী থাকবে।” ঠিক তার কথামতোই, এই বিশ্বাসঘাতক হত্যাচক্রান্তের সংবাদ জিবরাঈল (আ.)–এর মাধ্যমে নবী করীম ﷺ–কে জানানো হলো। আল্লাহর রাসূল ﷺ হঠাৎ উঠে দাঁড়ালেন এবং কিছু না বলে বাড়ির পাশ থেকে সরে গেলেন—যেন জরুরি কোনো কাজ রয়েছে। এরপর তিনি সরাসরি মদিনায় ফিরে গেলেন। সঙ্গে থাকা সাহাবিরা কিছুক্ষণ অপেক্ষা করলেন, কিন্তু তিনি আর ফিরে এলেন না দেখে, তাঁরাও সেখান থেকে চলে এলেন। এই ষড়যন্ত্রের মাধ্যমে বনু নাদীর স্পষ্ট করে দিল— তারা আর চুক্তির প্রতি বিশ্বস্ত নয়। উপরন্তু, মুনাফিকদের সাথে তাদের গোপন আঁতাত এবং মুশরিকদের প্রতি সমর্থন গ্রহণযোগ্য ছিল না। তাই আল্লাহর রাসূল ﷺ মুহাম্মদ ইবন মাসলামাহকে ডাকলেন এবং বনু নাদীরের কাছে পাঠালেন, জানিয়ে দিতে—তাদের ১০ দিনের মধ্যে মদিনা ত্যাগ করতে হবে। “আল্লাহর রাসূল বলছেন: আপনাদের ১০ দিনের মধ্যে মদিনা ছাড়তে হবে।” নির্দেশ শুনে বনু নাদীর তাদের অপরাধ অস্বীকার করল না। তারা চলে যেতে সম্মত হলো এবং প্রস্তুতি নিতে শুরু করল। কিন্তু মুনাফিকদের নেতা আবদুল্লাহ ইবন উবাই এ খবর শুনে অত্যন্ত বিচলিত হয়ে পড়ল। তারা চলে গেলে সে আরেকজন মিত্র হারাবে, আর মুসলমানদের কর্তৃত্ব আরও শক্তিশালী হয়ে উঠবে। সে দ্রুত এক কূট পরিকল্পনা করল এবং অবিলম্বে ইহুদিদের কাছে বার্তা পাঠাল। “আপনারা নিজেদের ঘরবাড়ি ও সম্পদ কখনো ত্যাগ করবেন না। আমি অন্যান্য আরব গোত্র থেকে ২,০০০ লোক আপনাদের সাহায্যে পাঠাব। তারা শেষ নিঃশ্বাস পর্যন্ত আপনাদের পাশে থেকে লড়বে। আর বনু কুরাইযার ইহুদিরাও আপনাদের সাহায্যে আসবে।” ভয়ের বশবর্তী হয়ে মুনাফিকদের নেতা গোপনে এই বার্তা পাঠিয়েছিল। এ বার্তা পেয়ে বনু নাদীর তাদের প্রস্থান-সিদ্ধান্ত বদলে ফেলল। তারা নবী করীম ﷺ–কে বার্তা পাঠিয়ে বলল: “আমরা যাব না!

আপনি যা ইচ্ছা করুন!” এই জবাবের পর করণীয় স্পষ্ট হয়ে গেল। দুর্গ অবরোধ করা হবে এবং বনু নাদীরকে বের করে দেওয়া হবে। প্রস্তুতি সম্পন্ন হলে, নবী করীম ﷺ ও তাঁর সাহাবিগণ বনু নাদীরের ভূমির দিকে রওনা হলেন। তাদের বাগান ও ক্ষেতের মধ্যে আসর সালাত আদায়ের পর, তিনি তাদের দুর্গ অবরোধ করলেন এবং আবারও নির্দেশ দিলেন: “মদিনা ত্যাগ করুন।” বনু নাদীর কেবল নির্দেশ প্রত্যাখ্যানই করল না, বরং ঔদ্ধত্যের সঙ্গে জবাব দিল: “আপনি যা দাবি করছেন,তার চেয়ে মৃত্যুই আমাদের কাছে সহজ।” “এটা মানার চেয়ে আমরা বরং মৃত্যুই বেছে নেব।” ইহুদিরা দিনের পর দিন তাদের দুর্গের ভেতর আটকা পড়ে ছিল। “আমাদের জন্য সব পথই বন্ধ হয়ে গেছে। আমাদের আত্মসমর্পণ করতেই হবে— আর কোনো উপায় নেই।” আর মুনাফিকদের সর্দার আবদুল্লাহ ইবন উবাই যে সাহায্যের প্রতিশ্রুতি দিয়েছিল, সেই সাহায্য কখনোই আর এসে পৌঁছায়নি। আর আসবেও না। কারণ এটাই ছিল মুনাফিকদের প্রকৃত স্বভাব। প্রতিশ্রুতি না রাখা, মিথ্যা বলা, আর ধোঁকা দেওয়া। আসলে যে ব্যক্তি আগেও অন্যদের সাথে বিশ্বাসঘাতকতা করেছে, তার কাছ থেকে সাহায্য আশা করা বা তার কথায় ভরসা করা—সবই ছিল অর্থহীন। অবশ্য এসবের কোনোটাই আশ্চর্য হওয়ার মতো ছিল না। যখন তারা বুঝল আর প্রতিরোধ সম্ভব নয়, তখন ইহুদিরা আত্মসমর্পণে রাজি হলো এবং অনুরোধ করল যেন তাদের ক্ষতি না করা হয়। রাসূলুল্লাহ ﷺ তাদের অনুরোধ গ্রহণ করলেন, এবং তাদের একজনও আহত হলো না। তিনি তাদের অনুমতি দিলেন, তারা চাইলে অস্ত্রশস্ত্র বাদে উটের পিঠে যতটা বহন করতে পারে, ততটা সম্পদ তারা নিয়ে যেতে পারে, ঠিক যখন তারা মদিনা ছাড়তে যাচ্ছিল, আকাশে ধোঁয়া উঠতে দেখা গেল। কিন্তু সেটা কোথা থেকে আসছিল?

বুঝতে বেশি সময় লাগল না। ইহুদিরা তাদের নিজের ঘরবাড়িতে আগুন দিচ্ছিল, যাতে তারা চলে যাওয়ার পর মুসলমানরা সেই ঘরে বসবাস করতে না পারে। যদিও তাদের প্রাণ রক্ষা করা হয়েছিল, তবুও তারা মদিনা ছাড়ল ক্ষোভ আর ঘৃণায় ভরা হৃদয় নিয়ে। কিন্তু তাদের শত্রুতা এখানেই শেষ হলো না। পরে আবারও সেটা মাথাচাড়া দিয়ে উঠবে। আর তাদের পেছনে, তাদের মিত্র— মুনাফিকরা শোকে ভেঙে পড়েছিল। মুসলমানদের বিরুদ্ধে গোপনে যাদের সাথে তারা কাজ করত, সে ইহুদি গোত্রটি এখন চলে গেছে। কিন্তু এতে তারা থেমে যাবে না—নতুন নতুন উপায় খুঁজবে ফ্যাসাদ সৃষ্টি করতে এবং ফিতনা (বিভেদ) ছড়াতে। তবে সমস্যা শুধু মুনাফিকদেরই ছিল না। ইসলামের শত্রুরা শিগগিরই নিজেদের সব ভেদাভেদ ভুলে একত্রিত হবে—মুসলমানদেরকে সম্পূর্ণ ধ্বংস করে দেওয়ার জন্য। নবী করীম ﷺ ও তাঁর সাহাবিদের জন্য এক মহাযুদ্ধ অপেক্ষা করছিল। অভূতপূর্ব যুদ্ধকৌশল, অত্যন্ত কঠিন প্রস্তুতি-পর্ব এবং একের পর এক বিশ্বাসঘাতকতা। তাহলে এবার জয়ী হবে কে?

মুশরিকরা কি শেষ পর্যন্ত তাদের উদ্দেশ্য পূরণ করতে পারবে? ইনশাআল্লাহ, পরের পর্বে আমরা জানব। সাথেই থাকুন।