Towards Eternity
ব্লগে ফিরে যান

যেভাবে যিশুকে ঈশ্বর বানানো হলো! - বেথেলহেমের হারানো নক্ষত্র | পর্ব ১

প্রকাশের তারিখ

YouTube-এ দেখুন

যদি ঈসা মসীহ (আ.) আজ কোনো গির্জায় প্রবেশ করতেন, তাঁর নামে যে ধর্ম প্রচার করা হচ্ছে, তিনি কি সেটিকে গ্রহণ করতেন, এমনকি চিনতেইবা পারতেন কি করে? নাকি তিনি প্রকাশ্যেই তা প্রত্যাখ্যান করতেন? যদি কোনো খ্রিস্টান গির্জার সব ধরনের প্রথা থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন পরিবেশে বড় হতেন এবং এরপর নিজে নিজেই বাইবেল পড়তেন, তাহলে তিনি সত্যিই কি আজকের এই একই বিশ্বাসে পৌঁছাতেন? নাকি তিনি সম্পূর্ণ ভিন্ন এক উপলব্ধি আবিষ্কার করতেন— ঈসা (আ.) আসলে কী শিক্ষা দিয়েছিলেন, সে সম্পর্কে? “ঈশ্বর কীভাবে একজন মানুষ হতে পারেন, আর কীভাবেইবা তিনি মৃত্যুবরণ করতে পারেন? তাহলে প্রকৃত ঈসা কে?” ঠিক এখান থেকেই শুরু হচ্ছে আমাদের পথচলা। সত্য উদ্‌ঘাটনের এক যাত্রা। প্রকৃত ঈসা কি খ্রিস্টধর্মে উপস্থাপিত ঈসা, নাকি ইসলামে বর্ণিত ঈসা?

এটি শুধু কোনো ধর্মীয় বিতর্ক নয়' এটি এক বিশাল রূপান্তরের গল্প, যা দেখায় কীভাবে একটি পূর্ণাঙ্গ ব্যক্তিত্ব এবং একটি সম্পূর্ণ বিশ্বাস শতাব্দীর পর শতাব্দী ধরে বিকৃত হয়ে গেছে। এই সিরিজে আমরা বাইবেলের পাতায় পাতায় ভ্রমণ করব এবং পঙ্‌ক্তির আড়ালে লুকিয়ে থাকা গুরুত্বপূর্ণ বিষয়গুলো উন্মোচন করব। আমরা ঈসা (আ.)-এর জীবনের সবচেয়ে উল্লেখযোগ্য মুহূর্তগুলো নতুন করে দেখব, এবং ফিরে যাব সেই প্রাচীনতম সময়ে, যখন প্রথমবার গসপেলগুলো লিখিত রূপ পেতে শুরু করে। এরপর আমরা দেখব সেই গুরুত্বপূর্ণ মোড়, যখন তাঁর বার্তা গ্রিস ও রোমের বহুঈশ্বরবাদী ভূখণ্ডে পৌঁছায়, এবং সম্ভাব্য সব দিক বিবেচনায় ঈসা (আ.)-এর প্রকৃত পরিচয় অনুসন্ধান করব। “ঈসা কী বার্তা নিয়ে এসেছেন, আপনি কি কিছু জানেন ?” “তিনি আমাদের এমন এক ঈশ্বরের ইবাদত করতে বলছেন, যাঁকে আমরা দেখতে পাই না।” “এই নতুন বিশ্বাস মানুষের মধ্যে ছড়িয়ে পড়ছে। এটাকে আমাদের নিয়ন্ত্রণের বাইরে যেতে দেওয়া যাবে না।” “ঈসার এই নতুন বিশ্বাস যে-ই প্রচার করছে, কাউকেই ছেড়ে দিও না।” এই চার পর্বের সিরিজটি আমরা প্রস্তুত করেছি ব্যাপক গবেষণা এবং কয়েক মাসের নিবেদিত পরিশ্রমের মাধ্যমে। আপনারা যে যুক্তিগুলো এখন শুনতে যাচ্ছেন, সেগুলো নিয়ে আমরা সরাসরি মুখোমুখি হয়েছি প্রখ্যাত খ্রিস্টান ধর্মতত্ত্ববিদদের সঙ্গে। তবুও তাঁরা সন্তোষজনক উত্তর দিতে পারেননি। কিন্তু আমরা সেখানেই থামিনি। আমরা বাস্তব গল্প খুঁজেছি এবং ২০ জনেরও বেশি সাবেক খ্রিস্টানের সাক্ষাৎকার নিয়েছি, যাঁরা একইভাবে সত্যের সন্ধানে বের হয়েছিলেন এবং শেষ পর্যন্ত ইসলামে তাঁদের কাঙ্ক্ষিত উত্তর খুঁজে পেয়েছেন। এই যাত্রায় তাঁরা যে গুরুত্বপূর্ণ সত্যগুলো আবিষ্কার করেছেন, সেগুলোর কিছু আমরা তাঁদের নিজের মুখেই শুনব। এই ভিডিও সিরিজে, আপনি খ্রিস্টধর্মের সবচেয়ে মৌলিক ও গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো অনুসন্ধান করবেন এমন এক দৃষ্টিভঙ্গিতে, যা হয়তো আগে কখনো শোনেননি। এবার কফিটা হাতে নিন, আরাম করে বসুন, আর শুরু করা যাক। এখন আমরা ফিরে যাচ্ছি ২,০০০ বছর আগে। কল্পনা করুন, জেরুজালেমের রাস্তায় একজন মানুষ দাঁড়িয়ে আছেন, তাঁর পাশে মাত্র হাতে গোনা কয়েকজন বিশ্বাসী। নিজ জাতিকে চিরস্থায়ী ধ্বংস থেকে রক্ষা করার প্রবল আকাঙ্ক্ষায়, তিনি অক্লান্তভাবে এক শহর থেকে আরেক শহরে ঘুরে বেড়ান, প্রতিদিনই নিজের জীবন ঝুঁকির মুখে ফেলেন। তাঁর নাম যিশু, ঈসা মসীহ (আ.)। “হ্যাঁ, তিনি ঈশ্বরের প্রেরিত একজন নবী।” তাঁর নিজের কিছুই নেই। তিনি কারও কাছে কিছু চানও না। “তুমি কি দেখেছ, ঈসা একজন মৃত মানুষকে আবার জীবিত করেছেন?” “চুপ!

তুমি এসব অর্থহীন কথা বিশ্বাস করো?

সে তো কেবল একজন মামুলি জাদুকর।” কিন্তু তারা জানতই না যে একদিন ২৩০ কোটিরও বেশি খ্রিস্টান এবং ২০০ কোটি মুসলিম তাঁর প্রতি বিশ্বাস রাখবে। আর হ্যাঁ, ইসলাম সম্পর্কে খ্রিস্টানদের মধ্যে এটিই সম্ভবত সবচেয়ে ব্যাপক ভুল ধারণাগুলোর একটি। খ্রিস্টানদের অনেকেই ইসলাম সম্পর্কে এমনটাই মনে করেন। তাঁরা প্রায়ই ভাবেন, ইসলাম এমন একটি ধর্ম যা ঈসা (আ.)-কে অস্বীকার করে, এমনকি অসম্মানও করে। কিন্তু সত্য আসলে ঠিক এর বিপরীত। কেউ ঈসা (আ.)-এর নবুওয়াত অস্বীকার করলে মুসলিমই হতে পারেন না। ইসলাম তাঁকে প্রত্যাখ্যান তো করেই না, বরং পৃথিবীতে আগমনকারী সর্বশ্রেষ্ঠ ও সবচেয়ে প্রিয় নবীদের একজন হিসেবে তাঁকে সম্মান করে। কুরআনে তাঁর বহু মুজিজার কথা বলা হয়েছে, যেমন অন্ধকে সুস্থ করা এবং মৃতকে পুনরায় জীবিত করা, এমনকি পিতা ছাড়াই তাঁর অলৌকিক জন্মের কথাও, পবিত্র ও সতী কুমারী মারইয়াম (আ.)-এর গর্ভে। আর বিশেষভাবে উল্লেখযোগ্য বিষয় হলো, কুরআনে মারইয়াম (আ.)-এর নাম ৩৪ বার উল্লেখ করা হয়েছে, অন্যদিকে বাইবেলে তাঁর নাম এসেছে মাত্র ১৯ বার। কুরআন সেই সময়ের ইহুদিদের অপবাদ থেকেও মারইয়াম (আ.)-এর মর্যাদা রক্ষা করেছে এবং তাঁর নামে একটি পূর্ণ সূরার নামকরণও করেছে। তাহলে এত মিল থাকা সত্ত্বেও এই দুই ধর্মকে আলাদা করল কী এমন ব্যাপার?

এর উত্তর লুকিয়ে আছে তিনটি নির্দিষ্ট বিশ্বাসে, যা সময়ের সঙ্গে খ্রিস্টধর্মে প্রবেশ করেছে এবং ঈসা (আ.)-এর পরিচয় ও তাঁর বার্তাকে সম্পূর্ণ বদলে দিয়েছে। ঈসা (আ.)-ই ঈশ্বর—এই বিশ্বাস, তিনি একই সঙ্গে ঈশ্বরের পুত্র—এই বিশ্বাস, এবং সমগ্র মানবজাতির পাপের জন্য তিনি ক্রুশে নিজেকে উৎসর্গ করেছেন—এই বিশ্বাস। আজ আমরা ছোটখাট বিষয়গুলো নিয়ে সময় নষ্ট করব না। বরং এই মৌলিক বিশ্বাসগুলো একে একে সরাসরি পরীক্ষা করব। কোনো পক্ষপাত নয়, কোনো অন্ধ বিশ্বাসও নয়। আমরা কেবল বাইবেলের পাঠ, ইতিহাস এবং যুক্তিকে ভিত্তি হিসেবে ব্যবহার করব। কারণ যুক্তিবোধ যদি পার্থিব জীবনের প্রতিটি ক্ষেত্রে আপনাকে সফল হতে সাহায্য করে, তাহলে আপনার অনন্ত জীবনের প্রশ্নে ঈশ্বর কেন সেটি বন্ধ করে দিতে বলবেন?

চলুন, মার্কের গসপেলে লিপিবদ্ধ একটি উত্তপ্ত বিতর্ক দিয়ে আমাদের যাত্রা শুরু করি। মনোযোগ দিয়ে শুনুন। “আইনের শিক্ষকদের একজন এসে তাঁদের বিতর্ক করতে শুনলেন। তিনি দেখলেন, ঈসা তাঁদের ভালো উত্তর দিয়েছেন। তখন তিনি তাঁকে জিজ্ঞেস করলেন, ‘সব আদেশের মধ্যে কোনটি সবচেয়ে গুরুত্বপূর্ণ?’ ঈসা উত্তর দিলেন, ‘সবচেয়ে গুরুত্বপূর্ণ আদেশটি হলো— হে ইসরাইল, শোনো: প্রভু আমাদের ঈশ্বর, প্রভু এক। তোমার সমস্ত হৃদয়, সমস্ত প্রাণ, সমস্ত মন এবং সমস্ত শক্তি দিয়ে তোমার প্রভু ঈশ্বরকে ভালোবাসো।’” আপনি কি কিছু লক্ষ্য করলেন?

যখন ঈসা (আ.)-কে জিজ্ঞেস করা হয়, “সবচেয়ে গুরুত্বপূর্ণ আদেশ কোনটি?” তাঁর উত্তর ট্রিনিটিতে বিশ্বাস করা নয়। বরং তাঁর উত্তর হলো—আমাদের প্রভু ও ঈশ্বরে বিশ্বাস করা। অর্থাৎ, তিনি আমার ঈশ্বর, আপনার ঈশ্বর এবং তিনিই একমাত্র ঈশ্বর। অন্য কথায়, আমি ঈশ্বর নই। এখানে কি তিনি স্পষ্টভাবেই ঈশ্বরের একত্বের শিক্ষা দিচ্ছেন না?

এরপর কথোপকথনটি এভাবে এগিয়ে যায়: “খুব ভালো বলেছেন, ওস্তাদ। আপনি ঠিকই বলেছেন—ঈশ্বর এক, আর তিনি ছাড়া অন্য কেউ নেই।” কিন্তু শতাব্দীর পর শতাব্দী ধরে, প্রায় সব গির্জায়, মানুষকে একটি আপাতবিরোধী ধারণায় বিশ্বাস করতে শেখানো হয়েছে—ট্রিনিটি। “কিন্তু কিছু বিষয় ছিল, যেগুলোর কোনো অর্থই আমার কাছে মিলছিল না।” “যেমন?” “যেমন, ঈসা একই সঙ্গে ঈশ্বর এবং তাঁর নিজেরই পুত্র। এটা আমার কাছে কোনোভাবেই বোধগম্য ছিল না। তারপর আবার কোনোভাবে তিনিই পবিত্র আত্মা ও এক ব্যক্তিসত্তা। মানে, আপনি জানেন—ট্রিনিটি।” “আমি ভাবলাম, এটা নিশ্চয়ই ভুল। প্রথমত, কারণ বিষয়টি অতিরিক্ত জটিল ছিল।” “ট্রিনিটির ধারণাটা আমার কাছে কখনোই ঠিকমতো মিলত না। এর কোনো অর্থ খুঁজে পেতাম না।” “হে ঈশ্বর, আমাকে সাহায্য করুন। ঈশ্বর, আমাকে রক্ষা করুন”—ঠিক আছে?

কিন্তু আসলে আমি জানতামই না, আমি কাকে ডাকছি। আমি কি ঈসাকে ডাকব? নাকি ঈশ্বরকে ডাকব?” আপনার কাছে কি এটা খুব অদ্ভুত মনে হয় না? কোনো নির্দিষ্ট বিশ্বাস যদি একটি সম্পূর্ণ ধর্মের পরম ভিত্তি হয়ে থাকে, তাহলে তো আশা করা যায়, সেই ধর্মের পবিত্র গ্রন্থজুড়ে সেটির উল্লেখ থাকবে—তাই না? উদাহরণ হিসেবে কুরআনের দিকে তাকান। কিয়ামতের দিনে প্রত্যেক মানুষকে পুনরুত্থিত করা হবে—এই বিশ্বাস ইসলামের মৌলিক বিশ্বাসগুলোর একটি। আর যেহেতু এটি একটি মৌলিক বিশ্বাস, আখিরাত সম্পর্কে কুরআনে শত শত আয়াত রয়েছে। এখন এই বিষয়টি মাথায় রেখে বলুন, পুরো বাইবেলে ‘Trinity’ শব্দটি কতবার এসেছে বলে আপনি মনে করেন?

শূন্যবার। একবারও নয়। ঈসা (আ.) বাইবেলের কোথাও এই ধারণাটি ব্যাখ্যা করেননি। এতেকরে গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন আমাদের অত্যন্ত সামনে এসে দাঁড়ায়। “ট্রিনিটিতে বিশ্বাস করাই যদি সত্যিই মুক্তির একমাত্র পথ হয়ে থাকেতো, তাহলে ধর্মগ্রন্থের কোথাও এর কোনো উল্লেখ নেই কেন?” বরং এমন বহু অংশ রয়েছে, যা ঠিক বিপরীত দিকেই ইঙ্গিত করে। উদাহরণস্বরূপ, লূকের সুসমাচারে ঈসা (আ.) স্পষ্টভাবে নিজেকে ঈশ্বর হওয়া থেকে বিরত রাখেন। “একজন শাসক তাঁকে জিজ্ঞেস করল, ‘হে উত্তম শিক্ষক, অনন্ত জীবন লাভ করতে আমাকে কী করতে হবে?’ ‘তুমি আমাকে উত্তম বলছ কেন?’ ঈসা উত্তর দিলেন, ‘একমাত্র ঈশ্বর ছাড়া কেউই প্রকৃত অর্থে উত্তম নয়।’” অর্থাৎ এখানে ঈসা (আ.) স্পষ্টভাবে বলছেন, তিনি ঈশ্বর থেকে পৃথক এবং প্রকৃত অর্থে একমাত্র ঈশ্বরই পরিপূর্ণ উত্তম। আর যিশাইয় গ্রন্থে আমরা এই আয়াতটি দেখি: “সর্বশক্তিমান প্রভু বলেন, ‘আমিই প্রথম এবং আমিই শেষ; আমাকে ছাড়া আর কোনো ঈশ্বর নেই।’” অন্য কথায়, তাঁর আগে কোনো ঈশ্বর ছিল না এবং তাঁর পাশাপাশি আর কোনো ঈশ্বর কখনো থাকবে না। একই গ্রন্থের আরেক অধ্যায়ে ঈশ্বর বলেন, “আমিই প্রভু, আর অন্য কেউ নেই; আমাকে ছাড়া আর কোনো ঈশ্বর নেই।” আর Exodus-এর ২০তম অধ্যায়ের শুরুতেই, বিখ্যাত দশ আদেশে ঈশ্বর বলেন, “আমার সামনে তোমার অন্য কোনো দেবতা থাকবে না।” “মানে, আমাদের এটা মাথায় রাখতে হবে—বাইবেল আমাদের শেখায় যে শয়তান, ইবলিস, ঈসা মসীহকে ৪০ দিন ও ৪০ রাত মরুভূমিতে নিয়ে গিয়েছিল, এরপর সে ঈসা মসীহকে বলেছিল, আমি বাইবেল পড়ার কথা বলতে ঠিক এটাকেই বোঝাচ্ছি, তাই তো?

সে বলেছিল, ‘তোমার ঈশ্বরের প্রতি তোমার বিশ্বাস ত্যাগ করো।’ এটা ঈসাকেই বলা হচ্ছে, তাই না? ‘তোমার ঈশ্বরের প্রতি বিশ্বাস ত্যাগ করো এবং আমার প্রতি আনুগত্য প্রকাশ করো।’ তাহলে এতে কি তিনি ঈশ্বর হন, নাকি ঈশ্বরের নবী হন? আমি কী বোঝাতে চাইছি, আপনি বুঝতে পারছেন তো? বাইবেলে এমন অসংখ্য বিষয় আছে, যা আপনাকে বলে—ঈসা ঈশ্বর ছিলেন না।” ঈসা যদি ঈশ্বর হন, তাহলে শুরু থেকেই তাঁর পূর্ণাঙ্গ ঐশী জ্ঞান থাকার কথা, তাই না?

কিন্তু মার্ক ১৩:৩২-এ কী বলা হয়েছে, দেখুন। শেষ সময় কখন আসবে—ঈসা (আ.)-কে এ প্রশ্ন করা হলে তিনি ঠিক এই উত্তর দেন: “সেই দিন বা সেই সময় সম্পর্কে কেউ জানে না, স্বর্গের ফেরেশতারাও নয়, পুত্রও নয়—শুধু পিতা জানেন।” এখানে কী বর্ণনা করা হয়েছে, খেয়াল করুন। জ্ঞান সম্পর্কে একটি স্পষ্ট স্তরবিন্যাস দেখানো হয়েছে। প্রথমে ফেরেশতারা, তারপর পুত্র, এবং সর্বোচ্চ স্তরে পিতা। ঈসা যদি ঈশ্বরের সমমর্যাদাসম্পন্ন হন, তাহলে এমন কোনো বিষয় কীভাবে থাকতে পারে, যা সম্পর্কে তিনি সম্পূর্ণ অজ্ঞ?

সীমিত জ্ঞানের অধিকারী ঈশ্বর—যুক্তিগতভাবেই অসম্ভব। যেমনটি আপনি দেখতে পাচ্ছেন, এখানে ঈসা (আ.) নিজেকে অনন্ত সত্তার অংশ বলে দাবি করছেন না। বরং একজন সৃষ্ট সত্তা হিসেবে নিজের সীমাবদ্ধতা তিনি প্রকাশ্যেই স্বীকার করছেন। “আর বাইবেলে ট্রিনিটি সমর্থন করে এমন একমাত্র যে আয়াতটি ছিল, সেটিও ভুয়া; সেটি পরে যোগ করা হয়েছে। এটা আমরা জানি। আয়াতটি হলো ১ John ৫:৭। আপনি যদি আধুনিক বাইবেলগুলো দেখেন, দেখবেন, অধিকাংশ আধুনিক বাইবেল থেকে সেটি এখন বাদ দেওয়া হয়েছে। সেখানে বলা হয়েছিল, ‘স্বর্গে তিনজন সাক্ষ্য দেন: পিতা, ওয়াদা এবং আত্মা’—অর্থাৎ পিতা, পুত্র ও পবিত্র আত্মা। কিন্তু এটি একটি বানানো আয়াত, যা এখন প্রায় সবাই, কট্টর মৌলবাদীদের বাদ দিলে, বাইবেলে পরে যোগ করা হয়েছিল বলে স্বীকার করেন। আপনি যদি ট্রিনিটির সেই আয়াতটি বাদ দেন, যা সব গবেষকই করেন, তাহলে বাইবেলে ট্রিনিটি সম্পর্কে বলার মতো আর কিছুই থাকে না।” কল্পনা করুন, গেথসমানি বাগানে এক অন্ধকার, নিস্তব্ধ রাত। একজন মানুষ সম্পূর্ণ একা, গভীর শোকে আচ্ছন্ন, মুখ থুবড়ে মাটিতে পড়ে যাচ্ছেন। অন্য কথায়, তিনি সিজদা করছেন। তিনি কাঁদছেন, আকুতি জানাচ্ছেন এবং আর্তনাদ করছেন। গ্রেপ্তারের আগে ঈসা (আ.)-এর প্রার্থনার এই গভীর আবেগপূর্ণ দৃশ্যটি প্রত্যেক খ্রিস্টানেরই পরিচিত। কিন্তু একটু দূর থেকে পুরো দৃশ্যটি দেখলে কিছু প্রশ্ন সামনে আসে। “ঈসা যদি ঈশ্বর হন, তাহলে তিনি অন্য এক সত্তার ইবাদত করবেন কেন?

তিনি যদি মহাবিশ্বের সৃষ্টিকর্তাই হয়ে থাকেন, তাহলে তিনি ঠিক কার কাছে আর্তনাদ করছেন? তিনি কি নিজেকেই মিনতি করছেন এবং নিজেরই ইবাদত করছেন? তিনি কীভাবে নিজের কাছেই প্রার্থনা ও আকুতি করতে পারেন?” নাকি আমরা আসলে আরও অনেক সরল একটি সত্যের সামনে দাঁড়িয়ে আছি? স্পষ্টতই তিনি একজন নবী, যিনি সম্পূর্ণ একজন মানুষ এবং তাঁর আগের সব নবীর মতোই কাজ করছেন— নিজের ইচ্ছাকে একমাত্র সত্য ঈশ্বরের ইচ্ছার কাছে সমর্পণ করছেন। একই বিষয় আমরা বারবার দেখতে পাই লূক, ম্যাথিউ এবং হিব্রুদের পত্রের বিভিন্ন অংশে। “যদি ঈসাই সেই সত্তা হন, যাঁর কাছে আমাদের প্রার্থনা করার কথা, তাহলে তিনি নিজে কার কাছে প্রার্থনা করতেন?

ক্যাথলিক হিসেবে আমাদের বলা হয়েছিল, নবী ঈসা (আ.)-এর পাশে একজন চোর ছিল, ‘রাজ্যে এসো এবং ক্ষমা লাভ করো’—এবং তিনি তাকে ক্ষমা করেন। কিন্তু একই সময়ে, যখন তিনি নিজেও ক্রুশে ছিলেন, তিনি বলেন, ‘কেন তুমি আমাকে পরিত্যাগ করেছ?’ কিন্তু এই ‘তুমি’ কে? তিনি কার সঙ্গে কথা বলছেন? তিনি কেন এভাবে ভাবছেন—তাঁকে তো সবসময় আকাশের দিকে তাকিয়ে থাকা অবস্থায় দেখানো হয়, যেন তিনি ঈশ্বরের সঙ্গে কথা বলছেন। আমার প্রশ্ন হলো, যদি তিনিই সেই সত্তা হন যাঁর কাছে আমাদের প্রার্থনা করার কথা, তাহলে নিজের প্রার্থনার জবাব পাওয়ার জন্য তিনি অন্য কারও দিকে ফিরছেন কেন, জীবনের কিছু পরিস্থিতির সমাধানের জন্য অন্য কারও কাছে যাচ্ছেন কেন?

তাই বিষয়টি আমার কাছে কোনো অর্থই বহন করত না।” “আমি পাদ্রীর কাছে গেলাম। বললাম, ‘শুনুন, আপনার কাছে আমার একটা প্রশ্ন আছে।’ আমি বললাম, ‘আমার একটা সমস্যা হয়েছে। আমার বিশ্বাস পুরোপুরি নড়বড়ে হয়ে গেছে। সমস্যা হলো—আমি বাইবেল পড়েছি। বাইবেলে বলা আছে, ক্রুশে ঈসা বলেন, ‘হে আমার ঈশ্বর, হে আমার ঈশ্বর, কেন তুমি আমাকে পরিত্যাগ করেছ?’ আমার প্রশ্ন হলো—ঈসা এখানে কাকে ডাকছেন?” তিনি এভাবে আমার কাঁধে হাত রাখলেন। বললেন, ‘বাবা, তোমাকে শুধু বিশ্বাস রাখতে হবে।’ “আর তিনি আমাকে শুধু বলতেন, ‘তোমাকে শুধু বিশ্বাস করতে হবে।’” “আর তিনি বললেন, ‘এটাই তো বিশ্বাস। তোমাকে শুধু বিশ্বাস করতে হবে।’” “এটা ধর্মনিন্দা। এসব প্রশ্ন করা তোমার উচিত নয়। এটাই তোমার বিশ্বাস, তুমি জানো।” “আর আমি জানি ব্যাপারগুলো কীভাবে চলে। কারণ আপনি যখন কোনো খ্রিস্টান গির্জায় থাকেন, তখন যেন কথাটা এমন— ‘আমরা এটাই বিশ্বাস করি। তুমি এটা নিয়ে প্রশ্ন করার সাহস পাও কীভাবে?’ আমি নিজে সরাসরি এমন অভিজ্ঞতার মধ্য দিয়ে গেছি, যখন শুধু একটি নয়, একাধিক গির্জার পাদ্রীদের এসব প্রশ্ন করতাম।” “ইসলাম আমাদের প্রশ্ন করতে দেয়। ইসলাম আমাদের জ্ঞান অনুসন্ধান করতে দেয়। ইসলাম আমাদের বলতে দেয়, ‘আমি এটা বুঝতে পারছি না। আপনি কি আমাকে বিষয়টি পরিষ্কার করে বুঝিয়ে দিতে পারেন?’ আমার মনে হয়, ইসলামের প্রতি আমাকে আকৃষ্ট করার অন্যতম কারণ ছিল এটাই।” পুরো নবীদের ধারাবাহিকতা নিয়ে ভাবুন। নূহ (আ.) ছিলেন একজন নবী। ইবরাহিম (আ.) ছিলেন একজন নবী। ইয়াকুব, মূসা, হারুন (আ.) এবং আরও হাজারো মানুষ ঈশ্বরের রাসুল হিসেবে প্রেরিত হয়েছেন। কিন্তু ঈসাই নাকি স্বয়ং ঈশ্বর। মৌলিকভাবেই কি বিষয়টি অসংগত মনে হয় না?

তাঁর আগে একজন নবীও কেন কখনো এই শিক্ষাটা দেননি? এতে কি একটি বিশাল বিরোধ তৈরি হয় না? এখানে সম্ভাবনা মাত্র দুটি। হয় ঈসা (আ.)-এর আগের প্রতিটি নবী তাঁদের সৃষ্টিকর্তার প্রকৃত স্বরূপ সম্পূর্ণ ভুল বুঝেছিলেন এবং তা সঠিকভাবে শিক্ষা দিতেও ব্যর্থ হয়েছিলেন, অথবা একমাত্র এক ঈশ্বরে বিশ্বাসই ছিল মূল বার্তা, আর ট্রিনিটির ধারণা বহু শতাব্দী পরে তৈরি হয়েছে। বাইবেল থেকে এমন আরও অনেক উদাহরণ খুব সহজেই দেওয়া যায়, তবে আপাতত এগুলোই যথেষ্ট। এমনকি ধর্মগ্রন্থগুলো এক পাশে রেখে যদি আমরা শুধু যুক্তির ভিত্তিতেই বিষয়টি দেখি, তাহলেও সিদ্ধান্তটি খুবই স্পষ্ট। এই বৈশিষ্ট্যগুলোর অধিকারী কেউ কি সত্যিই ঈশ্বর হতে পারেন?

এমন এক ঈশ্বর, যাঁর ক্ষুধা ও তৃষ্ণা লাগে। এমন এক ঈশ্বর, যাঁকে বেঁচে থাকার জন্য প্রতি কয়েক সেকেন্ডে শ্বাস নিতে হয়। এমন এক ঈশ্বর, যাঁর শৌচাগারে যাওয়ার মতো মৌলিক শারীরিক প্রয়োজন রয়েছে। এমন এক ঈশ্বর, যিনি ক্লান্ত হন এবং তাঁকে ঘুমাতে হয়। এমন এক ঈশ্বর, যিনি জন্ম নেন, যিনি নির্ভরশীল, এবং যাঁকে শৈশবসহ মানবজীবনের প্রতিটি বিকাশপর্ব অতিক্রম করতে হয়। এই সব যুক্তিগত বিরোধ উপেক্ষা করে কেউ কেবল বলতে পারেন না, ‘আপনাকে শুধু অন্ধভাবে বিশ্বাস করতে হবে।’ এবার খ্রিস্টধর্মের দ্বিতীয় মৌলিক বিশ্বাসটির দিকে তাকাই। আপনি কোনো আধুনিক বাইবেল খুললে দেখবেন, ঈসাকে ‘ঈশ্বরের পুত্র’ বলা হয়েছে। উপর থেকে দেখলে এই কথাটি আক্ষরিক, এমনকি প্রায় জৈবিক অর্থও প্রকাশ করতে পারে, কিন্তু পড়তে থাকলে আপনি বুঝবেন, এই উপাধি শুধু ঈসার জন্যই ব্যবহৃত হয়নি। মথির গস্পেলে, বিখ্যাত পাহাড়ের উপদেশে ঈসা স্পষ্টভাবে বলেন, “শান্তি প্রতিষ্ঠাকারীরা ধন্য, কারণ তাঁদের ঈশ্বরের পুত্র বলা হবে।” ‘ঈশ্বরের পুত্র’ উপাধি পেলেই যদি কেউ স্বয়ং ঐশী সত্তায় পরিণত হন, তাহলে পৃথিবীতে শান্তির জন্য কাজ করা প্রত্যেক মানুষই ঈশ্বর হয়ে যেতেন। এছাড়াও, পুরো বাইবেলজুড়ে, ঈশ্বরের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক রাখা সৎ ও ধার্মিক মানুষদের বারবার ‘ঈশ্বরের সন্তান’ বলা হয়েছে। অন্যদিকে, যারা সত্য প্রত্যাখ্যান করে, তাদের বলা হয়েছে ‘শয়তানের সন্তান’। John-এর ৮ম অধ্যায়ের ৪৪ নম্বর পদে, যারা তাঁর কথা শুনতে অস্বীকার করেছিল, তাদের উদ্দেশে ঈসা ঠিক এই কথাগুলো বলেন: “তোমরা তোমাদের পিতা শয়তানেরই সন্তান, এবং তোমরা তোমাদের পিতার কামনাই পূরণ করতে চাও।” আসলে বাইবেলজুড়েই এই ধরনের অভিব্যক্তি ব্যবহৃত হয়েছে। রাজা দাউদের ক্ষেত্রেও আমরা এমন উপাধির ব্যবহার দেখি, এমনকি একটি জাতি হিসেবে ইসরাইলিদের ক্ষেত্রেও। Psalm ২:৭-এ রাজা দাউদ বলেন, “আমি ঘোষণা করব সেই বিধান: যা প্রভু আমাকে বলেছেন, ‘তুমি আমার পুত্র; আজ আমি তোমাকে জন্ম দিয়েছি।’” Jeremiah ৩১:৯-এ ঈশ্বরের বক্তব্য এভাবে বর্ণিত হয়েছে, “ইফ্রাইম আমার প্রথমজাত।” আর Exodus ৪:২২-এ আমরা পড়ি, “ইসরাইল আমার প্রথমজাত পুত্র।” অর্থাৎ এখানে ‘পুত্র’ উপাধিটি পুরো ইসরাইলি জাতির জন্যও ব্যবহার করা হয়েছে। ‘ঈশ্বরের পুত্র’ বলা হলেই যদি কেউ স্বয়ং ঐশী হয়ে যান, তাহলে বাইবেল আপনাকে পুরো একটি দেবপরিবারের বংশতালিকা মেনে নিতে বাধ্য করবে। লূকের গস্‌পেলে, যখন ঈসা (আ.)-এর বংশতালিকা তুলে ধরা হয়, সেই অংশটি এভাবে শেষ হয়: “ইনোশের পুত্র, শেথের পুত্র, আদমের পুত্র, ঈশ্বরের পুত্র।” এক মুহূর্ত এই কথাটি নিয়ে ভাবুন। লূক আদমের জন্য ঠিক সেই একই উপাধি ব্যবহার করেছেন, যেটি খ্রিস্টানরা একচেটিয়াভাবে ঈসার জন্য ব্যবহার করেন—‘ঈশ্বরের পুত্র’। এই উপাধির আক্ষরিক অর্থই যদি হয় কেউ ঐশী সত্তা, তাহলে লূক আমাদের বলছেন যে পৃথিবীতে একাধিক দেবতা বিচরণ করেছেন, আর আদম ছিলেন তাঁদেরই একজন। আসলে, আক্ষরিক ব্যাখ্যার এই যুক্তি অনুসরণ করলে, ঈসার চেয়ে আদমকে ঐশী বলার আরও বেশি কারণ আপনার সামনে থাকবে। কারণ ঈসার পিতা না থাকলেও, তাঁর একজন মা এবং পারিবারিক বংশধারা ছিল। অন্যদিকে আদমের কোনো পিতামাতাই ছিল না। না পিতা, না মাতা। তাহলে মূলধারার খ্রিস্টীয় ধর্মতত্ত্ব কেন সিদ্ধান্ত নিল যে আদমের ক্ষেত্রে এই উপাধি ছিল কেবল রূপক, কিন্তু ঈসার ক্ষেত্রে সেটি আক্ষরিক সত্য?

সততার সঙ্গে দেখলে এখানে একটি সিদ্ধান্ত নিতেই হবে। হয় আপনাকে মেনে নিতে হবে, ‘পুত্র’ শব্দটি একটি আধ্যাত্মিক ও রূপক অভিব্যক্তি, যা ঈশ্বরের সব সৎ ও ধার্মিক বান্দার জন্য ব্যবহৃত হয়েছে, অথবা স্বীকার করতে হবে, গির্জা একটি রূপক বাক্যকে আক্ষরিক সত্যে পরিণত করেছে শুধু রোমান সাম্রাজ্যের একটি রাজনৈতিক বয়ানের সঙ্গে সেটিকে মানিয়ে নিতে। “আপনি যত বেশি এই বইটি পড়বেন, খ্রিস্টান হয়ে থাকা ততই অসম্ভব মনে হবে। অসম্ভব।” আর আমি যত বেশি গবেষণা করতে শুরু করলাম, ততই মনে হচ্ছিল, “কী!

এগুলো কী, আর আমি এতদিন এসবের কিছুই কেন শিখিনি?” তখন আমার সত্যিই মনে হচ্ছিল, আমার সঙ্গে প্রতারণা করা হয়েছে। “আমি বাইবেল শুরু থেকে শেষ পর্যন্ত পড়েছি। আর বাইবেল পড়তে পড়তে আমি বিস্মিত হয়েছি—বাইবেলে যা কিছু পড়ছি, কুরআনও আমাকে সেসব কথাই বলছে। আমি ভাবছিলাম, ‘সুবহানাল্লাহ!’ ‘এখানে তো বলা নেই যে ঈসা ঈশ্বর। এটাও বলা নেই যে তিনি ঈশ্বরের পুত্র। তাহলে এত বছর ধরে আমরা এসব কেন করে আসছি? কেন?’ আমি পরিবারের কাছে গিয়ে বলতাম, ‘এখানে দেখুন—এমন কেন?’ আমার দাদি ছিলেন পরিবারের সবচেয়ে ধর্মপ্রাণ মানুষ। তাঁকে বলতাম, ‘দাদি, এই আয়াতটা আমার সামনে পড়ুনতো।’ আর তিনি পড়তেন। তিনি বলতেন, ‘না, না, না, না, না, না। তুমি আমাকে ফাঁকি দেওয়ার চেষ্টা করছ। আমি এ নিয়ে কথা বলতে চাই না।’ বুঝতে পারছেন?

তিনি আমার সঙ্গে এসব নিয়ে কথা বলতেই ভয় পেতেন। আর আমি বলতাম, ‘আমি আপনাকে ফাঁকি দিতে চাইছি না। আমি জানতে চাই। আমি সত্য জানতে চাই। আর যদি সত্য আপনার কাছে থাকে, আমাকে দিন।’ তাই না?

কিন্তু এসব তো কোনো অর্থই বহন করে না।” “এই শিশুটি আমাদের জন্য এক দেবতা হবে।” দুই হাজার বছর আগে রোমান সম্রাটেরা মুদ্রা তৈরি করতেন, যেগুলোতে ‘Divi Filius’ শব্দ দুটি খোদাই করা থাকত, যার অর্থ ‘ঈশ্বরের পুত্র’। গ্রিস ও রোমের পৌত্তলিক জগতে, দেবতাদের পুত্র পৃথিবীতে মানুষের মধ্যে বিচরণ করছে—এই ধারণা আগে থেকেই খুব পরিচিত ছিল। তাই ঈসা (আ.)-এর বিশুদ্ধ একত্ববাদী বার্তা যখন জুডিয়া ছেড়ে এই পৌত্তলিক জগতে প্রবেশ করল, তখন সেটি বিশাল এক বাধার মুখে পড়ল। সমাজ তখন তার পরিচিত পদ্ধতিতেই প্রতিক্রিয়া দেখাল। যে নবী নিজেকে কেবল ঈশ্বরের একজন বান্দা বলেছিলেন, তাঁকে তারা রোমান অর্ধদেবতার ছাঁচে ফেলে দিল। গ্রিক পুরাণে মানুষের রূপে কোনো দেবতার আবির্ভাব একেবারেই স্বাভাবিক ধারণা ছিল। তাদের তথাকথিত কোনো দেবতার যদি কোনো মানুষের সঙ্গে সন্তান হতো, সেই সন্তানকে মানুষের মধ্যে বিচরণকারী এক ঐশী সত্তা হিসেবে দেখা হতো। উদাহরণস্বরূপ, একটি বিখ্যাত পুরাণে যিশু ‘Danaë’ নামের এক মরণশীল নারীর কাছে আসে। এরপর তাঁদের Perseus নামে একটি পুত্রসন্তান হয়, যাকে মানুষের রূপে এক দেবতা হিসেবে দেখা হয়। শুনে কি পরিচিত মনে হচ্ছে না?

ঈসা সম্পর্কে তারা যা বলে, তার সঙ্গে বিষয়টি বেশ মিল আছে—তাই না?

একবার ভেবে দেখুন। গ্রিকরা পোসেইডন, ডিমিটার ও অ্যাসক্লেপিয়াসের মতো বহু দেবতায় বিশ্বাস করত। এবং তারা বিশ্বাস করত, প্রত্যেকেরই বিশেষ বিশেষ ক্ষমতা রয়েছে। একজন সমুদ্র নিয়ন্ত্রণ করত, আরেকজন ফসল ফলাত, আর অন্য একজন রোগ সারাত। এখন কল্পনা করুন, ঠিক এমন একটি সংস্কৃতির মধ্যে নতুন একটি বিশ্বাসব্যবস্থা প্রবেশ করছে, আর সেই বিশ্বাসের কেন্দ্রীয় ব্যক্তিটি দেখানো মুজিজাগুলো দেখাচ্ছেন। তিনি মৃতকে আবার জীবিত করেছেন, অন্ধকে দৃষ্টিশক্তি দিয়েছেন এবং কুষ্ঠরোগ সারিয়েছেন, যে রোগ তখন নিরাময়যোগ্য ছিল না। তাই একটি হেলেনিস্টিক মানসিকতার কাছে সিদ্ধান্তটি ছিল খুবই সহজ। “তার দৃষ্টিশক্তি ফিরে এসেছে। তিনি তাহলে আরেকজন দেবতা।” তাদের পুরাণভিত্তিক পটভূমি বিষয়টিকে খুব সহজ করে দিয়েছিল, যাতে তারা ঈসাকেও একই দৃষ্টিতে দেখে। এটা কি আপনার কাছে খুব চরম দাবি মনে হচ্ছে?

ঠিক আছে, তাহলে শুধু আমাদের নিজেদের সিদ্ধান্তের ওপর নির্ভর না করে, সরাসরি বাইবেলের পাতা থেকেই বিষয়টি প্রমাণ করা যাক। তারা শুধু ঈসার সঙ্গেই এমন আচরণ করেনি, বাইবেলের বর্ণনা অনুযায়ী, তাঁর প্রেরিতদেরও দেবতা হিসেবে দেখা হয়েছিল। Acts ১৪-তে, Paul একজন পঙ্গু মানুষকে সুস্থ করার পরপরই বলা হয়েছে, “জনতা যখন দেখল Paul কী করেছেন, তারা লাইকাওনীয় ভাষায় চিৎকার করে বলল, ‘দেবতারা মানুষের রূপ নিয়ে আমাদের কাছে নেমে এসেছেন!’ তারা বার্নাবাসকে জিউস বলে ডাকতে শুরু করল, আর পলকে হার্মিস বলে ডাকতে শুরু করল, কারণ তিনিই ছিলেন প্রধান বক্তা। Zeus-এর মন্দিরের পুরোহিত, যার মন্দির শহরের ঠিক বাইরে ছিল, শহরের ফটকে ষাঁড় ও ফুলের মালা নিয়ে এল, কারণ সে এবং জনতা তাঁদের উদ্দেশে বলি দিতে চেয়েছিল।” এখানে কী ঘটছে, আপনি কি দেখতে পাচ্ছেন?

এমন একটি সমাজে, ঈসা নিজে এসে প্রকাশ্যে ঘোষণা করলেও যে তিনি ঈশ্বর নন, মানুষ তাঁকে দেবতা হিসেবে দেখার কোনো না কোনো পথ ঠিকই খুঁজে নিত। ফলে খ্রিস্টধর্মের সূচনা মধ্যপ্রাচ্যে হলেও, এটি যখন ইউরোপে ছড়িয়ে পড়ল, তখন গ্রিক পুরাণের প্রভাবে পড়ে ধীরে ধীরে রূপ নিল ঈসা (আ.)-এর মূল শিক্ষার তুলনায় একেবারেই ভিন্ন একটি ধর্মে। তাহলে এত বড় এই রূপান্তর আসলে কীভাবে ঘটল? খ্রিস্টধর্মের এই সম্পূর্ণ নতুন সংস্করণের নকশাকার পিছনে কে ছিলেন?

উত্তর খুঁজতে হলে আমাদের ফিরে যেতে হবে প্রথম শতাব্দীর জেরুজালেমের অন্ধকার রাস্তায়। তিনি শব্বাথের দিনে জন্মান্ধ মানুষটিকে সুস্থ করেছিলেন। আর পুরো জনতা তা দেখেছিল। এখন শত শত, হাজার হাজার মানুষ সর্বত্র তাঁর অনুসরণ করছে। ইহুদি সমাজের কেন্দ্রে ছিল সানহেড্রিন পরিষদ, ৭০ জন প্রবীণ এবং একজন প্রধান পুরোহিত নিয়ে গঠিত সর্বোচ্চ পরিষদ। তাদের কাছে ঈসা (আ.) ছিলেন অস্তিত্বের জন্যই এক বড় হুমকি। আর পরবর্তী বছরগুলোতে, এই পরিষদ তাঁর অনুসারীদের জন্য জীবন্ত দুঃস্বপ্নে পরিণত হয়। প্রতিটি নির্মম পরিষদেরই রাস্তায় একটি শক্ত হাত দরকার হয়। তাই প্রধান পুরোহিতের পূর্ণ কর্তৃত্ব নিয়ে, সাউল নামে এক ব্যক্তি, যিনি পরে পল নামে পরিচিত হন, রাস্তা-ঘাটকে যেন শিকারের ময়দানে পরিণত করলেন। “যে-ই তাঁর অনুসরণ করে, তাকে খুঁজে বের করো, বেঁধে আমার কাছে নিয়ে এসো।” তিনি মানুষের ঘরে ঢুকতেন, নারী-পুরুষকে টেনে বের করতেন, এবং এই নতুন বিশ্বাস অনুসরণ করার কারণে তাঁদের কারাগারে নিক্ষেপ করাতেন। তাঁরা নির্যাতিত, শাস্তিপ্রাপ্ত এবং বিশ্বাস ত্যাগ করতে চাপের মুখে পড়তেন। তাঁদের একজনকেতো মোটামোটি পাথর ছুড়ে হত্যাই করা হয়েছিল। কোনো বিশ্বাসীকে মৃত্যুদণ্ড দেওয়া হবে কি না—এ নিয়ে ভোট হলে Paul কখনো দ্বিধা করতেন না। তিনি সবসময় মৃত্যুদণ্ডের পক্ষেই ভোট দিতেন। কোনো দয়া দেখাতেন না। এসব আপনি নিজেই বাইবেলে পড়তে পারেন। তাঁর তৎপরতায় যেন কোনো বিরাম ছিল না। কিন্তু কয়েক বছর পর Paul একটি বিষয় লক্ষ্য করতে শুরু করলেন। রক্তপাত এই আগুন নিভিয়ে দিচ্ছিল না। বরং উল্টো, সেটিকে আরও জ্বালিয়ে তুলছিল। ঈসা (আ.)-এর অনুসারীর সংখ্যা ঢেউয়ের মতো বাড়তেই লাগলো। আর Paul আর পরাজিত পক্ষের অংশ হয়ে থাকতে চাইছিলেন না। তিনি শক্তির কেন্দ্রেই থাকতে চাইলেন, শুধু একজন মৃত্যুদণ্ড কার্যকরকারী হয়ে নয়, তার চেয়েও বড় কিছু হতে। শুধু অনুসারী নয়, একজন নেতা হতে। তিনি এই ক্রমবর্ধমান আন্দোলনের স্থপতি হতে চেয়েছিলেন, যা খুব শিগগিরই ‘খ্রিস্টধর্ম’ নামে পরিচিত হবে। কিন্তু এখানে একটি বড় সমস্যা ছিল। Paul তাঁর পুরো জীবনে একবারও ঈসা (আ.)-কে দেখেননি। তারপরও তিনি এমন এক সাহসী দাবি করতে যাচ্ছিলেন, যা মূল প্রেরিতদের আড়ালে ঠেলে দিয়ে সবার দৃষ্টি তাঁর দিকে টেনে নেবে। Paul দাবি করলেন, Damascus যাওয়ার পথে, একটি দর্শনে ঈসা হঠাৎ তাঁর সামনে আবির্ভূত হয়েছিলেন। আর এই অভিজ্ঞতাই নাকি তাঁকে এক শত্রু থেকে বদলে দিয়েছিল ইহুদি জাতিগুলোর জন্য নির্বাচিত এক বার্তাবাহকে। এখন Paul এই ধর্ম সর্বত্র ছড়িয়ে দিতে চাইলেন। কিন্তু একই সঙ্গে নিজের ধারণা অনুযায়ী এটিকে নতুনভাবে গড়েও তুলতে চাইলেন। তবে তাঁর পথে কিছু বাধা ছিল। যেমন খৎনার মতো ধর্মীয় বিধান, ইবাদত-বন্দেগি, বিভিন্ন সীমাবদ্ধতা ও নিষেধাজ্ঞা। ধর্মটিকে সাধারণ মানুষের কাছে আরও আকর্ষণীয় করে তুলতে, Paul একসঙ্গে এসবের সবকিছুই বাদ দিয়ে দিলেন। কিন্তু কোনো ব্যাখ্যা ছাড়া তিনি শুধু বিধানগুলো ভেঙে ফেলতে পারতেন না। এটিকে ন্যায্যতা দেওয়ার জন্য তাঁর একটি আবেগপূর্ণ ও ধর্মতাত্ত্বিক কাহিনি দরকার ছিল। তাই তিনি একেবারেই নতুন ও মৌলিক একটি ধারণা সামনে আনলেন। “ঈসা তোমাদের পাপের জন্য নিজেকে উৎসর্গ করেছেন এবং ক্রুশে মৃত্যুবরণ করেছেন।” তিনি দাবি করলেন, সমগ্র মানবজাতির পাপের শাস্তি ঈসা নিজের ওপর নিয়ে নিয়েছেন। ক্রুশ হয়ে উঠল Paul-এর সবচেয়ে বড় হাতিয়ার—ঈসার মূল শিক্ষাগুলোকে সরিয়ে দেওয়ার জন্য এবং বিশ্বাসব্যবস্থাকে এমনভাবে নতুন করে গড়ে তোলার জন্য, যা যে কেউ গ্রহণ করতে পারে নিজের পুরোনো জীবনধারা ত্যাগ না করেই মানা সম্ভব। মুক্তি পাওয়ার জন্য তাদের শুধু একটি কাজই করতে হতো— ঈসাকে নিজেদের প্রভু ও ত্রাণকর্তা হিসেবে গ্রহণ করা। রোমানরা এক অদৃশ্য, একক ঈশ্বরের ধারণার সঙ্গে পরিচিত ছিল না। কিন্তু আমরা যেমন বলেছি, তারা দেবতাদের এমন গল্পের সঙ্গে খুবই পরিচিত ছিল, যেখানে দেবতারা মানুষের রূপ ধারণ করত। তাই Paul তাদের ঠিক সেই ধরনের বিশ্বাস দিলেন, যা তারা গ্রহণ করতে প্রস্তুত ছিল— ‘ঈশ্বরের পুত্র’-এর ধারণা। তাঁর পরিকল্পনা এতটাই সফল হলো যে আজ, যে গ্রন্থকে আমরা নিউ টেস্টামেন্ট বলে জানি, সেখানে Paul-এর কণ্ঠ ঈসার নিজের কণ্ঠের মতোই প্রবলভাবে শোনা যায়। আর এগুলো লিখিত রূপ পাওয়ার সময়ের মধ্যেই, Paul-এর ধারণাগুলো পুরো অঞ্চলে ছড়িয়ে পড়েছিল। আর যেহেতু চারটি গসপেলের কোনো লেখকই ব্যক্তিগতভাবে ঈসা (আ.)-এর সঙ্গে সাক্ষাৎ করেননি, তাই এই গ্রন্থগুলো Paul-এর প্রবল প্রভাবের অধীনে রূপ পেয়েছে। আর এই বইগুলো আসলে কীভাবে লেখা হয়েছিল—সেই বিস্ময়কর বাস্তবতা এই সিরিজের আরেকটি ভিডিওতে থাকবে। সংক্ষেপে, Paul কোটি কোটি মানুষকে একমাত্র সত্য ঈশ্বরের ইবাদত না করে বরং সেই বার্তাবাহকের ইবাদত করতে শিখিয়েছেন, যিনি মানুষকে ঈশ্বরের দিকে আহ্বান করেছিলেন। তাহলে যখন এসব ঘটছিল, ঈসা (আ.)-এর মূল প্রেরিতরা কী করছিলেন?

জেরুজালেমে, ঈসা (আ.)-এর আদি অনুসারীরা, পিটার ও জেমসের নেতৃত্বে, পলের তীব্র বিরোধিতা করছিলেন। New Testament নিজেই এই তিক্ত বিরোধগুলোর বিবরণ সংরক্ষণ করেছে। Paul জানতেন, প্রেরিতদের বৈধতা ছিল সর্বোচ্চ, কারণ তাঁদের ঈসার প্রকৃত প্রতিনিধি হিসেবে দেখা হতো। তাই তিনি তাঁদের কর্তৃত্ব দুর্বল করার সিদ্ধান্ত নিলেন। Galatians ২:৬-এ, ঈসা নিজে যাঁকে বেছে নিয়েছিলেন, Paul সেই ব্যক্তির গুরুত্বই খাটো করে দেখান। “যাঁদের খুব সম্মানিত মনে করা হতো, তাঁরা আগে যা-ই হয়ে থাকুন, তাতে আমার কিছু যায় আসে না। ঈশ্বর পক্ষপাত করেন না।” গালাতীয়ার অধ্যায় ২:১১–১৩-এ, Paul আরও এগিয়ে গিয়ে Peter ও অন্যদের ভণ্ডামির অভিযোগে অভিযুক্ত করেন। আর যখন তাঁরা খৎনার পবিত্র বিধানের ওপর জোর দিলেন, তখন Paul নিজের প্রকৃত মনোভাব প্রকাশ করলেন। Galatians ৫:১২-এ তিনি এক চরম অপমানজনক মন্তব্য করেন। “যারা তোমাদের অস্থির করছে, আমি চাই, তারা আরও এক ধাপ এগিয়ে নিজেদের পুরোপুরি খোজা করে ফেলুক!” একই ধর্মগ্রন্থের মধ্যেই, দুটি বিপরীত শিক্ষা পাশাপাশি দাঁড়িয়ে আছে। Paul-এর পত্রগুলো শেখায়, কেবল বিশ্বাসের মাধ্যমেই মুক্তি আসে, যেমন তিনি Romans ৩:২৮-এ লিখেছেন: “আমরা মনে করি, আইনের কাজ ছাড়াই বিশ্বাসের মাধ্যমে একজন মানুষ ধার্মিক বলে গণ্য হয়।” কিন্তু অন্যদিকে James সরাসরি Paul-এর এই শিক্ষার বিরোধিতা করেন। James ২:২৬-এ তিনি বলেন: “যেমন আত্মা ছাড়া দেহ মৃত, তেমনি কর্ম ছাড়া বিশ্বাসও মৃত।” আর James ২:২০-এ তিনি শুধু বিশ্বাসই যথেষ্ট—এই ধারণাকে সরাসরি চ্যালেঞ্জ করেন: “হে নির্বোধ মানুষ!

কর্ম ছাড়া বিশ্বাস যে নিষ্ফল—এর প্রমাণ কি তুমি চাও?” পরিস্থিতির অযৌক্তিকতাটা একবার কল্পনা করুন। একদিকে রয়েছেন সেই মূল প্রেরিতরা, যাঁরা সত্যিই ঈসা (আ.)-এর সঙ্গে চলেছেন, তাঁর পাশে থেকেছেন এবং তাঁর নিজের মুখের কথা শুনেছেন। আর অন্যদিকে রয়েছেন Paul, যিনি কখনো ঈসা (আ.)-এর সঙ্গে সাক্ষাৎই করেননি, অথচ নিজের সমস্ত কর্তৃত্ব দাঁড় করিয়েছেন একটি ব্যক্তিগত দর্শনের ওপর। কল্পনা করুন, আপনি একজন খ্রিস্টান এবং শুধু ঈশ্বরের বাণী পড়ার জন্য বাইবেল খুললেন। আপনি নিজেকে আবিষ্কার করবেন যেন মাঝখানের সংঘাতে আটকে পড়েছেন, দুটি পরস্পরবিরোধী শিক্ষার মধ্যে। এই বিভ্রান্তির মধ্যে একা পড়ে আপনি ভাববেন, “আমি আসলে কার কথায় বিশ্বাস করব?” কিন্তু কুরআন এমন নয়। এর আয়াতগুলোতে আপনি শুধু আল্লাহর বাণীই শুনতে পান। তাহলে এই বিরোধে ঈসা (আ.)-এর অবস্থান কী ছিল?

যারা বিধানহীন বিশ্বাস প্রচার করবে, তাদের ব্যাপারে কি তিনি কোনো সতর্কবাণী রেখে গিয়েছিলেন?

চলুন, সরাসরি Matthew-এর ৭ম অধ্যায়ে যাই। আসলে Paul দৃশ্যপটে আসারও বহু আগে, ঈসা (আ.) একটি শক্তিশালী সতর্কবাণী দিয়েছিলেন। কিয়ামতের দিনে তিনি কী বলবেন—তা বর্ণনা করতে গিয়ে, যারা তাঁর কাছে এসে আশা করবে তিনি তাদের হয়ে ঈশ্বরের কাছে কথা বলবেন, তাদের সম্পর্কে তিনি বলেন, “সেদিন অনেকে আমাকে বলবে, ‘প্রভু, প্রভু, আমরা কি আপনার নামে ভবিষ্যদ্বাণী করিনি, আপনার নামে অশুভ আত্মা তাড়াইনি, এবং আপনার নামে বহু শক্তিশালী কাজ করিনি?’ তখন আমি তাদের স্পষ্টভাবে বলব, ‘আমি তোমাদের কখনো চিনিনি; আমার কাছ থেকে দূরে যাও, হে বিধানলঙ্ঘনকারীরা।’” বিধানলঙ্ঘনকারীরা। এই একটি বাক্যই সবকিছু বলে দেয়। এখানেই পুরো চিত্রটি পরিষ্কার হয়ে ওঠে। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে, ইতিহাস সাধারণত রাজনৈতিক যুদ্ধে বিজয়ীরাই লেখে। আর সবকিছু বদলে গেল যখন রোমান সাম্রাজ্য শেষ পর্যন্ত সিদ্ধান্ত নিল Paul-এর পৌত্তলিকদের কাছে গ্রহণযোগ্য খ্রিস্টধর্মের সংস্করণটিকেই রাষ্ট্রধর্ম হিসেবে গ্রহণ করবে। রোমান সাম্রাজ্যে তখন যা ঘটছিল তা হলো, খ্রিস্টানদের মধ্যে দুটি দল ছিল—ট্রিনিটারিয়ান খ্রিস্টান, আর অন্যদিকে ছিল একত্ববাদী খ্রিস্টান, যাদের Unitarian খ্রিস্টানও বলা যায়—ঠিক?

একদিকে Trinitarian, অন্যদিকে Unitarian। তাদের মধ্যে বিরোধ ও সংঘাত চলত। তখন রোমের সম্রাট Constantine বললেন, “জানেন কী, শান্তি ও সম্প্রীতি দরকার। সবাইকে একত্র করা যাক।” তাই তিনি সব খ্রিস্টান বিশপকে একত্র করলেন। তিনি একটি বৃহৎ সভা আয়োজন করলেন, যা Council of Nicaea নামে পরিচিত। সেখানে সিদ্ধান্ত নেওয়া হলো, ঈসা পিতার সমান। যদিও তখন বহু Unitarian খ্রিস্টান ছিলেন, যাঁরা বিশ্বাস করতেন ঈশ্বর একজনই এবং ঈসাকে একজন নবী হিসেবে প্রেরণ করা হয়েছে, তাঁদের ধর্মদ্রোহী ঘোষণা করে গির্জা থেকে বহিষ্কার করা হয়। সবশেষে, খ্রিস্টধর্মের তৃতীয় মৌলিক বিশ্বাসটির দিকে তাকাই এবং একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন করি। ক্রুশবিদ্ধকরণ সম্পর্কে Paul-এর শিক্ষা কি সত্যিই যুক্তিসংগত?

মূলধারার খ্রিস্টধর্ম দাবি করে, মানবজাতির সব পাপের জন্য একটি মহা প্রায়শ্চিত্ত প্রয়োজন ছিল, সময়ের শুরু থেকে কিয়ামতের দিন পর্যন্ত। তাদের দাবি, সেই সব পাপের মূল্য দিতে ঈসা ক্রুশে নিজেকে উৎসর্গ করেছিলেন। এবার এই ধারণার সুস্পষ্ট বিরোধগুলো দেখা যাক। প্রথমত, ঈসা যদি ঈশ্বর হন, তাহলে তিনি কীভাবে মৃত্যুবরণ করতে পারেন? যে ঈশ্বর মৃত্যুবরণ করতে পারেন, তিনি সর্বশক্তিমান নন। আর যে সত্তার ক্ষমতার ঘাটতি রয়েছে, তিনি ঈশ্বর হতে পারেন না। ধরে নিন, তারপরও কেউ বলছে ঈসা ঈশ্বর ছিলেন এবং আমাদের পাপের জন্য তিনি সর্বোচ্চ মূল্য পরিশোধ করেছেন। তাহলে প্রশ্ন হলো—তিনি সেই মূল্য আসলে কাকে পরিশোধ করলেন?

যদি নিজেকেই পরিশোধ করে থাকেন, তাহলে এর কোনো অর্থই হয় না, আর যদি নিজের চেয়েও উচ্চ কোনো ন্যায়বিচারের বিধানকে সেই মূল্য দিয়ে থাকেন, তাহলে সেই বিধানই ঈশ্বরের চেয়ে শক্তিশালী হয়ে যায়, কারণ ঈশ্বরকে সেটির আনুগত্য করতে হচ্ছে। আরেকটি বিরোধ দেখুন। বাস্তব জীবনে কেউ যদি আপনার প্রতি অন্যায় করে, শুধু তাকে ক্ষমা করার জন্য আপনি কি নিজের নির্দোষ সন্তানকে হত্যা করবেন? অবশ্যই না। কিন্তু গির্জা মানুষকে বিশ্বাস করতে বলে, মানবজাতিকে ক্ষমা করতে ঈশ্বর নিজের পুত্রকে উৎসর্গ করেছেন। এটি কি ন্যায়বিচারের প্রতিটি ধারণারই বিরোধী নয়? আমরা মানুষ হয়েও যদি কখনো এত অন্যায়ভাবে আচরণ না করি, তাহলে পরিপূর্ণ ন্যায়পরায়ণ ঈশ্বর কীভাবে এমনটি করবেন?

আর পরম দয়ালু ঈশ্বর, যিনি কোনো ব্যবস্থার অধীন নন, শুধু ক্ষমা করার জন্য তাঁর কেন একটি বলিদানের প্রয়োজন হবে? এই মতবাদ ব্যক্তিগত দায়বদ্ধতার ধারণাটিকেও পুরোপুরি ধ্বংস করে দেয়। যে কোনো আদালতে অপরাধীই শাস্তি পায়। একজন খুনির মৃত্যুদণ্ড হলে তার বন্ধু যদি বলে, “ওকে মৃত্যুদণ্ড দেবেন না, তার বদলে আমাকে দিন।” কোনো বিচারক কি তা গ্রহণ করবেন? অবশ্যই না। আরেকটি পরিস্থিতি বিবেচনা করুন। আমি যদি নিপীড়িত হই এবং কেউ আমার অধিকার লঙ্ঘন করে, তাহলে স্বাভাবিকভাবেই আমি ন্যায়বিচার চাইব—তাই না? কিন্তু তখন কেউ এসে বলল, “না, এভাবে হবে না। এর জন্য ঈসাকেই মরতে হবে।” কী? কেন? না, আমি ঈসাকে ভালোবাসি। অন্য কারও অপরাধের জন্য আমি চাই না তিনি মৃত্যুবরণ করুন। তা ছাড়া, তিনি মারা গেলেও তাতে আমার অধিকার আমি কীভাবে ফিরে পাই?

কিন্তু ইসলামে এর সমাধান সম্পূর্ণ ভিন্ন। কিয়ামতের দিনে প্রত্যেক মানুষকে তার নিজের পাপের জন্য জিজ্ঞাসাবাদ করা হবে, এবং প্রত্যেকে শাস্তি বা পুরস্কার পাবে পরিপূর্ণ ঐশী ন্যায়বিচার অনুযায়ী। ইসলামে আখিরাতের বিস্তারিত চিত্র জানতে আমাদের AI-ভিজ্যুয়ালাইজড ‘Day of Judgment’ সিরিজটিও দেখতে পারেন, যেখানে পরকাল সম্পর্কে বিস্তারিতভাবে তুলে ধরা হয়েছে। “তাহলে যুক্তিগতভাবে, যদি একজন মানুষ মারা যায়, আর অন্য কেউ তার সেই মৃত্যুকে বিশ্বাস করে, সেটা কীভাবে অন্য কারও মুক্তির কারণ হয়?

ইসলাম ও যুক্তির দৃষ্টিতে, ইসলাম বলে—আপনি যা করেন, তার দায়ও আপনাকেই বহন করতে হবে। পৃথিবীর প্রতিটি বিচারব্যবস্থায়, ইসলামের এই ব্যক্তিগত দায়বদ্ধতার নীতিই প্রয়োগ করা হয়। আপনি যা করেন—কোনো অপরাধী যদি অপরাধ করে, তাহলে শাস্তি তাকেই পেতে হয়, অন্য কাউকে নয়।” ঈসা (আ.) বলেছেন, মুক্তি ও জান্নাতে যাওয়ার পথ হলো— সঠিক বিশ্বাস রাখা এবং সৎকর্ম করা, যার উল্লেখ রয়েছে Matthew-এর ১৯তম অধ্যায়ের ১৬ নম্বর পদ থেকে পরবর্তী অংশে। অর্থাৎ যেদিক থেকেই আমরা বিষয়টি দেখি না কেন, এমনকি Old Testament-এর দিক থেকেও—ঠিক?

Old Testament-এও বলা হয়েছে, আপনি যা করেন, তার দায় আপনাকেই বহন করতে হবে—Ezekiel গ্রন্থে এ কথা আছে। অর্থাৎ Old Testament-ও এটা বলে, ঈসাও এটা বলেছেন, কুরআনও এটা বলে, যুক্তিও একই কথা বলে, পৃথিবীর প্রতিটি আদালতও একই কথা বলে— যে অন্যায় করেছে, শাস্তি তাকেই পেতে হবে, আর যে সঠিক কাজ করেছে, পুরস্কারও তাকেই পেতে হবে। এ ধরনের আরও বহু বিরোধ ও অযৌক্তিক ধারণা আমরা খুঁজে পেতে পারি। তবে এই বিশ্বাসটি কতটা ভিত্তিহীন তা দেখানোর জন্য এগুলোই যথেষ্টের চেয়েও বেশি বলে আমার মনে হয়। এটি ছিল মূলত একটি ধর্মতাত্ত্বিক হাতিয়ার, যা Paul ঈশ্বরের বিধান উপেক্ষা করাকে ন্যায্যতা দিতে ব্যবহার করেছিলেন। মুসলিম হিসেবে আমরা কুরআন থেকে জানি, ক্রুশবিদ্ধ করার ঘটনাটি আসলে ঘটেনি। ঈসা (আ.)-কে হত্যা করা হয়নি, ক্রুশবিদ্ধও করা হয়নি। আল্লাহ তাঁকে তাঁর শত্রুদের হাত থেকে রক্ষা করে আসমানে তুলে নিয়েছেন। আর নবী মুহাম্মদ (সা.)-এর শিক্ষা অনুযায়ী, শেষ যুগের কাছাকাছি সময়ে ঈসা (আ.) তাঁর মিশন সম্পূর্ণ করতে আবার পৃথিবীতে ফিরে আসবেন। “এক ব্যক্তি ঈসার কাছে এসে প্রশ্ন করল, ‘হে সৎ শিক্ষক, জান্নাতে যেতে আমাকে কী করতে হবে?’ ঈসা বললেন, ‘তুমি যদি অনন্ত জীবন পেতে চাও, যদি জান্নাতে যেতে চাও, তাহলে আদেশগুলো মেনে চলো।’ দেখুন, ঈসা চাইলে বলতে পারতেন, ‘জানেন কী, কয়েক দিন, কয়েক সপ্তাহ কিংবা কয়েক মাস অপেক্ষা করুন। আমি মারা যাব। তারা আমাকে ক্রুশে দেবে। বিশ্বাস করুন যে আমি মারা গেছি, এরপর আমি পুনরুত্থিত হব। আর এটাই জান্নাতে যাওয়ার পথ।’ কিন্তু তিনি কখনো এমনটা বলেননি। এই ধর্মতত্ত্ব তারা পরে তৈরি করেছে।” “তিনি যা প্রচার করেন তা হলো ঈশ্বরের ইবাদত। তিনি তাওহীদের শিক্ষা দেন।” “এটা সহজ। আমি সরাসরি ঈশ্বরের কাছে প্রার্থনা করতে পারি। আমার সম্পর্ক শুধু ঈশ্বরের সঙ্গে। মাঝখানে আরও দুজনের দরকার নেই। আর সত্যি বলতে, এটাই আমাকে সবচেয়ে বেশি প্রভাবিত করেছিল।” “এক সময় আমি ট্রিনিটি মেনে নেওয়ার এবং ঈসার কাছে প্রার্থনা করার চেষ্টা করেছিলাম, কিন্তু তা একেবারেই ঠিক মনে হয়নি। “আমি Trinitarian ছিলাম না, কিন্তু মূলধারার খ্রিস্টধর্মে, আপনাকে বিশ্বাস করতেই হয় যে ঈশ্বর একজন হলেও তিনি তিন ব্যক্তিসত্তা। ইসলামে এমন কিছু ছিল না। ছিল বিশুদ্ধ তাওহীদ। ছিল বিশুদ্ধ একত্ববাদ।” “খ্রিস্টান হিসেবে ঈশ্বরের সঙ্গে সম্পর্কের মাঝখানে সবসময় যেন আরেকজনের প্রয়োজন হয়। ইবাদতকারী ও ঈশ্বরের মাঝখানে কেউ না কেউ দাঁড়িয়ে থাকে— পাদ্রী কিংবা ধর্মযাজক। কেউ কেউ কুমারী Mary-এর কাছেও প্রার্থনা করেন। কিন্তু একজন মুসলিম যখন নামাজ বা সালাতে থাকেন, তখন সেটি কেবল তাঁর এবং তাঁর সৃষ্টিকর্তার মধ্যকার সরাসরি সম্পর্ক, আর তিনি সৃষ্টিকর্তার সবচেয়ে নিকটে থাকেন সিজদার অবস্থায়, যখন তাঁর মুখ মাটিতে থাকে এবং তিনি নিজেকে সবচেয়ে নত অবস্থায় নিয়ে যান, তখনই তিনি ঈশ্বরের সবচেয়ে নিকটে থাকেন।” খ্রিস্টধর্মের আন্তরিক অনুসারী ছিলেন এমন বহু মানুষ এ ধরনের প্রমাণ দেখার পর ইসলাম গ্রহণ করেছেন এবং এমন জীবনযাপন শুরু করেছেন, যে জীবন দেখে ঈসা (আ.) সত্যিই সন্তুষ্ট হতেন। “কিছু মানুষ আমাকে জিজ্ঞেস করে, ‘আপনি ঈসার দল ছেড়ে দিলেন কেন?’ সত্যিই মানুষ এমন প্রশ্ন করে। আমি তাদের বলি, ‘আমি তো ঈসার দল ছাড়িনি। ঈসা আমাদের দলেও আছেন।’ “আসলে আমি কাজের জন্য সৌদি আরবে গিয়েছিলাম। আমি ভেবেছিলাম, সেখানে গিয়ে তাদের খ্রিস্টধর্ম সম্পর্কে শেখাব। কিন্তু ব্যাপারটা মোটেও সেভাবে ঘটেনি। বরং তারা আমাকে আমার নিজের খ্রিস্টধর্ম সম্পর্কে, আমার ত্রাণকর্তা ঈসা মসীহ সম্পর্কে, আমার জানা থেকেও বেশি শেখাচ্ছিল। এটা আমাকে সত্যিই ভীষণভাবে অবাক করে দিয়েছিল। আমি এখন ঈসাকে সঠিকভাবে অনুসরণ করি। আমি ঈসাকে ছেড়ে দিইনি। আমি তাঁকে খুঁজে পেয়েছি। আমি Paul-কে ছেড়েছি। Paul-কে ছেড়ে ঈসাকে অনুসরণ করা শুরু করেছি। কারণ ‘Christian’ শব্দের অর্থই হলো Christ-এর মতো হওয়া। Christ একমাত্র সত্য ঈশ্বরের ইবাদতকারী ছিলেন। এখন আমিও তাই। আমার কখনো মনে হয়নি যে আমি খ্রিস্টধর্ম ছেড়েছি। খ্রিস্টধর্ম ছাড়ার সিদ্ধান্ত আমি কখনো নিইনি। বরং বিভিন্ন আমল ও বিশ্বাসের মাধ্যমে আরও ভালো খ্রিস্টান হওয়ার সিদ্ধান্ত ছিল এটি। এরপর আমি উপলব্ধি করলাম, প্রকৃত খ্রিস্টান, প্রকৃত Christ-এর অনুসারী আসলে একজন মুসলিম, কারণ আমি বুঝতে পারলাম, ঈসা মসীহ (আ.) নিজেও মুসলিম ছিলেন এবং ইসলামের দিকেই আহ্বান করেছিলেন। যেহেতু ঈসা (আ.) নিজের ইচ্ছাকে একমাত্র সত্য আল্লাহ্‌র ইচ্ছার কাছে সমর্পণ করেছিলেন, আপনিও কেন একই কাজ করবেন না?

আপনি যদি এ কথার সঙ্গে একমত হন, কিন্তু তারপরও নিজেকে ‘ইসলাম’ শব্দটির সঙ্গে যুক্ত হিসেবে কল্পনা করতে না পারেন, তাহলে আপনাকে বলি, শব্দটির প্রকৃত অর্থ কী। আত্মসমর্পণ। গেথসমানি বাগানে ঈসা (আ.)-কে দেখুন—তিনি মুখ থুবড়ে পড়ছেন এবং পূর্ণ আত্মসমর্পণের সঙ্গে তাঁর সৃষ্টিকর্তার কাছে আর্তনাদ করছেন। এটাই ইসলাম। আত্মসমর্পণের প্রকৃত অর্থ এটাই। এটাই সব নবীর বিশুদ্ধ ও অবিচ্ছিন্ন ধারাবাহিকতা। ইবরাহিম, মূসা, ঈসা এবং মুহাম্মদ (সা.), তাঁদের সবার ওপর শান্তি ও বরকত বর্ষিত হোক, সবাই একইভাবে সর্বশক্তিমানের কাছে নিজেদের সমর্পণ করেছিলেন। তাঁদের সেই বিশুদ্ধ উত্তরাধিকার গ্রহণ করুন। নিজ ঘরে ফিরে আসুন, আপনার হৃদয়কে আল্লাহর কাছে সমর্পণ করুন, এবং আপনার আত্মা যে প্রকৃত শান্তির জন্য আকুল হয়ে আছে, তা খুঁজে নিন। আজ অনেক খ্রিস্টান সেই সময়ের ইহুদি নেতাদের দিকে ফিরে তাকিয়ে প্রশ্ন করেন, “তোমরা এত অন্ধ হলে কীভাবে?

কীভাবে ঈসাকে প্রত্যাখ্যান করলে?” কিন্তু যদি ইতিহাস আবারও নিজেকে পুনরাবৃত্তি করে থাকে? যদি প্রায় ছয় শতাব্দী পরে আরেকজন নবী আবির্ভূত হন, নবুওয়াতের একই রকম স্পষ্ট নিদর্শন নিয়ে, কিন্তু এবার ঈসার অনুসারীরাই হয়ে ওঠে মুখ ফিরিয়ে নেওয়া মানুষ? ইহুদিদের ঈসা (আ.)-কে প্রত্যাখ্যান করার সঙ্গে কি আশ্চর্যজনক মিল নেই খ্রিস্টানদের নবী মুহাম্মদ (সা.)-কে প্রত্যাখ্যান করার?

কুরআন আপনাকে চিরস্থায়ী সুখের দিকে আন্তরিক আহ্বান জানায়: “এসো, আমাদের ও তোমাদের মধ্যে একটি অভিন্ন কথায়— আমরা আল্লাহ ছাড়া কারও ইবাদত করব না এবং তাঁর সঙ্গে কোনো কিছুকে শরিক করব না, আর আল্লাহকে ছেড়ে আমরা একে অন্যকে প্রভু হিসেবে গ্রহণ করব না।” এটি স্বাধীনতার আহ্বান—মানুষের তৈরি ধর্মীয় মতবাদ থেকে মুক্তির আহ্বান। আপনার এবং আল্লাহর মাঝখানে দাঁড়ানোর জন্য কোনো গির্জার প্রয়োজন নেই। আপনার কোনো পাদ্রী, প্রতিমা বা সাধু-সন্তেরও প্রয়োজন নেই। ট্রিনিটির মতো সম্পূর্ণ অযৌক্তিক কোনো ধারণার প্রয়োজন নেই, আর অন্যায্য এক বলিদানে বিশ্বাস করতে আপনাকে নিজের যুক্তিবোধও পাশে সরিয়ে রাখতে হবে না। এটি ঈসা (আ.)-এর সঙ্গে বিশ্বাসঘাতকতা করার আহ্বান নয়। এটি মানুষের তৈরি ধর্মীয় মতবাদের ক্রুশ থেকে তাঁর প্রকৃত উত্তরাধিকারকে মুক্ত করার আহ্বান। এর মধ্য দিয়েই আমাদের প্রথম পর্বের সমাপ্তিতে পৌঁছালাম। কিন্তু আমাদের যাত্রা তো কেবল শুরু। আপনি কি জানতেন, কোনো গসপেলই প্রত্যক্ষদর্শীর হাতে লেখা হয়নি?

এমনকি এগুলো যাঁদের নামে পরিচিত, তাঁরাও এগুলো লেখেননি?

এই লেখাগুলোকে ঐশী কর্তৃত্ব দেওয়ার জন্য আমাদের একটি বয়ান দরকার। পরবর্তী পর্বে আপনি গসপেলগুলোর পেছনের সেই বাস্তবতা উন্মোচন করবেন, যা অধিকাংশ খ্রিস্টান কখনো শোনেনইনি। পাঠগত পার্থক্য, অসংখ্য বিরোধ, পরিবর্তিত পদ—এবং আরও অনেক কিছু। এমন সব সত্য উন্মোচনের জন্য প্রস্তুত হোন, যেগুলো গির্জার ইতিহাসবিদরা জানেন, কিন্তু সেগুলো নিয়ে চুপ থাকাটাকেই বেছে নেন। দেখা হবে দ্বিতীয় পর্বে। টোয়ার্ডস ইটার্নিটিতে আমরা আপনাদের জন্য এই ভিডিওগুলো তৈরি করতে নিরলসভাবে কাজ করে যাচ্ছি। গত রমজানে আমাদের সীরাহ সিরিজ ৪৫ মিলিয়ন ভিউ অতিক্রম করার পর, এবার ইনশাআল্লাহ আমরা এআই দিয়ে দৃশ্যায়িত সম্পূর্ণ নতুন একটি সিরিজ তৈরি করতে চাই। এই সিরিজে আমাদের সম্মানিত নবীদের জীবন তুলে ধরা হবে, যেমন মূসা (আ.), ইবরাহিম (আ.), ইউসুফ (আ.), ইউনুস (আ.) এবং আরও অনেক নবীর জীবন। যাতে আপনি ও আপনার পরিবার তাঁদের অসাধারণ জীবনকাহিনি দেখতে পারেন টোয়ার্ডস ইটার্নিটির উচ্চমান সম্মত প্রযোজনায়। তবে এমন একটি সিরিজ তৈরি করতে অনেক অর্থের প্রয়োজন হয়। এআই প্রযুক্তি, পেশাদার ভয়েস আর্টিস্ট, প্রয়োজনীয় সরঞ্জামসহ রয়েছে আরও অনেক খরচ। আর দুর্ভাগ্যবশত, এই সমস্ত ব্যয় আমাদের একার পক্ষে বহন করা সম্ভব নয়। শুধু আপনাদের সহযোগিতায়ই আমরা এই প্রকল্পটি সম্পন্ন করতে পারব। আমাদের দল মোট ব্যয়কে ২৫ ডলার করে ছোট ছোট অংশে ভাগ করেছে। তাই আপনি এই প্রকল্পে সহযোগিতা করতে পারেন একটি বা একাধিক অংশের ব্যয় বহন করে, আপনার সামর্থ্য অনুযায়ী, ইনশাআল্লাহ। আপনিও যদি এই নেক আমলের অংশীদার হতে চান, টোয়ার্ডস ইটার্নিটিতে দান করুন এবং এই সুবর্ণ সুযোগটি হাতছাড়া করবেন না। ধন্যবাদ।